এক্সপ্লোর

Dhankar on Cyclone Yaas: ইয়াস মোকাবিলা : নবান্নের কন্ট্রোল রুমে রাজ্যপাল, স্বাগত জানালেন মুখ্যমন্ত্রী

আজ সন্ধ্যা ৫টা ৫০ মিনিট নাগাদ নবান্নের কন্ট্রোল রুমে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী।

কলকাতা : ইয়াসের মোকাবিলায় জোরদার তৎপরতা রাজ্য প্রশাসনে। নবান্নে খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখান থেকেই সার্বিক বিষয়ের তদারকি করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ সন্ধ্যা ৫টা ৫০ মিনিট নাগাদ নবান্নের কন্ট্রোল রুমে যান রাজ্যপাল জগদীপ ধনকড়। তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। ইয়াসের মোকাবিলায় কী কী ব্যবস্থা নেওয়া হয়েছে তা রাজ্যপালকে বিস্তারিত জানান মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়।

আগামীকাল বেলা ১২টায় আছড়ে পড়বে ঘূর্ণিঝড় ইয়াস। ওড়িশা ও পশ্চিমবঙ্গের উপকূলবর্তী এলাকায় চরম সতর্কতা। দুই মেদিনীপুর, ঝাড়গ্রামে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। পূর্ব মেদিনীপুর কাল ভোরে ৯০-১২০ কিমি প্রতি ঘণ্টায় ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনায় ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৮০-৯০ কিমি। এই পরিস্থিতিতে ইয়াসের ভয়াবহতা কী রকম থাকবে তা জানতে আজ প্রথমে আলিপুর আবহাওয়া অফিসে যান রাজ্যপাল। সেখানে পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলেন।  সঞ্জীব বন্দ্যোপাধ্যায় তাঁকে ভিডিও প্রেজেন্টেশনের মাধ্যমে পুরো বিষয়টি দেখান।

এরপর সেখান থেকে সোজা নবান্নে চলে যান রাজ্যপাল। নবান্নে ইয়াস মোকাবিলায় খোলা হয়েছে কন্ট্রোল রুম। সেখানে কার্যত ঘাঁটি গেড়ে বসেছেন মুখ্যমন্ত্রী। যে সব এলাকায় ইয়াসের জেরে ক্ষয়ক্ষতির আশঙ্কা রয়েছে, সেখানকার পরপিস্থিতি ক্রমাগত তদারকি করে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেই কন্ট্রোল রুমে ইয়াস মোকাবিলায় কী পদক্ষেপ নেওয়া হচ্ছে তা জানতে যান রাজ্যপাল। নবান্নে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী। এছাড়া সঙ্গে ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। তাঁরা বিভিন্ন পদক্ষেপের কথা রাজ্যপালকে জানান। উল্লেখ্য, আজ রাত ও কাল কন্ট্রোল রুমেই থাকবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে সামগ্রিক পরিস্থিতির তদারকি করবেন।

এদিকে এর কিছু আগেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, "সমুদ্রে প্লাবন হলেই জল বাড়ে। আজ এবং কাল ভরা পূর্ণিমা। পূর্ণিমার ভরা কোটালের কারণে জলস্তর বৃদ্ধি পাচ্ছে। জল বেড়ে যাওয়াটা আমাদের কাছে চিন্তার বিষয়। যদিও নানারকম পাম্পিং সিস্টেমে কাজ করা হচ্ছে। ফিরহাদ হাকিম বাড়ি থেকে কাজ করছেন। এছাড়াও তাপস রায়, অতীন ঘোষ, নয়না বন্দ্যোপাধ্যায় এঁরা সবাই কাজ করবেন।"

সেরা শিরোনাম

Kidney Smuggling: মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
মোটা মাইনের চাকরির লোভ দেখিয়ে হরিয়ানায় নিয়ে গিয়ে যুবকের কিডনি বিক্রির অভিযোগ, গ্রেফতার ১
West Bengal Fire: অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
অগ্নিবিধি উড়িয়ে হোটেল, মানুষের জীবন নিয়ে ছিনিমিনির নেপথ্যে কোন অঙ্ক? কী উঠে এল সমীক্ষায়?
Kolkata Hotel Fire: নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
নিউ মার্কেটের হোটেলে আগুনের গ্রাসে মৃত্যু বাংলাদেশের সাংবাদিকের, মৃত তাঁর পরিবারের আরও ৩
New Lunar Crater: রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA
রকেট আছড়ে পড়ে চাঁদের বুকে বিরাট গর্ত, কী অবস্থা হল পৃথিবীর উপগ্রহের? ছবি দেখাল NASA

ভিডিও

Kolkata Hotel Updates: আছে দরজা, নেই বেরোনোর পথ! পুরসভা-পুলিশ-দমকলের ঢিল ছোঁড়া দূরত্বে জতুগৃহ!
Anti Terrorist Squad: পরপর পাকড়াও জঙ্গি, রাজ্যে তৈরি হচ্ছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড
Annapurna Yojana: মন্ত্রিসভার বৈঠকে অন্নপূর্ণা যোজনা ও জল যন্ত্রণা নিয়ে নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী
CID On Sumi Roy: ভবানী ভবনে সুমিতের একাদশতম হাজিরা, শালবনি জমি মামলায় হেফাজতে নিতে চায় সিআইডি
Ritabrata Banerjee: বালি পাচার নিয়ে সাংসদ-মাফিয়ার কথোপকথন? অডিও ক্লিপ শুনিয়ে চাঞ্চল্যকর দাবি ঋতব্রতর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget