এক্সপ্লোর

Delhi Blast : হামাস-কায়দায় ড্রোন-হানা! টার্গেট প্রচুর প্রাণ, যমুনার জল লাল করে দেওয়া, গোয়েন্দাদের হাতে জঙ্গিদের ভয়ঙ্কর ছক

২০২৩ সালের ৭ অক্টোবর, ইহুদিদের উৎসবের দিন ইজরায়েলের একাধিক শহরে হামাসের অতর্কিতে আক্রমণের কথা অনেকেরই মনে থাকবে। সেই রকম ভাবেই ড্রোন থেকে হামলা করে যমুনার জল লাল করতে চেয়েছিল এই ভয়ঙ্কর সন্ত্রাসীরা। 

Show Quick Read
Key points generated by AI, verified by newsroom
  • সন্ত্রাসবাদীরা ড্রোন হামলা করে ভারতকে ঝাঁঝরা করতে চেয়েছিল
  • লাল কেল্লার মতো জায়গায় বিস্ফোরক নিয়ে হামলার ছক ছিল
  • আত্মঘাতী হামলাকারী উমরের সঙ্গীকে গ্রেফতারের পর তথ্য হাতে
  • ধৃত জঙ্গির ড্রোন তৈরিতে প্রযুক্তিগত দক্ষতার প্রমাণ মিলেছে

এমনটা যে হতে পারে, দুঃস্বপ্নেও কল্পনা কল্পনা করতে পারেননি কেউ। ভর সন্ধেয় লাল কেল্লার মতো হাই সিকিউরিটি এলাকায় এভাবে একগাড়ি বিস্ফোরক নিয়ে আত্মঘাতী হামলা চালাবে সন্ত্রাসবাদী। তবে এই দুঃস্বপ্ন আরও সাঙ্ঘাতিক ঘটতে পারত যদি জঙ্গিদের এই প্ল্যানটাও সফল হয়ে যেত। আত্মঘাতী বোমারু উমরের আরেক সহযোগীকে গ্রেফতার করার পর চাঞ্চল্যকর কিছু প্রমাণ উঠে এসেছে এনআইএ- হাতে । এক বিবৃতিতে তারা জানিয়েছে, কতটা খতরনাক পরিকল্পনা ছিল এই হোয়াইল কলার মডিউলে কাজ করা জঙ্গিদের। একেবারে হামাসের কায়দায় ভারতকে আকাশ থেকে ঝাঁঝরা করে দিতে চেয়েছিল তারা।

২০২৩ সালের ৭ অক্টোবর, ইহুদিদের উৎসবের দিন ইজরায়েলের একাধিক শহরে হামাসের অতর্কিতে আক্রমণের কথা অনেকেরই মনে থাকবে। প্রথমে, ১৯ মিনিটে ৫ হাজার রকেট হামলা! তারপর হামাসের জঙ্গিরা প্যারাগ্লাইডারে চড়ে গাজা সীমান্তের ফেন্সিং ভেঙে ইজরায়েলে ঢুকে নির্বিচার গণহত্যা চালায়। সেই রকম ভাবেই ড্রোন থেকে হামলা করে যমুনার জল লাল করতে চেয়েছিল এই ভয়ঙ্কর সন্ত্রাসীরা। 

জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ) আত্মঘাতী বোমা হামলাকারী উমর উন নবির সহযোগী দ্বিতীয় সন্দেহভাজন সন্ত্রাসবাদীকে গ্রেফতার করার পর এই ভয়ঙ্কর তথ্য হাতে পেয়েছে। সোমবার  দিল্লি থেকে গ্রেফতার হওয়া প্রথম সন্দেহভাজন আমির রশিদ আলি বা জসির বিলাল ওয়ানি ওরফে দানিশকে শ্রীনগর থেকে গ্রেফতার করা হয়। সেও জম্মু ও কাশ্মীরের বাসিন্দা। 

এনআইএ এক বিবৃতিতে জানিয়েছে, এই দানিশের প্ল্যান ছিল ভয়ঙ্কর। সে গাড়ি বোমা বিস্ফোরণের ড্রোন থেকে অস্ত্র ছোড়ার পরিকল্পনা করেছিল। এ বিষয়ে তার  প্রযুক্তিগত ধারণাও ছিল বলেই জানতে পেরেছেন গোয়েন্দারা। এনআইএ জানিয়েছে, সেদিন দিল্লিতে আত্মঘাতী হামলার পিছনে একা উমর নয়, ছিল কোনও পাকা মাথা! একাধিক সূত্র থেকে সেই খোঁজ পাওয়ার চেষ্টা হচ্ছে।  এনডিটিভি এক সূত্র মারফৎ জানতে পেরেছে,  ধৃত দানিশ  ক্যামেরার পাশাপাশি ভারী বোমা বহন করতে পারে এমন বড় ব্যাটারিযুক্ত শক্তিশালী ড্রোন তৈরির চেষ্টা করেছিল। ছোট অস্ত্রযুক্ত ড্রোন তৈরিতে তার অভিজ্ঞতা রয়েছে বলে জানতে পেরেছেন গোয়েন্দারা। তাদের প্ল্যান ছিল কোনও জনবহুল জায়গার ওপরে ড্রোনথেকে অস্ত্রবর্ষণ করা। হামাস এবং সিরিয়ার একাধিক গোষ্ঠী এই কৌশল ব্যবহার করে। যদিও সন্ত্রাসবাদীরা ড্রোন হামলা চালাতে পারে এই আশঙ্কা থেকেই এখন যথেষ্ট সক্রিয় ভারতের 
ড্রোন হামলা আটকানোর কৌশল। 

সেরা শিরোনাম

Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Taslima Nasrin: পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
পুজোর আগে কলকাতায় তসলিমা, 'সম্ভব হলে ইডেন গার্ডেনে মহালয়ার অনুষ্ঠানে থাকব', জানালেন লেখিকা
Lightning Hits IndiGO Flight: মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
মাঝ আকাশে যাত্রীভর্তি বিমানে বাজ পড়ল, তুবড়ে ঢুকে গেল নাকের অংশ, ভয়ঙ্কর অবস্থা IndiGo-র প্লেনের
Science News: নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?
নক্ষত্রের 'শব' থেকে জন্ম, ফিনিক্স গ্রহের সন্ধান মিলল, সৌরজগতের ভবিতব্যও কি একই?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Pradyot Kishore Manikya Debbarma : পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
পরের মাসেই সক্রিয় রাজনীতি থেকে সরছেন প্রদ্যোৎ কিশোর মাণিক্য দেববর্মা
Astro: চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
চাকরির ও ব্যবসায় ঘটবে এই সব পরিবর্তন ! আর্থিক উন্নতি সম্ভব ? পড়ুন আগামীকালের রাশিফল
Embed widget