এক্সপ্লোর

হাতে ভারতীয়দের রক্তমাখা জঙ্গিদের সঙ্গে হাত মিলিয়েছেন, দোষী প্রমাণিত হলে কঠোরতম সাজা হোক দেবেন্দ্রর, ট্যুইট রাহুলের

গত ১৫ জানুয়ারি জম্মু ও কাশ্মীর পুলিশ জানায়, তারা কেন্দ্রকে সুপারিশ পাঠিয়েছে, দুই হিজবুল মুজাহিদিন জঙ্গির সঙ্গে একই গাড়িতে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে গ্রেফতার হওয়া দেবেন্দ্রকে বরখাস্ত করা হোক।

নয়াদিল্লি: সন্ত্রাসবাদী যোগসাজশ থাকার অভিযোগে গ্রেফতার জম্মু ও কাশ্মীর পুলিশের ডিএসপি দেবেন্দ্র সিংহের বিচার হোক ফাস্ট ট্রাক আদালতে, দোষী হলে কঠোরতম সাজা দেওয়া হোক তাঁকে। দাবি রাহুল গাঁধীর। কংগ্রেসের শীর্ষ নেতা ট্যুইট করেছেন, ডিএসপি দেবেন্দ্র সিংহ নিজের বাড়িতে আশ্রয় দিয়েছেন তিন সন্ত্রাসবাদীকে, যাদের হাতে ভারতীয়দের রক্ত লেগে রয়েছে। ওদের দিল্লি নিয়ে যাওয়ার সময় ধরা পড়েছেন। ফাস্ট ট্রাক গড়ে ৬ মাসে ওঁর বিচার করে দোষী প্রমাণিত হলে ভারত-বিরোধী রাষ্ট্রদ্রোহিতার জন্য কঠোরতম শাস্তি দেওয়া উচিত। ট্যুইটে রাহুল বলেন, সন্ত্রাসবাদী ডিএসপি দেবেন্দ্রকে চুপ করিয়ে দেওয়ার সবচেয়ে সেরা উপায় হল, মামলাটা এনআইএ-কে দেওয়া। এনআইএ-র নেতৃত্বে আছেন আরেক মোদি-ওয়াই কে, যিনি গুজরাত দাঙ্গা ও হারিন পান্ড্য হত্যাকাণ্ডের তদন্ত করেছিলেন। ওয়াই কে-র হাতে গেলে মামলার মৃত্যু নিশ্চিত। #WhoWantsTerroristDavinderSilenced হ্যাশট্যাগ দিয়েছেন রাহুল। গত ১৫ জানুয়ারি জম্মু ও কাশ্মীর পুলিশ জানায়, তারা কেন্দ্রকে সুপারিশ পাঠিয়েছে, দুই হিজবুল মুজাহিদিন জঙ্গির সঙ্গে একই গাড়িতে যাওয়ার সময় হাতেনাতে ধরা পড়ে গ্রেফতার হওয়া দেবেন্দ্রকে বরখাস্ত করা হোক। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিংহ বলেন, ওঁকে সাসপেন্ড করা হয়েছে। আমরা বরখাস্তের জন্য সুপারিশ পাঠাচ্ছি সরকারকে। তবে ওঁকে জেরা করে কী কী তথ্য মিলেছে, তা এখনই বলা যাবে না। এ ব্যাপারে তদন্ত নিয়ে গতকাল জাতীয় তদন্ত এজেন্সির (এনআইএ) ডিরেক্টর জেনারেল দেখা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অজয় কুমার ভাল্লার সঙ্গে। সূত্রের খবর, আইজি স্তরের একজন অফিসারের নেতৃত্বে একটি দল শীঘ্রই তদন্তের ব্যাপারে জম্মু ও কাশ্মীর যাবে। দেবেন্দ্রর সঙ্গে সন্ত্রাসবাদীদের সম্পর্ক নিয়ে দলটি অনুসন্ধান চালাবে। জম্মু ও কাশ্মীর পুলিশের কাছ থেকে বিস্তারিত তথ্য নেওয়ার পর একটি মামলাও রুজু করবে এনআইএ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Bihar News : মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
মর্মান্তিক ! বজ্রপাতে গত ২৪ ঘণ্টায় ৯ জনের মৃত্যু বিহারে
West Bengal News Live : আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
আজ একদিনের জন্য বসছে রাজ্য বিধানসভার বিশেষ অধিবেশন
Mumbai Landslide : ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর বৃষ্টিতে ভয়াবহ দুর্ঘটনা, বিরাট ভূমিধস, চাপা পড়ে একাধিক মৃত্যু মুম্বইয়ে
Sheikh Hasina : শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?
শেখ হাসিনার প্রত্যর্পণ চায় বাংলাদেশ, কী বলল ভারত ?

ভিডিও

SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? কমিশনকে রিপোর্ট পেশের নির্দেশ
SSC Recruitment: নিয়োগ জটিলতার মধ্যেই SSC-তে ৪ নতুন সদস্য
PSC Job: রাজ্য সরকারের প্রায় ১৮ হাজার শূন্য পদে দ্রুত নিয়োগ, জানাল PSC
Bangladesh News: তারেকের সঙ্গে বৈঠকে বাংলাদেশে ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
Uluberia Municipality: উলুবেড়িয়া পুরসভায় ভাঙন, পদত্যাগ চেয়ারম্যানের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget