এক্সপ্লোর

ফাঁসি শীঘ্রই, আতঙ্কে খাওয়াদাওয়া ছেড়ে দিয়েছে নির্ভয়া কাণ্ডের অপরাধীরা

কুসংস্কারের জেরে জেলকর্মীরা নাকি মাঝেমধ্যেই ফাঁসির মঞ্চের ছোট ছোট কাঠ ভেঙে বাড়ি নিয়ে যান। তাই এবার নতুন করে তৈরি হচ্ছে ফাঁসির মঞ্চ।

নয়াদিল্লি: ফাঁসির সম্ভবত দেরি নেই। তিহাড় জেলে বন্দি নির্ভয়া কাণ্ডের ৪ অপরাধী তীব্র হতাশায় ভুগছে। খাওয়াদাওয়া কমিয়ে দিয়েছে তারা। যাতে তারা নিজেদের কোনও ক্ষতি না করে ফেলে সে জন্য অক্ষয়, মুকেশ, পবন গুপ্ত ও বিনয় শর্মার সঙ্গে মোতায়েন করা হয়েছে ৪-৫ জন পুলিশকর্মী। চলছে সিসিটিভির নজরদারি। তিহাড়ের প্রধান সন্দীপ গোয়েল সহ বরিষ্ঠ আধিকারিকরা গতকাল নির্ভয়া কাণ্ডের অপরাধীদের ফাঁসিতে ঝোলানোর যাবতীয় ব্যবস্থা ঘুরে দেখেন, জানান, তাঁরা সন্তুষ্ট। কোনও খবর যাতে বাইরে না বার হয়, তা নিশ্চিত করতে তিহার জেল কর্মীদের ফোনের ওপর নজরদারি চালানো হচ্ছে। গতকাল ভিডিও লিঙ্কের মাধ্যমে ৪ অপরাধীকে বিচারকের সামনে পেশ করা হয়, সেখানে যাচাই করা হয় তাদের পরিচয়। তাদের নিরাপত্তার জন্য তামিলনাড়ু স্পেশাল পুলিশের জওয়ানদের মোতায়েন করা হয়েছে, প্রত্যেক অপরাধীর জন্য রয়েছেন একজন করে জেলকর্মী। নির্ভয়ার মা জানিয়েছেন, তিনি চান, ১৬ তারিখের আগে অপরাধীদের ফাঁসি হোক। শীর্ষ আদালত মৃত্যুদণ্ড দেওয়া সত্ত্বেও এখনও তাদের বাঁচিয়ে রাখা হয়েছে কেন, প্রশ্ন করেছেন তিনি। দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরীবালও বলেছেন, নির্ভয়া কাণ্ডের অপরাধীদের যত দ্রুত সম্ভব ফাঁসি দেওয়া উচিত। এ মাসের শুরুতে এক অপরাধীর প্রাণভিক্ষার আবেদন খারিজ করার সুপারিশ করে দিল্লি সরকার। দিল্লির পাতিয়ালা হাউস কোর্টে নির্ভয়া মামলার শুনানি পিছিয়ে গিয়েছে ১৮ তারিখ পর্যন্ত। সেদিন বেলা দুটোয় হবে শুনানি। শোনা যাচ্ছে, ৪ অপরাধীর ডাক্তারি পরীক্ষা করিয়েছে জেল প্রশাসন। চারজনের মধ্যে ৩ জন বন্দি ২ নম্বর জেলে, ১ জন রয়েছে ৪ নম্বরে। কাউকে এখনও পর্যন্ত ৩ নম্বর জেলের ফাঁসিঘরের পাশে তৈরি কালকুঠুরিতে পাঠানো হয়নি। এক অপরাধী নাকি জানিয়েছে, তার ভাল ঘুম হচ্ছে না। কুসংস্কারের জেরে জেলকর্মীরা নাকি মাঝেমধ্যেই ফাঁসির মঞ্চের ছোট ছোট কাঠ ভেঙে বাড়ি নিয়ে যান। তাই এবার নতুন করে তৈরি হচ্ছে ফাঁসির মঞ্চ।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
৫০ পয়সা লাভ থেকে কোটির ব্যবসা! ঠেলাগাড়িতে সিঙারা বিক্রি থেকে আজ ১৪টি রেস্তরাঁর মালিক
Sonam Wangchuk: NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের,
NEET-এর প্রশ্ন ফাঁসে উত্তাল দেশ, লাগাতার অনশনে 'ভাঙা শরীর' নিয়ে এবার বিশেষ অনুরোধ সোনম ওয়াংচুকের, "আমি আপনাদের কাছে .."
Politics: 'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
'স্বীকৃতি' পেতে চলেছে NCPI? সবর্দল বৈঠকে 'আমন্ত্রণ' বিদ্রোহী তৃণমূল সাংসদের?
Paschim Medinipur: জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের
জলের তোড়ে ভাঙল কাঁসাই নদীর অস্থায়ী রাস্তা, ডেবরায় ১২ ঘণ্টা বিচ্ছিন্ন যোগাযোগ; ক্ষোভ গ্রামবাসীদের

ভিডিও

Meera Bhattacharya ।
TMC News:
Diamond Harbour Sebashray: অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর PA সুমিত রায় ছাড়া খোকন বেহরার নামেও FIR
TMC 21st July : মেয়ো রোডে 'ঋতব্রত-তৃণমূল'র ২১ জুলাইয়ের সমাবেশ, প্রস্তুতি নিয়ে বৈঠকে নেতৃত্ব
Kajol at Kolkata: দক্ষিণেশ্বরের মন্দিরে মা ভবতারিণীর পুজো দিলেন বলিউড সুপারস্টার কাজল

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget