এক্সপ্লোর

Delhi Unlock: ফের আনলক পর্ব দিল্লিতে, কীসে নিষেধাজ্ঞা-ছাড় পাচ্ছে কী ?

রাজধানীতে কোভিডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই একে একে আনলকের পথে হেঁটেছিল দিল্লি। এবার সোমবার খুলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক ছাড়াও স্টাফরা আগামীকাল থেকে উপস্থিত থাকতে পারবেন সেখানে।

নয়াদিল্লি: ফের আনলকের পথে হাঁটল দিল্লি। সোমবার থেকে খুলে যাচ্ছে রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠান। এবার থেকে অডিটোরিয়ামে ৫০ শতাংশ জমায়েতের অনুমতি দিয়েছে কেজরিওয়ালের সরকার।

রাজধানীতে কোভিডের পরিস্থিতি নিয়ন্ত্রণে আসতেই একে একে আনলকের পথে হেঁটেছিল দিল্লি। খুলে দেওয়া হয় মেট্রো, বাজার, শপিং মল। এবার নতুন আনলক নিয়ম মেনে সোমবার খুলে যাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠান। শিক্ষক ছাড়াও স্টাফরা আগামীকাল থেকে উপস্থিত থাকতে পারবেন সেখানে। যদিও এখনই ছাত্রদের শিক্ষাপ্রতিষ্ঠানে যাওয়ার অনুমতি দেননি দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ছাত্রদের অনলাইন ক্লাস নেওয়ার জন্যই শিক্ষকদের শিক্ষা প্রতিষ্ঠানে আসার অনুমতি দেওয়া হয়েছে। নোটিফিকেশেন জারি করে এই খবর জানিয়েছে দিল্লি সরকার।

এখানেই শেষ নয়। এবার থেকে স্কিল ট্রেনিং প্রোগামের জন্য দিল্লি বিপর্যয় মোকাবিলা দফতরের কাছ থেকে অনুমতি নিতে হবে না পুলিশ ও সেনাকে। অনুমতি ছাড়াই এই ক্লাস চালিয়ে যেতে পারবে তারা। পাশাপাশি স্কুল ও শিক্ষা প্রতিষ্ঠানের অডিটোরিয়ামে ৫০ শতাংশ জমায়েত করা যাবে। তবে আগের মতোই বন্ধ থাকবে স্পা, রাজনৈতিক , সামাজিক, ধর্মীয় জমায়েত।

গত সপ্তাহেই দিল্লি ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটি স্টেডিয়াম ও স্পোর্টস কমপ্লেক্স খোলার অনুমতি দেয়। তবে এ ক্ষেত্রে কেবল জাতীয় ও আন্তর্জাতিক স্তরের প্রতিয়োগিতায় নামবেন এমন ক্রীড়াবিদদেরই অনুশীলনের অনুমতি দেওয়া হয়। যদিও স্টেডিয়ামে সাধারণ দর্শকের ঢোকার অনুমতি নেই। 

করোনা ভাইরাসের নিষেধাজ্ঞার জেরে মেট্রো রেল ও বাস ৫০ শতাংশ যাত্রী নিয়ে চলছে। যদিও দিল্লি মেট্রো খোলার দিনই নিয়ম ভাঙেন যাত্রীরা। কোভিড প্রোটোকলকে উপেক্ষা করে শুরু হয় মেট্রো যাত্রা। গত ১৯ এপ্রিল থেকে ৩০ মে পর্যন্ত সম্পূর্ণ লকডাউনের পথে হাঁটে দিল্লি। পরবর্তীকালে একে একে আনলক পর্ব শুরু হয় রাজধানীতে।গত ১১ দিন ধরে রাজধানীতে করোনা আক্রান্তের সংখ্যা ১০০-র নীচে রয়েছে। বর্তমানে দিল্লিতে ৭৯২ টি সক্রিয় করোনা কেস রয়েছে। দিল্লির কোভিড পজিটিভিটি রেট ০.০৯ শতাংশ।

 

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

West Bengal News Live: বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়
বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের কার্যালয়
Abhishek Banerjee: বুলডোজার অ্যাকশন শুরু, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়
বুলডোজার অ্যাকশন শুরু, গুঁড়িয়ে দেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়
Abhishek Banerjee: আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বুলডোজার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী; তুঙ্গে চাঞ্চল্য
আমতলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বুলডোজার, পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী; তুঙ্গে চাঞ্চল্য
ABP Ananda Top 10, 18 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 18 July 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon

ভিডিও

Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ২ | রাজ্যসভায় তৃণমূলের দুই 'অরাজনৈতিক' সাংসদও এবার দল ছাড়ার পথে?
Ghantakhanek Sange Suman(১৭.০৭.২৬) পর্ব ১ | ২১ জুলাইয়ের আগে আরও ফাঁকা কালীঘাট-ক্যাম্প | ABP Ananda LIVE
Anandabazar Tourist Spot : ভ্রমণের স্বপ্নের শুরু, সব প্রশ্নের উত্তর এক ছাদের তলায়
LPG to PNG Shift : LPG নয়, যুদ্ধের আবহে হেঁশেলে আশা জোগাচ্ছে PNG
Kolkata Football League : ১০৮ বছর পুরনো ফুটবল ক্লাব খুঁজে পেল স্পনসর! উন্মোচন নতুন জার্সির

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Messi With Yamal: ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
ইয়ামালকে স্নান করিয়ে দিচ্ছেন মেসি, ভাইরাল ছবিটি কি AI দিয়ে তৈরি? কী জানাল UNICEF?
8th Pay Commission : ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
ডিএ, বেতন বৃদ্ধি, ভাতা বাড়বে কতটা ? অষ্টম বেতন কমিশনে আসতে পারে কী কী বদল ?
Kajol at Kolkata: শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
শুক্র-সকালে দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর পুজো দিলেন কাজল, কলকাতায় আসার কারণ কী?
EPFO Interest: প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে ৮.২৫ শতাংশ হারে সুদ জমা পড়া শুরু, কীভাবে দেখবেন আপনার টাকা এসেছে কি না?
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
TMC News : মমতার সঙ্গ ছেড়ে বিজেপিতে এই দুই হেভিওয়েট ? শোরগোল রাজ্য রাজনীতিতে
School Bus Accident : মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
মর্মান্তিক ! স্কুলগাড়িতে সজোরে ধাক্কা ট্রেনের , মৃত্যুর কোলে ঢলে পড়ল একাধিক ছাত্রী
CM Suvendu Adhikari :“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
“ প্রাক্তন মুখ্যমন্ত্রীকে বলব, এসে দেখে যাবেন, হেলিকপ্টার পাঠাবো..”, কোন প্রসঙ্গে বললেন শুভেন্দু অধিকারী ?
Accident : ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
ভয়াবহ দুর্ঘটনা! বিদ্যুতের তারে ঠেকল রথের চূড়া, বিদ্যুৎস্পৃষ্ট অন্তত ১৫
Embed widget