এক্সপ্লোর

C V Ananda Bose : ফিরছে ধনকড় জমানা? সৌজন্য-প্রশংসা পেরিয়ে তীব্র রাজ্য-রাজভবন সংঘাত !

সিভি আনন্দ বোস বলেন, 'মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা, বন্ধ করতেই হবে।' রাজভবনে 'অ্যান্টি করাপশন সেল' !

কৃষ্ণেন্দু অধিকারী, শিবাশিস মৌলিক, ঋত্বিক প্রধান, কলকাতা : হাতেখড়ি পর্ব অতীত! সৌজন্য-প্রশংসার রাস্তা পেরিয়ে, ধনকড় ( Jagdeep Dhankhar ) জমানার মতোই ফের সংঘাতের চেনা পথে ফিরেছে রাজ্য সরকার ( West Bengal Government ) ও রাজভবনের সম্পর্ক! সেই সংঘাতের আগুনেই যেন ঘি ঢালল, রাজ্যের শিক্ষাব্যবস্থায় দুর্নীতির অভিযোগের প্রেক্ষাপটে রাজ্যপালের 'অ্যান্টি কোরাপশন সেল' তৈরি! পারদ অবশ্য় চড়ছিল বেশ কিছুদিন ধরেই।

রামনবমীর অশান্তির পর, রাজ্যপালের রিষড়ায় ছুটে যাওয়া থেকে শুরু, এরপর সচিবের পদ থেকে নন্দিনী চক্রবর্তীকে অব্য়াহতির সিদ্ধান্ত দেওয়া থেকে, পঞ্চায়েত ভোটের মুখে একের পর এক সন্ত্রাস বিধ্বস্ত এলাকায় পরিবদর্শন, সেই সঙ্গে কড়া বার্তা।

রাজ্যপাল সিভি আনন্দ বোস বলেন, 'মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা, বন্ধ করতেই হবে। আমি আবার বলছি, মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা, বন্ধ করতেই হবে।' আগেও তিনি বলেছিলেন, 'পঞ্চায়েত নির্বাচনের আবহে যদি গণতন্ত্রের মৃত্যু হয়ে থাকে, তাহলে কে তার হত্যাকারী? কে হত্যাকারী? কে হত্যাকারী? রাজ্য নির্বাচন কমিশনার কি দয়া করে তাঁর হাত তুলবেন?' 

এর মধ্য়ে আচার্য হিসাবে রাজ্যের ৮ বিশ্ববিদ্য়ালয়ে নতুন অন্তর্বর্তী উপাচার্য নিয়োগ করেন রাজ্যপাল।৩ জন উপাচার্যের কার্যকালের মেয়াদ বাড়ানোর নির্দেশ দেন। এনিয়ে রাজ্য সরকারের সঙ্গে রাজভবনের সংঘাতের পরিস্থিতি তৈরি হয়। কিন্তু জুন মাসের শেষেও উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ে ১২ জন অস্থায়ী উপাচার্যকে নিয়ে বৈঠকও করেন সি ভি আনন্দ বোস।সেদিন রাজ্যপালকে কালো পতাকা দেখায় তৃমমূল ছাত্র পরিষদ। এবার অ্য়ান্টি করাপশন সেল তৈরি নিয়েও ফের তৈরি হয়েছে রাজ্য় সরকার-রাজপাল সংঘাতের আবহ।

নিয়োগ দুর্নীতি নিয়ে সোমবারই কড়া বার্তা দিয়েছিলেন! তারপর ফের বেনজির পদক্ষেপ নেন রাজ্য়পাল সি ভি আনন্দ বোস। 'পিস রুম'-এর পর মঙ্গলবার থেকে রাজভবনে 'অ্যান্টি করাপশন সেল' খোলেন তিনি! যেখানে সরাসরি জমা পড়বে রাজ্যে শিক্ষা সংক্রান্ত দুর্নীতির অভিযোগ। সেই সঙ্গে তিনি জানান, রাজভবনে 'পিস রুম' এবং 'অ্যান্টি করাপশন সেল' খোলা হয়েছে। যে কেউ, যে কোনও জায়গা থেকে দুর্নীতির অভিযোগ জানাতে পারেন। বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রেও 'পিস রুম'এ ফোন করে বা ই-মেল করেও অভিযোগ জানাতে পারবেন। কেউ পরিচয় গোপন রাখতে চাইলে, তিনি বিশেষ ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন।

জগদীপ ধনকড়ের জমানায় রাজভবন ও নবান্নর সংঘাত ছিল প্রায় রোজকার খবর। বোস-জমানাতেও কার্যত ফিরতে শুরু করেছে সেই ছবি। 


আরও পড়ুন :

ফের নিম্নচাপের ভ্রুকুটি, দিনভর বৃষ্টির পূর্বাভাস উত্তর ২৪ পরগনায়

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Live News Update : ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
ছাত্র আন্দোলন নিয়ে উত্তাল দিল্লি, মধ্যরাতে বড় ঘোষণা নরেন্দ্র মোদির, বললেন...
NEET Protest: দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
দিল্লির আঁচ এ শহরেও, মিছিল করতে চেয়ে, 'ককরোচ'দের চিঠি কলকাতা পুলিশকে
Sonam Wangchuk: 'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে', সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরেই ঘোষণা অভিজিৎ দীপকের
'ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চলবে', সোনম ওয়াংচুকের অনশন ভাঙার পরেই ঘোষণা অভিজিৎ দীপকের
Sonam Wangchuk: 'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের
'দীর্ঘ আলোচনার পরেই এই সিদ্ধান্ত, সব প্রকাশ্যে আনব', অনশন ভেঙে বার্তা সোনম ওয়াংচুকের

ভিডিও

CJP Protest: কলকাতা, বেঙ্গালুরু থেকে মুম্বই, পাটনা, গোটা দেশে ছড়াচ্ছে ছাত্র আন্দোলনের ঢেউ
Fake Certificates: বেআইনি পদ্ধতিতে বার্থ সার্টিফিকেট ইস্য়ু করার ভয়ঙ্কর অভিযোগ ঘিরে তোলপাড় রাজ্যে!
Fake Certificate: SIR-পর্বেই বেআইনি পদ্ধতিতে ইস্য়ু হাজার হাজার বার্থ সার্টিফিকেট! বড়সড় অভিযানে নামল পুলিশ
Fake Certificate: TMC-আমলে, SIR-র সময়, জন্মমৃত্যু-শংসাপত্র নিয়ে দুর্নীতির অভিযোগ! রাজ্য়জুড়ে তল্লাশি
Bihar News: নিটের প্রশ্নফাঁস কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠল বিহারের জেহানাবাদ। ছাত্র বিক্ষোভে চলল গুলি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Blood Bank Scam: ২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
২ কোটি টাকার রক্ত বিক্রি উত্তরপ্রদেশ ও বিহারে ! কলকাতার ব্লাড ব্যাঙ্কের বিরুদ্ধে চাঞ্চল্যকর অভিযোগ, কী নির্দেশ স্বাস্থ্য ভবনের ?
NEET Paper Leak Protest : 'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
'এরা পড়ুয়াদের...'! NEET-এর প্রশ্নফাঁসের প্রতিবাদে পড়ুয়াদের পাশে TMC-কংগ্রেস, সরব বিজেপি
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
NEET-এ প্রশ্নফাঁসে মুখ খুললেন সলমান খান, ‘পেপার লিক গুরুতর সমস্যা, ছাত্র আন্দোলনকে রাজনৈতিক রং দেবেন না’
Kolkata News: পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
পার্কের বাইরে রেলিংয়ে ফাঁস দেওয়া যুবকের দেহ ! সাতসকালে দমদম পার্কে হাড়হিম দৃশ্য
Yuvraj on NEET Protest: নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
নিট পেপার লিক ঘিরে উত্তাল রাজধানী, ছাত্র আন্দোলন নিয়ে এবার মুখ খুললেন ক্রিকেটার যুবরাজ সিংহ
Suvendu Adhikari: 'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
'ভোটে যদি হারাতে না পারি... পুষ্পার থেকেও খারাপ অবস্থা হবে', এবার অভিষেককে বড় চ্যালেঞ্জ শুভেন্দুর
Abhishek Banerjee: 'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
'কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ নয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে', নির্দেশ কলকাতা হাইকোর্টের বিচারপতির
Kalyan Banerjee: গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
গলায় প্ল্যাকার্ড, কল্যাণের 'একা' বিক্ষোভ, কখনও সিঁড়িতে বসে, কখনও দাঁড়িয়ে
Embed widget