এক্সপ্লোর

Dasara procession Disaster : দশমীর পদযাত্রায় বড় বিপর্যয় ! ছুটল মত্ত হাতি, প্রাণ হাতে করে দৌড় মানুষের, পড়ে গেল ৬৫০ কেজির রুপোর হাওদা

সোমান্না নামে হাতিটি দশেরা উপলক্ষ্যে একটি শোভাযাত্রায় অংশ নিয়েছিল। আচমকাই সেটি উত্তেজিত হয়ে পড়ে।

দশেরার শোভাযাত্রায় বড় বিপর্যয়।  আচমকাই উত্তেজিত ছুটতে শুরু করল হাতি। সে-এক ভয়ঙ্কর দৃশ্য। ভয়ে - আতঙ্কে ছুটতে শুরু করে হাতিটি। হাতির পায়ে পিষে মৃত্যুর ভয়ে ছোটাছুটি শুরু। এরই মধ্যে পড়ে গেল হাতির পিঠে চাপানো ৬৫০ কেজি ওজনের বিশাল রুপোর হাওদা। হাতিটি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায়  আতঙ্ক ছড়িয়ে পড়ে লোকজনের মধ্যে। প্রাণ বাঁচাতে ছোটাছুটি শুরু করেন সাধারণ মানুষ। হাতির তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয় একাধিক বাড়ি ও গাড়ি। ঘটনাটি ঘটেছে কর্নাটকের শিবমোগ্গায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমান্না নামে হাতিটি দশেরা উপলক্ষ্যে একটি শোভাযাত্রায় অংশ নিয়েছিল। আচমকাই সেটি উত্তেজিত হয়ে পড়ে। রাস্তায় ছোটাছুটি শুরু করে।  তার পিঠে থাকা বিশাল রুপোর হাওদাটি খুলে পড়ে যায়। গোটা ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কী এই 'অম্বারি'?

হাতিটির পিঠে চাপানো রুপোর হাওদাটি  সেখানে 'অম্বারি' নামে পরিচিত। উৎসবের শোভাযাত্রায় হাতির পিঠে এই ধরনের কারুকার্যখচিত আসন বসানো হয়। কর্নাটকের দশেরা উৎসবে এই ঐতিহ্যের বিশেষ গুরুত্ব রয়েছে। ! ঐতিহ্যবাহী এই ঘটনাতেই ঘটে গেল এই বিপর্যয়।  পরিস্থিতি সামাল দিতে ছুটে আসে পুলিশ,  বন দফতরের ডিভিশনাল ফরেস্ট অফিসার। হাতিটিরও চিকিৎসা চলছে।

এই ঘটনার পরেই নড়েচড়ে বসেছে কর্নাটক সরকার। রাজ্যের মন্ত্রী রামালিঙ্গা রেড্ডি বন দফতরের আধিকারিকদের সঙ্গে কথা বলে ঘটনার বিস্তারিত রিপোর্ট চেয়েছেন। ভবিষ্যতে যাতে এমন ঘটনা না ঘটে, তার জন্য প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন তিনি। মন্ত্রী জানিয়েছেন, আগামী বছর থেকে জাম্বু সাভারিতে অংশ নেওয়া হাতিদের অন্তত ২০ দিন থেকে এক মাস প্রশিক্ষণ দিতে হবে। অভিজ্ঞ মাহুতদের তত্ত্বাবধানে এই প্রশিক্ষণ দিতেই হবে।   বড় জমায়েতের মধ্যে কোনও উৎসবে হাতিদের অংশগ্রহণের আগে তাদের যথাযথভাবে প্রস্তুত করা প্রয়োজন বলে জানিয়েছেন মন্ত্রী। 

অন্যদিকে, দুর্গাপ্রতিমার বিসর্জনের শোভাযাত্রার সময় হাই টেনশন লাইনে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে উত্তরপ্রদেশের গোরক্ষপুরে। প্রতিবাদে বিআরডি মেডিক্যালের সামনে অবরোধ শুরু করেন স্থানীয়রা। লাঠিচার্জ করে পুলিশ। সেদিন বিসর্জনের শোভাযাত্রা করে আসার সময়ই আচমকাই ওই ঘটনা ঘটে । প্রতিমার গাড়ির ধাতব পাত, হাই টেনশন লাইনে বিদ্যুৎ এর সংস্পর্শে চলে আসে। এরপরেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান  ৩ জন।  উৎসবের আবহে এমন ঘটনায় আতঙ্কিত সবাই। এই ঘটনার পরেই স্থানীয়রা বিক্ষোভ দেখায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অবশেষে লাঠিচার্জ করতে হয় পুলিশের। 

২০০৭ সাল থেকে সাংবাদিকতার সঙ্গে যুক্ত নিবেদিতা বন্দ্যোপাধ্যায়। স্টার আনন্দ থেকে কর্মজীবনের শুরু। এরপর বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সঙ্গে যুক্ত থেকেছেন। ২০১৮ থেকে এবিপি আনন্দর ডিজিটাল ডেস্কে বিভিন্ন দায়িত্ব পালন করছেন। সময়োপযোগী বিষয়ে প্রতিবেদন লেখা, সম্পাদনা, ভিডিও-প্রতিবেদন, উপস্থাপনা সহ বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত।

Read More
Advertisement

সেরা শিরোনাম

US News : হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
হোয়াইট হাউসের কাছেই যত্রতত্র চলল গুলি ; যা ঘটে গেল...
West Bengal News Live : মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
মেসেজের পরে কল ! ৩দিন পরেও বরানগরে অঞ্জলি সাউয়ের মৃত্যু ঘিরে রহস্য
IIT Kharagpur Postgraduate Medical Courses: উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
উচ্চশিক্ষায় বড় পরিবর্তন, IIT খড়গপুরে স্নাতকোত্তর মেডিক্যাল কোর্স চালু হচ্ছে, কারা সুযোগ পাবেন?
Kunal Ghosh : 'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
'স্রেফ একটা জঘন্য দাদার জন্য বউদি-দেওরের অমন সুন্দর সম্পর্কটা নষ্ট হচ্ছে', কুণালের নিশানায় কে ?
Advertisement

ভিডিও

Abhishek Banerjee | বিচারব্যবস্থাকে আক্রমণ! অভিষেকের বিরুদ্ধে পাল্টা তোপ বিজেপির মুখপাত্রের
Abhishek Banerjee |
Contractual Health Worker Recruitment | চুক্তিভিত্তিক চিকিৎসক নিয়োগ করতে চলেছে রাজ্য
CM Suvendu Adhikari | বাঁকুড়া-পুরুলিয়ায় শিল্পবান্ধব পরিবেশ তৈরির বার্তা দিলেন মুখ্যমন্ত্রী
Boro Ma: নৈহাটিতে গঙ্গায় বড়মার পুজোর প্রতিমার বিসর্জন, সুরক্ষার জন্য কড়াকড়ি
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gibran Rakabuming Raka: স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
স্কুল পাশের বৈধ সার্টিফিকেট দেখাতে পারেননি, বিতর্কের জেরে পদত্যাগ করতে হল ইন্দোনেশিয়ার ভাইস প্রেসিডেন্টকে
Delhi Pollution: মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
মাছ মরে ভাসছে যমুনার জলে, দূষণের কথা উঠতেই বিরোধীদের দূষলেন মন্ত্রী, বললেন, ‘বাজার থেকে কিনে এনে ফেলেছে’
Government Employee Benefits: অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
অফিসের দেওয়া ল্যাপটপ-ডিভাইস নিজের কাছে রেখে দিতে পারবেন সরকারি কর্মীরা, মিলবে ১.৮ লক্ষ টাকা পর্যন্ত দামের গ্যাজেট, শর্ত কী?
Daily Astrology : কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
কাল শক্তিশালী ধৃতি যোগ, কারও সঙ্গে দেখা হবে, যা এতদিন হয়নি, বড়সড় পরিবর্তন হয়ে যেতে পারে এই ২ রাশির..
District News: গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
গাছের দীর্ঘায়ু কামনায় বোনফোঁটার আয়োজন পরিবেশ কর্মী সুভাষ দত্তের, স্মরণ করা হল অভয়াকেও
Kareena Kapoor Khan: 'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
'খোদাই করা অক্ষরের মর্যাদা রয়েছে আর নারীর নেই?' করিনার পাশে দাঁড়িয়ে প্রশ্ন তসলিমা নাসরিনের
Abhishek Banerjee: বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
বাড়ির গেটে বুলডোজার, নিজের নিরাপত্তা নিয়ে উদ্বেগপ্রকাশ করে জ্ঞানেশ কুমার-সহ নির্বাচন কমিশনের ফুল বেঞ্চের কাছে ই মেল অভিষেকের
Weather Update: আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
আপাতত ৭ দিন শুষ্ক আবহাওয়া রাজ্যে, আগামী ২ দিনে ২-৩ ডিগ্রি পারদ পতনের সম্ভাবনা কোথায় কোথায় ?
Embed widget