এক্সপ্লোর

Swami Chaitanyananda Swaraswati: পুলিশের জালে 'গডম্যান' স্বামী চৈতন্যনন্দ, অসংখ্য মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ তাঁর বিরুদ্ধে

Delhi News: অশালীন ভাষায় ছাত্রীদের আপত্তিকর মেসেজ করা, রাতবিরেতে নিজের ঘরে ডেকে পাঠানো, জোর করে শারীরিক সম্পর্ক করা, বিনা খরচে বিদেশ ভ্রমণের লোভ দেখানো - একগুচ্ছ অভিযোগ স্বামী চৈতন্যনন্দের বিরুদ্ধে।

Swami Chaitanyananda Swaraswati: অবশেষে গ্রেফতার স্বঘোষিত গডম্যান স্বামী চৈতন্যনন্দ সরস্বতী। আগ্রা থেকে গ্রেফতার করা হয়েছে তাঁকে। অন্তত ১৭ জন মহিলাকে যৌন হেনস্থা করার অভিযোগ রয়েছে এই ব্যক্তির বিরুদ্ধে। দিল্লির অভিজাত এলাকা বসন্ত কুঞ্জে রয়েছে একটি বেসরকারি ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান। শ্রী সারদা ইন্সটিটিউট অফ ইন্ডিয়ান ম্যানেজমেন্টে রয়েছে ছাত্রীদের থাকার ব্যবস্থাও। একপ্রকারের আশ্রম এটি। তারই ডিরেক্টর পদে আসীন ছিলেন স্বামী চৈতন্যনন্দ সরস্বতী। এই প্রতিষ্ঠানের সর্বেসর্বা ছিলেন তিনি। আর তাঁর বিরুদ্ধেই উঠেছে একের পর এক ন্যাক্কারজনক অভিযোগ। বেশ কিছুদিন ধরেই বেপাত্তা ছিলেন তিনি। একবার শোনা গিয়েছিল, আগ্রায় দেখা গিয়েছে তাঁকে। পুলিশ সূত্রে জানা গিয়েছিল, গ্রেফতারি এড়াতে ছদ্মবেশে ঘুরছেন তিনি। এমনকি ধরা পড়ে যাওয়ার ভয়ে মোবাইল বা অন্য কোনও ইলেকট্রনিক গ্যাজেটও ব্যবহার করছিলেন না এই 'বাবা'। তবে অবশেষে পুলিশের জালে ধরা পড়েছেন তিনি। 

অশালীন ভাষায় ছাত্রীদের আপত্তিকর মেসেজ করা, রাতবিরেতে নিজের ঘরে ডেকে পাঠানো, জোর করে শারীরিক সম্পর্ক করা, বিনা খরচে বিদেশ ভ্রমণের প্রলোভন দেখানো - একগুচ্ছ বিস্ফোরক অভিযোগ রয়েছে স্বামী চৈতন্যনন্দের বিরুদ্ধে। রবিবার ভোর সাড়ে তিনটে নাগাদ গ্রেফতার করা হয়েছে তাঁকে। স্বামী পার্থ সারথি নামেও পরিচিত তিনি। আগ্রার তাজ গঞ্জের একটি হোটেল থেকে গ্রেফতার করা হয়েছে এই ব্যক্তিকে। ৫০ দিন ধরে পলাতক ছিলেন দিল্লির এই 'বাবা'। গত ৪ অগস্ট ভারতীয় বায়ু সেনাবাহিনীর সদর দফতর থেকে দিল্লির বসন্ত কুঞ্জের ওই প্রতিষ্ঠানে একটি অভিযোগ এসেছিল। তারপর থেকেই পলাতক ছিলেন স্বামী চৈতন্যনন্দ সরস্বতী। গ্রেফতারি এড়ানোর অনেক চেষ্টা করেছিলেন তিনি। তবে শেষরক্ষা হয়নি। পাকড়াও হয়েছেন এই অভিযুক্ত। 

অভিযুক্তের বিরুদ্ধে যে এফআইআর দায়ের হয়েছে সেখানে এক ছাত্রী দাবি করেছেন তিনি হস্টেলের সিঁড়ি থেকে পড়ে গিয়ে পায়ে চোট পেয়েছিলেন। স্বামী চৈতন্যনন্দ তাঁর এক্স-রে রিপোর্ট দেখতে চান। ছাত্রী স্বাভাবিক সময়ে মেসেজ করলেও জবাব আসে খুব অদ্ভুত সময়ে। সেই সঙ্গে স্বামী চৈতন্যনন্দ সরস্বতী ওই ছাত্রীকে আপত্তি করে মেসেজ করেন বলেও অভিযোগ করেছেন তিনি। অভিযোগ, "Baby," "I love you," "I adore you," - এইসব লেখা হয়েছিল মেসেজে। ছাত্রী জবাব না দেওয়ায় তাঁকে আবার মেসেজ ট্যাগ করে জিজ্ঞেস করা হয় বলেও অভিযোগ। এমনকি ছাত্রীর অভিযোগ প্রতিষ্ঠানের উচ্চস্তরের কয়েকজনকে জানিয়েও লাভ হয়নি। উল্টে শুনতে হয়েছে ছাত্রীর নাকি জবাব দেওয়া উচিৎ ছিল, অভিযোগ এমনই। এরপর ওই সমস্ত চ্যাট মুছে ফেলার হুমকিও দেওয়া হয়। 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

UPI Transactions : UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
UPI ব্যবহার করতে কি টাকা দিতে হবে ? যা জানিয়ে দিল কেন্দ্র...
West Bengal News Live: রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
রাজ্যে আসছে বিড়লা গোষ্ঠী, ঘোষণা বিজেপি রাজ্য সভাপতির, লাইভ আপডেট
Bangladesh News : বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
বাংলাদেশে ফেরার 'শপথ' হাসিনার, বড় আহ্বান শাসকদল BNP-র সাংসদের
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening
ABP Ananda Top 10,8 August 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Evening

ভিডিও

Katwa Extortion: এবার কাটোয়ায় তোলাবাজির চাঞ্চল্যকর অভিযোগ
Islampur Shootout: ইসলামপুরে শ্যুটআউট, দুষ্কৃতীদের গুলিতে জখম স্কুল শিক্ষক
Sumit Roy: আজ হাজিরার নোটিশের পরই ভবানী ভবনে অভিষেকের আপ্ত সহায়ক
Go Everywhere | গো এভরিহোয়ার ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের উদ্যোগে গেট-টুগেদার | ABP ANANDA LIVE
ঘণ্টাখানেক সঙ্গে সুমন পর্ব ২(০৭.০৮.২৬):বিদ্রোহী TMC-র সঙ্গে নেতাদের ঘনিষ্ঠতায় ক্ষোভ BJP-র অন্দরমহলে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Pentagon UFO Files: রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
রাতের আকাশে কী উড়ে বেড়াচ্ছে? ভিন্গ্রহী যান কি? UFO ফাইলস সামনে আসতেই জোর পেল বিতর্ক
Rain Waterlogging : টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
টানা বৃষ্টিতে ভেসেছে রাস্তাঘাট, বাড়ি ফেরার সময় খোলা নর্দমায় পড়ে ভেসে গেলেন যুবক
Viral News: পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
পাড়া-পড়শিকে গসিপ বেচে বিপুল আয়, দু’-দু’টি বাড়ি কিনে ফেললেন বৃদ্ধা, বললেন, ‘পরনিন্দা-পরচর্চা আমার রক্তে’
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
জোড়া নিম্নচাপের পূর্বাভাস, ভয়াল রূপ ধারণ করবে বর্ষা, রাজ্যের কোথায় কোথায় চরম সতর্কতা ?
Raghav Chadha Meets Narendra Modi: বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
বিজেপি-তে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে চলেছেন রাঘব চাড্ডা? নরেন্দ্র মোদির সঙ্গে একান্ত সাক্ষাতের পর লিখলেন…
Gold Price Today: একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
একদিনেই সোনার দামে বড় লাফ! সপ্তাহ শেষে কত হল দাম? আজ কিনলে লাভ?
IRCTC News: জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
জাপান ঘুরতে নিয়ে যাচ্ছে IRCTC, পুজোর আগেই সুবর্ণ সুযোগ, কত খরচ জেনে নিন
Inflation News: জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
জুলাইয়ে মহার্ঘ রান্নাঘর! ২৩% বাড়ল পেঁয়াজের দাম, LPG-ও চড়া, বাড়ল ভেজ-নন ভেজ থালির খরচ, কতটা বাড়ল আপনার রান্নার খরচ?
Embed widget