এক্সপ্লোর

Delimitation Bill: ভূরি ভূরি প্রতিশ্রুতি সরকারের, তাও কেন ডিলিমিটেশন বিলের বিরোধিতায় I.N.D.I.A শিবির?

Delimitation Bill 2026: কেন্দ্রীয় সরকারের দাবি, এবার তাদের হাতে ৩৭১ জনের সমর্থন রয়েছে।

কলকাতা: মোদি সরকারের দাবি, তাঁরা আসন পুনর্বিন্যাস বিল পাস করে, লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে এক তৃতীয়াংশ আসনে মহিলাদের সংরক্ষণ দেবে। অথচ বিরোধীদের অভিযোগ, মহিলা সংরক্ষণ বিল আগে পাস হলেও, এখন লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের সঙ্গে মহিলা সংরক্ষণকে জুড়ে দিয়ে আসলে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চায় বিজেপি। এনিয়েই চলছে বাকযুদ্ধ।

পরপর দু'দিন। লোকসভায় পুনর্বিন্যাস বিলের পক্ষে বার্তা দেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। তুলে ধরলেন নারীশক্তির কথা। আশ্বাস দিলেন সংসদ ও রাজ্যের বিধানসভাগুলিতে এক তৃতীয়াংশ মহিলাদের সংরক্ষণের। ‘আমি দেশের সমস্ত নারীকে আশ্বাস দিচ্ছি, আমরা মহিলা সংরক্ষণের পথে আসা সব বাধাকে শেষ করে ছাড়ব, সরিয়ে ছাড়ব। আমি তো বলব, এই বিরক্ত পিসেমশাইদের বারবার ভূপেনদার গান শোনা উচিত। তাতে যদি ওদের শুভবুদ্ধির উদয় হয়’, আশ্বাস প্রধানমন্ত্রীর।

এদিকে উল্টোদিকে পুনর্বিন্যাস বিলের বিরোধিতা করে মোদি সরকারকে কড়া নিশানা করলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)। তাঁকে বলতে শোনা গেল, ‘একবার বিজেপি ৮৫০ আসনের লোকসভার কাঠামো নিজেদের মতো করে পুনর্গঠন করে ফেললে, ভারতে আর গণতন্ত্রের কোনও অস্তিত্ব থাকবে না।’

কিন্তু কী কারণে এই বিরোধিতা? মোদি সরকারের দাবি, তারা আসন পুনর্বিন্যাস বিল পাস করে, লোকসভা ও রাজ্য বিধানসভাগুলিতে এক তৃতীয়াংশ আসনে মহিলাদের সংরক্ষণ দেবে। অথচ বিরোধীদের অভিযোগ, মহিলা সংরক্ষণ বিল আগে পাস হলেও, এখন লোকসভার আসন পুনর্বিন্যাস বিলের সঙ্গে মহিলা সংরক্ষণকে জুড়ে দিয়ে আসলে নিজেদের রাজনৈতিক স্বার্থসিদ্ধি করতে চায় বিজেপি। 

সমাজমাধ্যমে এদিন রাহুল গান্ধী পোস্ট করে লেখেন, ‘লোকসভার আসন সংখ্যা ৮৫০-এ করার ফলে বিজেপি ভারতের নির্বাচনী মানচিত্রকে নিজেদের অনুকূলে নতুন করে সাজানোর ক্ষমতা পেয়ে যাবে। এই ক্ষমতা কেবল ভারতের জন্যই নয়, বিশেষ করে দক্ষিণ ভারত এবং তামিলনাড়ুর জন্য অত্যন্ত ক্ষতিকর হবে।’

লোকসভার বিরোধী দলনেতাকে আরও বলতে শোনা যায়, ‘ডিলিমিটেশনের মাধ্যমে ৮৫০ আসনের একটি সংসদ গঠন করা এবং বিজেপিকে সেই ৮৫০টি আসনকে সম্পূর্ণ নিজেদের মতো করে সাজানোর সুযোগ দিলে ভারতের নির্বাচনী কেন্দ্রগুলির চরিত্রই বদলে যাবে। এটি শুধু ভারতের জন্যই ক্ষতিকর নয়, বরং সমগ্র দক্ষিণ ভারত এবং বিশেষ করে তামিলনাড়ুর জন্য অত্যন্ত ক্ষতিকর।’

একইসঙ্গে বিরোধীদের দাবি, ২০১১ সালের জনগণনা অনুযায়ী আসন পুনর্বিন্য়াস করলে বঞ্চিত হবে তফশিলি জাতি-উপজাতিরা। কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে জানিয়েছিলেন, ‘ ৮৫০ সিট বাড়িয়ে সারা জীবনের জন্য ক্ষমতা নিজেদের হাতে নিতে চায়। দ্বিতীয় বিষয় হচ্ছে, এর মধ্যে SC, ST অর্থাৎ তফশিলি জাতি ও উপজাতিদের কথা এখানে ভাবা হয়নি। তাতে অবিচার করা হয়েছে। জ্ঞানেশ কুমার অপরাধীর কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছেন। আর তারই নেতৃত্বে যদি এসবকিছু হতে থাকে তাহলে আরও গোলমাল হয়ে যাবে।’

সরকারি সূত্রে দাবি, বিল পাসের পরে তফশিলি জাতি ও উপজাতিদের জন্য সংরক্ষিত আসনের সংখ্যা ৫০ শতাংশ হারে বাড়ানো হবে।  গত এপ্রিল মাসে পুনর্বিন্যাস বিল পেশ করলেও, দুই তৃতীয়াংশ ভোট পেতে ব্যর্থ হয় মোদি সরকার। তবে কেন্দ্রীয় সরকারের দাবি, এবার তাদের হাতে ৩৭১ জনের সমর্থন রয়েছে।

About the author ঋষভ রায়

ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশোনা। পাঁচ বছর ধরে সাংবাদিকতার সঙ্গে যুক্ত। খেলাধূলা নিয়ে চর্চা, লেখালেখি প্রথম পছন্দের। এছাড়া ভাল লাগে বিনোদন জগতের নানা খবরের নানা আঙ্গিক। যোগাযোগ -  rishavr@abpnetwork.com

 
 
 
Read More
Advertisement

সেরা শিরোনাম

Delimitation Bill: আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
আজ লোকসভায় পেশ ডিলিমিটেশন বিল, তাকিয়ে গোটা দেশ
TMC News: কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
কাকলিরা এখন তৃণমূল? ডিলিমিটেশন নিয়ে ভোটাভুটির আগে ঘোষণা, জালিয়াতির অভিযোগ তুললেন মহুয়া মৈত্র
TMC News: ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
ডিলিমিটেশন বিল: NCPI হিসেবে নয়, সর্বভারতীয় তৃণমূল হিসেবেই ভোটাভুটিতে অংশ নেবেন ২০ জন, জানালেন কাকলি ঘোষ দস্তিদার, বললেন, ‘স্পিকারের মান্যতা মেলেনি’
Pakistan News: হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
হিন্দু সন্ন্যাসিনীর নামে স্মারক কয়েন প্রকাশ করল পাকিস্তান, মাতা হাসি দেবীকে শ্রদ্ধার্ঘ্য় স্টেট ব্যাঙ্ক অফ পাকিস্তানের
Advertisement

ভিডিও

PM Narendra Modi | প্রধানমন্ত্রীর বাসভবনে গুরুত্বপূর্ণ বৈঠক প্রায় ২ ঘণ্টা ধরে বৈঠক
Delimitation Bill 2026 | NCPI সাংসদদের ভোট দেওয়া রুখতে স্পিকারকে চিঠি Abhishek Banerjee-এর
Rahul Gandhi |
Delimitation Bill 2026 | “২৭ বছর ধরে আটকে, এটা সুবর্ণ সুযোগ”, বললেন Saayoni Ghosh
NCPI News:
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
কংগ্রেস সাংসদকে বিদেশ থেকে ফিরতে বাধা? ডিলিমিটেশন বিল নিয়ে ভোটাভুটি থেকে বিরত রাখার চেষ্টা? অভিযোগ ছেলের
Netflix India: ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
ভারতে মুক্তি পাবে না ফাওয়াদ-মাহিরার ওয়েবসিরিজ, পাকিস্তানি ড্রামা নিয়ে বিতর্কের জেরে সিদ্ধান্ত নেটফ্লিক্সের
Realme Phones: ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
ভারতে আসছে রিয়েলমি ১৭ আলট্রা, ৯০০০ এমএএইচ ব্যাটারি, ২০০ মেগাপিক্সেলের ক্যামেরা, আর কী কী থাকবে
Abhishek Banerjee:
"২০ জন NCPI-র সাংসদ যাতে ভোট দিতে না পারেন..", এবার লোকসভার স্পিকারকে চিঠি অভিষেকের
Daily Astrology : সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
সরে যাবে বাধা, টাকা হাতে আসবে, কাল বিশেষ যোগে প্রাপ্তি যোগ এই ৩ রাশির
Deepak Qazir Kejriwal: হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
হেনস্থার শিকার ছোটপর্দার বর্ষীয়ান অভিনেতা? ঘুষি, লাথি মারার অভিযোগ
Weekly Horoscope : চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
চাকরির যোগ, খুলবে আয়ের একাধিক পথ ! এই সপ্তাহে জীবন বদলে যাবে এই সব রাশির, পড়ুন সাপ্তাহিক রাশিফল
Jammu And Kashmir News: নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
নিয়ন্ত্রণরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা রুখল ভারতীয় সেনাবাহিনী, গ্রেফতার পাকিস্তানের এক নাগরিক
Embed widget