এক্সপ্লোর

Cyclone Ditwah : ভারতে আছড়ে পড়ার আগেই শ্রীলঙ্কা তছনছ করল ঘূর্ণিঝড় দেতোয়া, লম্বা হচ্ছে মৃত্যুমিছিল

গত কয়েকদিন ধরে কার্যত তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড়। গত শুক্রবারই  শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়ে একটি ঘূর্ণিঝড়। সেই সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। 

কলম্বো : দেতোয়া নিয়ে শঙ্কা ঘনীভূত হচ্ছে ভারতের আকাশে। কিন্তু ইতিমধ্যেই ঘূর্ণিঝড় আঘাত হেনেছে প্রতিবেশী দেশ শ্রীলঙ্কায়। গত কয়েকদিন ধরে কার্যত তাণ্ডব চালাচ্ছে ঘূর্ণিঝড়। গত শুক্রবারই  শ্রীলঙ্কার উপকূলে আছড়ে পড়ে একটি ঘূর্ণিঝড়। সেই সঙ্গে শুরু হয় প্রবল বৃষ্টি। 

সংবাদ সংস্থা রয়টার্স বলছে, প্রবল দুর্যোগে ইতিমধ্যেই ৪৬ জন নিহত এবং ২৩ জন নিখোঁজ হয়ে গিয়েছেন দ্বীপরাষ্ট্রে।  সে-দেশের আবহাওয়া দফতরের বিবৃতি অনুসারে আগামী ১২ ঘন্টা ধরে দ্বীপরাষ্ট্রে আরও প্রবল হবে ঘূর্ণিঝড়। তীব্র হবে দুর্যোগ। ঘূর্ণিঝড় দেতোয়া শ্রীলঙ্কার উপকূলাঞ্চল তছনছ করে দিয়েছে। ঝড়টি আছড়ে পড়ার পর থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। গত ২৪ ঘন্টায় ৩০০ মিমি (১১.৮ ইঞ্চি)রও বেশি বৃষ্টিপাত হয়েছে। এর ফলে জায়গয় জায়গায় সৃষ্টি হয়েছে ভূমিধস।  এর ফলে বহু মানুষ হারিয়েছেন প্রাণ।  সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে পূর্ব ও মধ্য অঞ্চল। 

দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র বা ডিএমসি-র তরফে  এক বিবৃতিতে জারি করা হয়েছে। দেশব্যাপী ৪৩,৯৯১ জনকে স্কুল এবং অন্যান্য সরকারি আশ্রয়কেন্দ্রে সরিয়ে নেওয়া হয়েছে।  স্কুল বন্ধ রাখা হয়েছে। অফিসও বন্ধ বেশিরভাগ। ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকায় কলম্বো স্টক এক্সচেঞ্জ প্রাথমিকভাবে লেনদেন বন্ধ ঘোষণা করেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে , এমন এলাকায় উদ্ধার অভিযান জোরদার করা হয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে 
কিছু গ্রামে পৌঁছানো কঠিন কারণ ভূমিধসের কারণে রাস্তা বন্ধ হয়ে গেছে।  পরিস্থিতির অবনতি হলে শ্রীলঙ্কা তার প্রধান বিমানবন্দর থেকে দক্ষিণ ভারতের ত্রিবান্দ্রম বা কোচিন বিমানবন্দরে উড়ানগুলি সরাতে পারে।  ছয়টি উড়ান  ইতিমধ্যেই কলম্বোর বন্দরনায়েকে আন্তর্জাতিক বিমানবন্দর (বিআইএ) থেকে রিডায়রেক্ট করা হয়েছে।  

ভারতেও  তাণ্ডব চালাতে পারে এই ঘূর্ণিঝড়। আপাতত সেটি শ্রীলঙ্কার উপকূলীয় অঞ্চল এবং দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরের উপর সক্রিয় রয়েছে। ঘূর্ণিঝড়টি গত ৬ ঘন্টায় ১০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে উত্তর ও উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হয়েছে। ঘূর্ণিঝড়ের কেন্দ্র ত্রিনকোমালী থেকে ৫০ কিলোমিটার দক্ষিণে, বাত্তিকালোয়া থেকে ৭০ কিলোমিটার উত্তর-পশ্চিমে এবং হাম্বানটোটা থেকে ২২০ কিলোমিটার উত্তরে অবস্থিত ছিল, যেখানে এটি ভারতের পুদুচেরী থেকে ৪৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে এবং চেন্নাই থেকে ৫৬০ কিলোমিটার দক্ষিণ-পূর্বে অবস্থিত ছিল। আবহাওয়া বিভাগ জানিয়েছে যে ঘূর্ণিঝড় দ্রুত গতিতে এগিয়ে আসছে এবং ৩০ নভেম্বরের সকাল পর্যন্ত উত্তর তামিলনাড়ু, পুদুচেরী এবং দক্ষিণ অন্ধ্রপ্রদেশের উপকূলীয় এলাকার কাছে বঙ্গোপসাগরে পৌঁছে যাবে। আইএমডি বিভিন্ন রাজ্যের জন্য বৃষ্টি ও বাতাসের ঝুঁকির সতর্কতা জারি করেছে।

সেরা শিরোনাম

Union Cabinet Reshuffle : শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
শমীক ভট্টাচার্য কি কেন্দ্রীয় মন্ত্রী হতে চলেছেন? মোদির মন্ত্রিসভায় রদবদল হলে কেন্দ্রীয় মন্ত্রী হবেন সুদীপও ?
Pakistan Minister: পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
পাকিস্তানি মন্ত্রীকে 'না' কেন্দ্রের, তাজমহল ও নিজামুদ্দিন দরগা না দেখে পূর্ব নির্ধারিত সময়েই পাকিস্তান ফিরতে হবে তাঁকে
News Live: রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
রাজ্যজুড়ে ভারী বর্ষণের পূর্বাভাস, দুর্যোগ থেকে মুক্তি কবে ? কী বলছে IMD
Rajastan Panchayat Election Results 2026: রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস
রাজস্থানের পঞ্চায়েত ভোটে নাস্তানাবুদ BJP, দাপট দেখাল কংগ্রেস

ভিডিও

ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ২ | ৭ দিন দাঁড়ান, জোড়াফুল প্রতীক আসবে মমতার দখলেই :অভিষেক, পাল্টা ঋতব্রত
ঘণ্টাখানেক সঙ্গে সুমন(১৯.১১.২৬) পর্ব ১ | কলকাতা মেডিক্যাল কলেজে তাণ্ডবকাণ্ডে এখনও গ্রেফতারি শূন্য | ABP Ananda LIVE
Weather News | ঘন কালো মেঘে ঢেকেছে আকাশ, চলছে টানা বৃষ্টি
Panihati BJP Worker Death | নিহত বিজেপি কর্মীর বাড়িতে পৌঁছে গেল দলের ফ্যাক্ট ফাইন্ডিং টিম
Abhishek Banerjee: বেসমেন্ট থেকে রুফটপ, 'ক্যামাক স্ট্রিট বিল্ডিংয়ের' অগ্নিনির্বাপণ ব্যবস্থা পরিদর্শন

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cyclone Akvan: ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
ঘূর্ণিঝড় আকভানের জেরে প্রবল বৃষ্টিতে চলন্ত গাড়ির উপর ভেঙে পড়ল গাছ, ভয়ঙ্কর ঘটনা
Road Accident: স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
স্কুটি নিয়ে যাচ্ছিলেন তরুণী, পিছন থেকে পিষে দিল ট্রাক! CCTV-তে ধরা পড়ল ভয়ঙ্কর দুর্ঘটনা
SBI Alert : পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
পেনশনাররা সাবধান ! নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, একবার পা দিলেই সব টাকা উধাও
Cyclone Akvan : আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
আগামী ১২ ঘণ্টায় কলকাতায় মুষলধারে বৃষ্টি ! বড় সাবধানবাণী , ঘূর্ণিঝড়ের জেরে প্রায় ৭০ ট্রেন বাতিল!
Samantha Ruth Prabhu Baby : মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
মা হলেন সামান্থা রুথ প্রভু! প্রথম সন্তানের জন্ম দিলেন অভিনেত্রী
Gold Price: ২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
২৪ ঘণ্টায় হু হু করে কমল সোনার দাম? আজ কত হাজার কমে কিনতে পারবেন?
Yogi Adityanath : যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
যোগী আদিত্যনাথের জীবনে বিরাট ক্ষতি, হারিয়ে ফেললেন সবচেয়ে কাছের মানুষকে
Myanmar Guilty of Genocide: রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
রোহিঙ্গা মুসলিম গণহত্যায় দোষী সাব্যস্ত মায়ানমার, ঐতিহাসিক রায় আন্তর্জাতিক ন্যায় আদালতের, পৃথিবীর মধ্যে এই প্রথম
Embed widget