Delhi Protest: আজও বন্ধ রাখা হচ্ছে দিল্লির ৬টি মেট্রো স্টেশন, একাধিক রাস্তাতেও রয়েছে 'নো এন্টি'
Delhi Protest News: আজ সুপ্রিম কোর্ট পর্যন্ত 'প্রোটেস্ট মার্চ'-এর ঘোষণা করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে

কলকাতা: অবৈধভাবে কাউকে আটক করা যাবে না। ১৬৩ ধারা নেই, এমন এলাকায় বন্ধ করা যাবে না শান্তিপূর্ণ জমায়েত। CJP-র বিক্ষোভের পর দায়ের হওয়া জোড়া মামলায় কেন্দ্রকে এই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালত অবমাননার অভিযোগের মামলায় কেন্দ্রকে নোটিস বিচারপতি জয়মাল্য বাগচী ও বিচারপতি ভি মোহনার বেঞ্চের। মঙ্গলবার দিতে হবে জবাব। তবে এই নির্দেশের মধ্যেই, সোমবার ফের ভোর থেকে বন্ধ করে দেওয়া হল, দিল্লির ৬টি মেট্রো স্টেশনের ঢোকা এবং বেরনোর দরজা! রাজীব চক, সেন্ট্রাল সেক্রেটারিয়েট, প্যাটেল চক সহ ৬টি মেট্রো স্টেশনের ঢোকা এবং বেরনোর গেট সোমবার বন্ধ করে দেওয়া হয়েছে ভোর ৪টে থেকে সন্ধে ৬টা পর্যন্ত। পুলিশের তরফে জানানো হয়েছে, নিরাপত্তার কারণে এই ৬টি মেট্রো স্টেশন আজ বন্ধ রাখা হয়েছে।
একাধিক রোডে 'নো এন্ট্রি', বন্ধ রাখা হয়েছে ৬টি মেট্রো স্টেশন
আজ সুপ্রিম কোর্ট পর্যন্ত 'প্রোটেস্ট মার্চ'-এর ঘোষণা করা হয়েছে কংগ্রেসের তরফ থেকে। আজ সুপ্রিম কোর্ট পর্যন্ত পদযাত্রার ডাক দিয়েছে কংগ্রেস। দিল্লি মেট্রো রেল কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে, আজ সারা সকাল এবং দুপুর জুড়ে ৬টি মেট্রো স্টেশন বন্ধ থাকবে। শুধু মেট্রো স্টেশন নয়, দিল্লি পুলিশের তরফ থেকে নিরাপত্তার স্বার্থে একাধিক অ্যাডভাইজারি জারি করা হয়েছে। রাস্তাতেও প্রচুর 'নো এন্টি' করা রয়েছে। একাধিক রাস্তা দিয়ে সাধারণ মানুষকে অবাধে যাতায়াত করতে দেওয়া হচ্ছে না। প্যাটেল চক (Patel Chowk), জনপথ (Janpath), রাজীব চক (Rajiv Chowk), মান্ডি হাউজ (Mandi House), সেন্ট্রাল সেক্রেটারিয়েট (Central Secretariat) এবং বড়খাম্বা রোড (Barakhamba Road) স্টেশনগুলি সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ থাকবে।
আজ একাধিক রাস্তায় এদিন কড়া নিরাপত্তার ছবি ধরা পড়েছে। রাস্তায় মোতায়েন রয়েছে প্রচুর পুলিশ। যাতে নিরাপত্তার কোনও সমস্যা না হয়, সেই কারণেই কড়া নিরাপত্তার চাদরে মোড়া রয়েছে দিল্লি। দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন রুখতে শনিবার, একের পর এক কঠোর পদক্ষেপ করেছিল প্রশাসন। রাশ টানা হয় রেল পরিষেবায়। বন্ধ রাখা হয়েছিল দিল্লির লাইফ লাইন, মেট্রোর ৪৫টি স্টেশন। কার্যত অবরুদ্ধ হয়ে পড়েছিল রাজধানী।
#WATCH | Delhi: Entry and exit at some metro stations will remain closed from 6:00 AM to 4:00 PM on October 12, 2026, for security reasons. (Visuals from Janpath metro station) https://t.co/xPKiT6cHNX
— ANI (@ANI) October 12, 2026
আরও পড়ুন: Ditipriya Roy: ছোটপর্দা থেকে দূরে, শ্যুটিং বন্ধ! কেন দীর্ঘ বিরতি নিয়েছিলেন দিতিপ্রিয়া রায়?
Before You Go
Municipal Corporation Election | “এটা চূড়ান্ত আপত্তিকর, হতে পারে না...”, বললেন Kunal Ghosh






















