এক্সপ্লোর

Covishield vaccine: রাজ্যে পৌঁছল কোভিশিল্ড ভ্যাকসিন, আজ থেকেই শুরু জেলায় জেলায় বন্টন

সাতসকালে পুণের সিরাম ইনস্টিটিউট বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় তিন ট্রাক বোঝাই কোভিশিল্ড। এদিন বাগবাজার থেকে মজুত করে আজ থেকেই বিভিন্ন জেলায় তা বণ্টনের কাজ শুরু হবে।

কলকাতা: রাজ্যে এসে গেল করোনা ভ্যাকসিন। স্পাইস জেটের কার্গো বিমানে এসে পৌঁছেছে ভ্যাকসিন। এই পর্বে রাজ্যে ৭ লক্ষ ভ্যাকসিনের ডোজ আসছে। প্রথম পর্যায়ে ৫৮টি বাক্সে ৭ লক্ষ ভ্যাকসিন এল রাজ্যে। পাইলট কারের পাহারায় দুটি ভ্যানে করে নিয়ে কোভিশিল্ড আনা হচ্ছে বাগবাজারের স্বাস্থ্য দফতরের ভ্যাকসিন স্টোরে। সাতসকালে পুণের সিরাম ইনস্টিটিউট বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দেয় তিন ট্রাক বোঝাই কোভিশিল্ড। এদিন বাগবাজার থেকে মজুত করে আজ থেকেই বিভিন্ন জেলায় তা বণ্টনের কাজ শুরু হবে। ভ্যাকসিন হাব কলকাতা থেকে পূর্ব ও উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হবে। সেই ভ্যাকসিনও আলাদাভাবে আসবে। তবে তার সংখ্যা নির্দিষ্ট নয়। রাজ্যে প্রথম ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হবে এসএসকেএম এবং ন্যাশনাল মেডিক্যাল কলেজে। কীভাবে হবে টিকাকরণ? স্বাস্থ্য দফতর কো-উইন অ্যাপে যাদের নাম নথিভুক্ত হয়েছে তাদের মধ্যে থেকে বেছে নেওয়া হবে নাম। প্রথম দফায় এসএসকেএম হাসপাতাল, ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতাল, এনআরএস হাসপাতালে দেওয়া হবে ভ্যাকসিন। প্রাথমিক স্কুল, অঙ্গনওয়াড়ি কেন্দ্র বেছে নেওয়া হয়েছে। জেলা হাসপাতাল, প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র, গ্রামীণ হাসপাতালেও হবে টিকাকরণ। প্রতিক্ষেত্রে ৫ জনের দল তৈরি করা হয়েছে। যারা হলেন ভ্যাকসিনেটর। যারা টিকা দেবেন, নাম নথিভুক্ত করবেন, পার্শ্বপ্রতিক্রিয়া হচ্ছে কি না সেদিকেও নজর রাখা হবে। সূত্রের খবর, দেশের ১৩টা শহরে পৌঁছাচ্ছে কোভিশিল্ড ভ্যাকসিন। যে তালিকায় আছে দিল্লি, আমদাবাদ, কলকাতা, মুম্বই, গুয়াহাটি সহ একাধিক শহর। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার সোমবার এক কোটি এক লক্ষ ভ্যাকসিনের বরাত দিয়েছে সিরাম ইনস্টিটিউটকে। সিরাম জানিয়েছে, ২০০ টাকায় প্রতি ডোজ মিলতে পারে কোভিশিল্ড ভ্যাকসিন।

সেরা শিরোনাম

BSF News : মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
মণিপুরে একসঙ্গে ৮৪ জন BSF কর্মী অসুস্থ, ভর্তি হাসপাতালে ; নেপথ্যে কী ?
News Live Update : হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
হলদিয়ার সুতাহাটায় পুজো মণ্ডপে আরতি করলেন শুভেন্দু অধিকারী
Job News: উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?
উচ্চমাধ্যমিক পাশে রেলে চাকরির বড় সুযোগ ! শূন্যপদ ১৬৮৮টি, আবেদনের শেষ তারিখ কবে ?
ABP Ananda Top 10,15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,15 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Durga Puja 2026 : এবিপি আনন্দের স্মরণে সেরার পুরস্কার পেল জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো |
Durga Puja|৪৭ তম বর্ষে গগনেন্দ্র ঠাকুরের সৃষ্টি নিয়ে সেজে উঠেছে রাজডাঙা আমরা কজন কল্যাণ সমিতির মণ্ডপ
Durga Puja 2026 : পঞ্চমীতে কলকাতা থেকে জেলায় জেলায় ঠাকুরদেখার ঢল | ABP Ananda
Durga Puja 2026 : আজ শুভ পঞ্চমী, পুজো মুডে রাজ্য; কলকাতা থেকে জেলা, শুরু ঠাকুরদেখা | ABP Ananda
Durga Puja 2026 : সাউথ ক্যারোলিনার দুর্গাপুজোয় কুমারটুলির প্রতিমা, মাতৃ আরাধনায় মহিলা পুরোহিত | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Aamir Nephew Imran Khan: আমির খানের ভাগ্নে অভিনেতা ইমরান খানকে দেশ ছাড়ার নোটিস, জ্ঞানেশের পদত্যাগের দাবিতে আন্দোলনে অংশ নিয়েছিলেন তিনি
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Embed widget