এক্সপ্লোর

Cyclone Murasu BREAKING : প্রবল শক্তি নিয়ে ল্যান্ডফল ঘূর্ণিঝড় 'মুরাসু'র, পশ্চিমবঙ্গে কোথায় কোথায় সতর্কতা ?

দক্ষিণবঙ্গে কয়েক জায়গায় শুরু হল বৃষ্টি। শেষ পাওয়া খবর অনুসারে, ঝড়টির ল্যান্ডফল হয়েছে অন্ধ্রপ্রদেশের ওঙ্গলের কাছে।

 

কলকাতা : গতকাল ভোরেই শক্তি বাড়িয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছিল 'মুরাসু'। অবশেষে অর্ণবের মতোই মধ্যরাতেই অন্ধ্রপ্রদেশে ঝাঁপিয়ে পড়ল ঘূর্ণিঝড় 'মুরাসু'। হয়ে গেল ল্যান্ডফল। কয়েকঘণ্টা ধরে বইল তুমুল হাওয়া। তাণ্ডব চালাল প্রকৃতি। আর তার প্রভাবে  দক্ষিণবঙ্গে কয়েক জায়গায় শুরু হল বৃষ্টি। শেষ পাওয়া খবর অনুসারে, ঝড়টির ল্যান্ডফল হয়েছে অন্ধ্রপ্রদেশের ওঙ্গলের কাছে।

ভারতীয় সময় রাত ১টা নাগাদ স্থলভাগে প্রবেশ করে সাইক্লোন মুরাসু।  এরপর রাত দেড়টা নাগাদ, ঘূর্ণিঝড়টি ওঙ্গোলের কাছাকাছি নেল্লোর ও নরসাপুরের মধ্যবর্তী  স্থলভাগে আঘাত হানে।  সকাল পর্যন্ত উপকূল বরাবর ও উপকূল থেকে দূরে প্রায় ১১০ কিমি/ঘণ্টা বেগের ঝোড়ো বাতাস বইতে থাকে। দমকা হাওয়ার গতিবেগ ছিল ১২০ কিমি/ঘণ্টা পর্যন্ত। আবহাওয়া দফতর সূত্রে খবর, আগামী ১২ ঘণ্টায় দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ জুড়ে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আইএমডি-র পূর্বাভাস,  উথাল-পাথাল হাওয়ার সঙ্গে সঙ্গে সমুদ্রে প্রবল ঢেউ দেখা যেতে পারে।    বুধবার সকাল পর্যন্ত স্বাভাবিক জোয়ারের চেয়ে ১-১.৫ মিটার বেশি উচ্চতার ঢেউ দেখা যেতে পারে।  অন্ধ্রপ্রদেশের নিচু এলাকাগুলো প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে । সতর্ক করেছে আবহাওয়া দফতর। 

এখনও পর্যন্ত ঘূর্ণিঝড় মুরাসুর প্রভাবে বড় কোনও ক্ষয়ক্ষতির খবর মেলেনি। অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফলের আগেই জরুরি ভিত্তিতে বহু মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে প্রশাসন। তবে  ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। নিরাপত্তার কথা ভেবে আগে থেকেই সতর্ক ছিল সরকার। মঙ্গলবার বেশ কয়েকটিজায়গায় স্কুল ও কলেজ বন্ধ থাকবে।  জেলার সরকারি ও বেসরকারি স্কুল, জুনিয়র ও ডিগ্রি কলেজ এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোতে মঙ্গলবার কাজ বন্ধ থাকবে। ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস থাকায় সড়ক যোগাযোগ ব্যাহত হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ।  তাই আগেভাগেই নেওয়া হয়েছে ব্যবস্থা। 

'মুরাসু'র ল্যান্ডফলের পর দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।  আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, মাঝরাতের পর অন্ধ্রপ্রদেশের নেল্লোর ও নরসাপুরের মধ্যে, ওঙ্গলের কাছে ল্যান্ডফলল হতে পারে। হলও তাই। এই নিয়ে পশ্চিমবঙ্গে আপাতত কোনও সতর্কতা নেই। তবে সতর্ক রয়েছে প্রশাসন।

মঙ্গলবার দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় রয়েছে বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা। এর মধ্যে কলকাতা-সহ ৯-১০টি জেলাতেই বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্যদিকে উত্তরবঙ্গে আজ ও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি-সহ উত্তরের পাঁচ জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।  

 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Suvendu Adhikari : 'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
'মানুষ সব জানে...সব বিচার করছে', সংবিধান দিবসে বিগত তৃণমূল সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর
SpaceX Data Centre: মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
মহাকাশে ডেটা সেন্টার গড়বেন ইলন মাস্ক, ১০ লক্ষ স্যাটেলাইট পাঠাবে SpaceX, অনুমতি দিল আমেরিকা
Supreme Court: ‘রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থপূরণ হচ্ছে না বলে প্রতিষ্ঠানকে আক্রমণ করা উচিত নয়’, বললেন CJI সূর্যকান্ত
‘রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থপূরণ হচ্ছে না বলে প্রতিষ্ঠানকে আক্রমণ করা উচিত নয়’, বললেন CJI সূর্যকান্ত
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
আগামী কয়েকদিনেই আকাশভাঙা বৃষ্টি ! ISRO উপগ্রহে ধরা পড়ল এই ছবি, বড় ইঙ্গিত আবহাওয়ায়
Advertisement

ভিডিও

NRS Hospital | কলকাতার NRS হাসপাতালে দুর্ঘটনা। X-RAY রুমের ছাদের একাংশ ভেঙে পড়ল #hospital
Nimta Accident: নিমতায় ডাম্পারের ধাক্কায় মৃত্যু এক হোমিওপ্যাথি চিকিৎসকের!
Sujit Bose | দুর্নীতির কোটি কোটি টাকা দিয়ে আত্মীয়দের নামে সম্পত্তি | স্ক্যানারে সুজিতের আত্মীয়রা
Park Street Gold loot | পার্ক স্ট্রিটের কারনানি ম্যানসন থেকে ২ কোটি টাকার সোনা লুঠ #kolkata
Weather Update | কলকাতায় ২ দিনে ৫ ডিগ্রি পারদ পতন, স্বাভাবিকের নীচে সর্বনিম্ন তাপমাত্রা
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Celebrity Divorce: দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
দাম্পত্যে ইতি, ডিভোর্সের আবেদন জানালেন নায়িকা, বললেন, ‘ভালবাসা শরীরসর্বস্ব নয়’
China-Bangladesh Relations: সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
সাগরে বাজেয়াপ্ত রাসায়নিক ভর্তি জাহাজ, ৪০৫ টন সোডিয়াম পারক্লোরেট, লক্ষ লক্ষ সিমকার্ড উদ্ধার, চিন থেকে বাংলাদেশ যাচ্ছিল
FSSAI on Bisleri Water: দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
দুই পরীক্ষায় দুই রকম রিপোর্ট? জলের গুণমান নিয়ে প্রশ্ন, এবার জবাব দিল বিসলেরি
SC On SIR: SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত,
SIR-এ বাদ যাওয়া নামের অন্তর্ভুক্তি নিয়ে কী নির্দেশ সুপ্রিম কোর্টের ? কমিশনকে কী জানাল সর্বোচ্চ আদালত, "যেসব এলাকায় নির্বাচন আসন্ন.."
MLA Daughter Wedding: ৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
৫০ লক্ষ গুলাব জামুন, ঘোড়-দৌড়ের ব্যবস্থা, জিতলে মিলবে 'থর' গাড়ি, বিধায়কের মেয়ের বিগ ফ্যাট ওয়েডিং
Ritabrata TMC: জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
জোর করে হলফনামা প্রত্যাহারের জন্য চাপ দেওয়ার অভিযোগ, মমতা-তৃণমূলের পাল্টা এবার থানায় গেল ঋতব্রত তৃণমূল
NZ vs IND: চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
চারদিনের লড়াই শেষে ওয়েলিংটনে এগিয়ে ভারত, নিউজ়িল্যান্ডের হয়ে পাল্টা লড়াই করছেন কনওয়ে, রবীন্দ্র
Weather Update: নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
নিম্নচাপ কাটতেই জাঁকিয়ে শীতের ইঙ্গিত আবহাওয়া দফতরের, কবে থেকে কমবে তাপমাত্রা?
Embed widget