এক্সপ্লোর

Delhi Blast Mastermind: দিল্লিতে বিস্ফোরণে চিকিৎসক উমরই মাস্টারমাইন্ড! লালকেল্লা চত্বরই ছিল লক্ষ্য? না কি পরিকল্পনা ছিল আরও বড় কিছুর?

Delhi Car Blast: এই বিস্ফোরণে প্রশ্ন উঠছে উমরের পরিকল্পনা নিয়ে। ভয়ে বিস্ফোরক নিয়ে দিল্লিতে ঢুকেছিল সে? না কি আরও বড় কোনও পরিকল্পনা ছিল তার?

নয়া দিল্লি: রাজধানীতে সোমবার বিরাট বিস্ফোরণে তোলপাড় পড়ে গিয়েছে দেশ জুড়ে। বিস্ফোরণের তীব্রতা ছিল এতটাই যে, ছড়িয়ে ছিটিয়ে পড়েছে দেহাংশ। যে লাল কেল্লায় ১৫ অগাস্ট দাঁড়িয়ে বক্তৃতা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, সেই ঐতিহাসিক লাল কেল্লার কাছে গাড়িতে বিস্ফোরণে প্রশ্ন উঠছে রাজধানীর সুরক্ষা ব্যবস্থা নিয়ে। প্রশ্ন উঠছে উমর উন নবীর কার্যকলাপ নিয়েও।    

এই উমর পেশায় চিকিৎসক। জঙ্গিদের হয়ে পোস্টার লাগানোর মামলার তদন্তে 'সন্ত্রাসবাদী' চিকিৎসকদের হদিশ পাওয়া গিয়েছিল। প্রসঙ্গত, জঙ্গিদের পোস্টার-মামলার তদন্তে প্রথমে সামনে আসে চিকিৎসক মুজম্মিলের নাম। ৩০ অক্টোবর মুজম্মিলকে আটক করে পুলিশ, তারপরেই আসে ফরিদাবাদ-মডিউল। ডাক্তারি করতে গিয়ে অনন্তনাগে গিয়েছিল আদিল, সেখানেই লকারে রাখে AK 47। ফরিদাবাদে একসঙ্গে কাজ করতেন ৪ চিকিৎসক-উমর, মুজম্মিল, আদিল, ইরফান। যে ঘরে থাকতেন মুজম্মিল, উমর, সেখানেই মিলেছে প্রচুর বিস্ফোরক। ফতেহপুর দাগা গ্রামে আরেকটি ভাড়া বাড়িতে মিলল অ্যামেনিয়াম নাইট্রেট। 

যদিও এই বিস্ফোরণে প্রশ্ন উঠছে উমরের পরিকল্পনা নিয়ে। সোমবার সকালে ফরিদাবাদে বিপুল বিস্ফোরক উদ্ধার ও দলের বাকিদের গ্রেফতারের পর কি ভয়ে বিস্ফোরক নিয়ে দিল্লিতে ঢুকেছিল সে? না কি আরও বড় কোনও পরিকল্পনা ছিল তার? বিশেষজ্ঞদের মতে, বিস্ফোরণের আগে ৩ ঘণ্টা পার্কিং লটে দাঁড়িয়েছিল i20 গাড়িটি। i20 গাড়িটি চালাচ্ছিলেন উমর উন নবি। দুপুর ৩.১৯, সোমবার: লালকেল্লার কাছে পার্কিং লটে ঢোকে উমরের সাদা গাড়ি। সন্ধে ৬.২২, সোমবার: লালকেল্লার পার্কিং লট থেকে বেরোয় উমরের হুন্ডাই i20। ৩০ মিনিট পরেই সন্ধে ৬.৫২-এ সিগনালের কাছে হুন্ডাই গাড়িতে বিস্ফোরণ। 

পুলিশ সূত্রে খবর, দিল্লিতে বিস্ফোরণের আগে গত কয়েক বছরে ঠিক একাধিক বার হাতবদল হয়েছে বিস্ফোরণে ব্যবহৃত গাড়িটির। তবে সবটাই অলিখিত। একেবারে বিনা পেপারওয়ার্কে। হরিয়ানাতেই রেজিস্ট্রেশন করা হয়েছিল গাড়িটিকে। আর এখানেই প্রশ্ন উঠছে, তবে কি গোটাটাই পরিকল্পিত নাশকতা?                                                         

এদিকে, উমরের বাবা, মা, ভাইকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। এর আগেই দিল্লি বিস্ফোরণকাণ্ডে পুলওয়ামা যোগ জোরালো হয়েছিল। আজ আটক পুলওয়ামার আরও ১ চিকিৎসক। পুলওয়ামার চিকিৎসক সাজাদ আহমেদকে জিজ্ঞাসাবাদ করা হয়। গতকাল কাশ্মীর-হরিয়ানা-দিল্লি পুলিশের যৌথ অভিযান চলেছে। সেই যৌথ অভিযানে গ্রেফতার ৩ ডাক্তার-সহ ৮ জন গ্রেফতার। 

সেরা শিরোনাম

News Live Updates: চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
চোরবাগান বিপর্যয়ের জের, কলকাতায় আনা হল ৯ IPS-কে, তালিকায় কারা?
Viral Video: পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
পায়ের উপর পা তুলে আয়েশ, সদ্যোজাত শিশুর ভিডিও ভাইরাল, ‘বেবি কিং’ বলছেন নেটিজেনরা
Jio Platforms IPO: ৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
৩০,২১৩ কোটির IPO-র পথে Jio Platforms, নজরে 5G ইন্টারনেট পরিষেবা, ব্রডব্যান্ড ও AI ব্যবসার সম্প্রসারণ
Road Accident: গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর
গর্তে পড়ে নিয়ন্ত্রণ হারালেন গাড়ির চালক, তারপর সরকারি বাসের সঙ্গে ধাক্কা, ঘটনাস্থলেই মৃত্যু ১ শিশু-সহ ৫ যাত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget