এক্সপ্লোর

টিকাকরণের অনিশ্চয়তা দূর করতে টাইমলাইন তৈরির সিদ্ধান্ত, ঘোষণা মোদির

বৃহস্পতিবার করোনা মোকাবিলায় ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

নয়াদিল্লি: টিকাকরণের অনিশ্চয়তা দূর করতে টাইমলাইন তৈরি হবে। বৃহস্পতিবার করোনা মোকাবিলায় ভার্চুয়াল বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৈঠকে তিনি বলেন, টিকা সরবরাহের টাইমলাইন তৈরি করা হয়েছে। এর ফলে টিকাকরণের অনিশ্চয়তা দূর হবে। টিকাকরণের ক্যালেন্ডার নিয়ে প্রচার করা হবে।

এদিন করোনা মোকাবিলায় পশ্চিমবঙ্গ সহ ৯ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠকে বসেন প্রধানমন্ত্রী। বৈঠকে ছিলেন মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, স্বাস্থ্যসচিবরা। ছিলেন জেলা শাসক সহ জেলা প্রশাসনের আধিকারিকরা। এদিন তিনি বলেন, যখন সংক্রমণের হার কম থাকে তখনও কঠিন চ্যালেঞ্জ করোনা। সাধারণ মানুষকে করোনা-বিধি সম্পর্কে সচেতন রাখা প্রশাসনের চ্যালেঞ্জ। মহামারী মোকাবিলায় সবসময় সচেতন থাকতে হবে।

এদিন প্রধানমন্ত্রী আরও বলেন, টিকার অপচয় বন্ধ করাও ভীষণ জরুরি। ভ্যাকসিন নিয়ে রাজ্যগুলিকে ১৫ দিনের আগাম তথ্য দেবে কেন্দ্র। তৈরি হবে টিকা নীতি। মুখ্যমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে বললেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, গ্রামীণ এলাকায় সঠিক ভাবে উদ্যোগ নিলে করোনা রোখা সম্ভব। সংক্রমণ রুখতে গ্রামে পরীক্ষা বাড়ানোয় জোর দিয়েছেন তিনি। একইসঙ্গে তিনি বলেন, টিম তৈরি করে গ্রামে কাজ করতে হবে। করোনার দ্বিতীয় ঢেউয়ে মা ও শিশুর স্বাস্থ্য নিয়ে চিন্তা রয়েছে। আক্রান্তর শারীরিক অবস্থা নিয়ে তথ্য সংগ্রহ করতে হবে।

উল্লেখ্য, ১ মে থেকে দেশেজুড়ে শুরু হয়েছে তৃতীয় দফার টিকাকরণ। ১৮ থেকে ৪৪ বছর বয়সীদের টিকা দেওয়ার কথা। কিন্তু পশ্চিমবঙ্গ সহ একাধিক রাজ্য অভিযোগ করেছে, পর্যাপ্ত ভ্যাকসিন নেই। ভ্যাকসিনের প্রথম ডোজ নেওয়া হয়ে গেছে অনেকের। এবার দ্বিতীয় ডোজ নেওয়ার পালা। কিন্তু, নির্দিষ্ট সময় হয়ে গেলেও এখনও ডোজ নিতে পারছেন না অনেকেই। স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রোজ রোজ খালি হাতে ফিরতে হচ্ছে। এরাজ্যে কলকাতা থেকে দেগঙ্গা। রাজ্যজুড়ে অব্যাহত ভ্যাকসিন দুর্ভোগ। কোথাও লাইন দিয়েও ভ্যাকসিন না পেয়ে ক্ষুব্ধ স্থানীয়রা। কোথাও আবার ভ্যাকসিনের লাইনেই তুমুল বচসা, হাতাহাতি। গত কয়েকদিন ধরেই এহেন ছবি সামনে এসেছে।

প্রসঙ্গত, প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে এদিন তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রীর ফর্মুলা মানলে, দেশে ভ্যাকসিন দিতে ১০ বছর লাগবে। এখন ৮ কোটি ৬০ লক্ষ ভ্যাকসিন চাইছি। তিন কোটি ভ্যাকসিন দিতে বলেছিলাম, কমিয়ে দিচ্ছে। কেন্দ্র অক্সিজেন দিচ্ছে না, রেমডিসিভির কেন বাজারে নেই? প্রশ্ন মমতার। মমতার অভিযোগ, সব কেন্দ্রের হাতে, কোনও রাজ্যকে পয়সা দিচ্ছে না। ৩০ হাজার কোটি টাকা দিলেই, সবাই পেত নিখরচায় ভ্যাকসিন।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

TMC Leader Arrested: পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
পঞ্চায়েত প্রকল্পে কাটমানি নেওয়া, বিজেপি কর্মীদের মারধর, ভূরি ভূরি অভিযোগে গ্রেফতার TMC নেতা
News Live Blog: কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, প্রবল ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পিছু হটল মোদি সরকার
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর ইস্তফা, প্রবল ছাত্র আন্দোলনের মুখে অবশেষে পিছু হটল মোদি সরকার
Weather Alert: রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
রবি-সোমে তুমুল ঝড়বৃষ্টি, উইকেন্ড-সপ্তাহের শুরু, সবেতেই প্রবল দুর্যোগ, জারি হলুদ সতর্কতা
CJP Protest: 'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?
'আরশোলাদের' চাপে ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, প্রথম আন্দোলনেই সফল ককরোচ জনতা পার্টি, কীভাবে যুদ্ধ জয় ?

ভিডিও

Mukundapur Parking Controversy: বাড়ির সামনে গাড়ি রাখা নিয়ে বচসা, বাদ গেল যুবকের কানের একাংশ!
Dharmendra Pradhan : CJP-র সঙ্গে বৈঠকের আগেই হঠাৎ ইস্তফা ধর্মেন্দ্র প্রধানের, চাপেই কি পদত্যাগ?
Sebasray: দিলীপ মণ্ডলের গুদামে পুলিশ, মিলল মেয়াদ উত্তীর্ণ ওষুধ থেকে স্ট্রেচার, অস্কিজেন কনসেনট্রেটর!
Sebaasroy Scam: 'সেবা'র আড়ালে তোলাবাজি , রিসর্টের ঘর দখল করে সেবাশ্রয়-র ক্যাম্প !
Panchayet Bill : ক্ষমতায় এসেই রাজ্যের পঞ্চায়েত প্রধান, উপ-প্রধানদের ক্ষমতা ছেঁটে দিল বিজেপি সরকার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Suvendu Adhikari : 'খুনের মামলা, চিটিংবাজ ভাইপোকে কেউ বাঁচাতে পারবে না'! অভিষেকের 'সেবাশ্রয়' নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
Bardhaman Medical College : 'কলেজ ক্যাম্পাস ও হাসপাতালে আন্দোলন করলেই আইনি ব্যবস্থা', নির্দেশিকা ঘিরে শোরগোল
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
অশান্ত হরমুজ, ক্ষেপনাস্ত্র হামলা জাহাজে, এক ধাক্কায় বাড়াবে পেট্রোল-ডিজেলের দাম? আজ কত? বড় আপডেট
Delhi liquor shops closed : NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
NEET প্রশ্নফাঁস নিয়ে বাড়ছে আন্দোলনের ঝাঁঝ ! নিরাপত্তার স্বার্থে সপ্তাহান্তে এই সময়ের পর রাজধানীতে বন্ধ সব মদের দোকান
Howrah News: হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
হাওড়ায় ফের ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি, টাকা-গয়না লুঠের অভিযোগ, দুষ্কৃতীদের খোঁজে জারি তল্লাশি অভিযান
NEET Paper Leak Protest : 'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
'গুন্ডা পাঠিয়েছিল'! কারা? NEET কাণ্ডে রাহুল গান্ধীকে তুলোধোনা বিজেপির, কী জানালেন গিরিরাজ সিং?
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
যুদ্ধের আঁচ সমুদ্রে, ব্ল্যাক সি-তে বাণিজ্যিক জাহাজে হামলা, ভারতীয় নাবিকের মৃত্যু, কড়া অবস্থান বিদেশ মন্ত্রকের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
ভয়ঙ্কর ঘটনা ! ইরানীয় জলপথে ভারতীয় নাবিকে ঠাসা LPG ট্যাঙ্কারে বিরাট ক্ষেপণাস্ত্র হামলা, বিবৃতি জারি ভারতীয় দূতাবাসের
Embed widget