এক্সপ্লোর

Mahayuti Government in Maharashtra: খেলা ঘুরিয়ে দিলেন অজিতই? মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র, নিমরাজি একনাথ ডেপুটি হলেন শেষ পর্যন্ত

Devendra Fadnavis: উপমুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শপথ নেবেন কি না, শেষ মুহূর্ত পর্যন্ত সেই নিয়ে সংশয় ছিল।

মুম্বই: মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হিসেবে অবশেষে শপথ নিলেন দেবেন্দ্র ফড়ণবীস। উপমুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন একনাথ শিন্ডে এবং অজিত পওয়ার। প্রায় দু'সপ্তাহ ধরে টান টান উত্তেজনার পর অবশেষে সুষ্ঠ ভাবেই মিটল সবকিছু।  যদিও উপমুখ্যমন্ত্রী হিসেবে একনাথ শপথ নেবেন কি না, শেষ মুহূর্ত পর্যন্ত সেই নিয়ে সংশয় ছিল। (Mahayuti Government in Maharashtra)

২০২২ সালে 'মহা বিকাশ আঘাডি জোট' ভাঙিয়ে মহারাষ্ট্রে ক্ষমতা দখল করে বিজেপি। শিবসেনা এবং ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টিও ভেঙে দু'টুকরো হয়। এর পর শিবসেনা (শিন্ডে) থেকে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হন একনাথ। তাঁর ডেপুটি হিসেবে শপথ গ্রহণ করেন অজিত এবং দেবেন্দ্র। এবারও সেই ১+২ ফর্মুলাই বজায় রাখল বিজেপি, শিবসেনা (শিন্ডে), NCP (অজিত) জোট। শুধু ক্ষমতার সমীকরণ বদল হল। (Devendra Fadnavis)

এই নিয়ে তৃতীয় বার মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী হলেন দেবেন্দ্র। ছ'বারের বিধায়ক তিনি। এবারের মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনে বিজেপি নেতৃত্বাধীন মহাযুতি জোট ২৮৮ আসনের মধ্যে ২৩০টিতে জয়ী হয়।  বিজেপি ১৪৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৩২টিতে জয়ী হয়। বিজেপি-র এই সাফল্যের অন্যতম কারিগর ছিলেন দেবেন্দ্র। তাই এবারে গোড়া থেকেই তাঁকে মুখ্যমন্ত্রী করার উপর জোর দিচ্ছিল বিজেপি এবং তাদের অভিভাবক সংস্থা RSS. শিবসেনা (শিন্ডে) যদিও আবারও একনাথকে মুখ্যমন্ত্রী করার দাবিতে অনড় ছিল। নির্বাচনের আগে বিজেপি তাদের তেমনই প্রতিশ্রুতি দিয়েছিল বলেও দাবি করা হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির উপর সিদ্ধান্ত ছেড়ে দিলেও, মনে মনে একনাথ ক্ষুণ্ণ হন বলে জানা যায়। 

কিন্তু এক্ষেত্রে অজিতের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। তিনি বিজেপি-র প্রার্থীকে মুখ্যমন্ত্রী চান বলে জানিয়ে দেন, আর সেখানেই খেলা ঘুরে যায় বলে খবর। শেষ পর্যন্ত একনাথ ডেপুটি হিসেবে শপথ নেবেন কি না, তা নিয়ে সংশয় দেখা দেয়। জোটের অন্দরে এই টানাপোড়েনের জেরে প্রায় দু'সপ্তাহ সময় লেগে গেল নয়া সরকার গঠনে। বৃহস্পতিবার শেষ পর্যন্ত শপথ নিলেন দেবেন্দ্র, একনাথ এবং অজিত। 

এদিন শপথবাক্য পাঠের সময় একনাথ  বালাসাহেব ঠাকরের প্রতি কৃতজ্ঞতা ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, অমিত শাহ, মহারাষ্ট্রের মানুষকে ধন্যবাদ জানান। শপথের আগে দলীয় কর্মীদের সঙ্গেও সাক্ষাৎ করেন একনাথ।  তাঁর নেতৃত্বে মহারাষ্ট্রে কী কী কাজ হয়েছে, তা স্মরণ করান। সূত্রের খবর, দলের নেতাদের অনুরোধেই দেবেন্দ্রের ডেপুটি হিসেবে কাজ করতে রাজি হয়েছেন একনাথ। তিনি মুখ্যমন্ত্রী না হলে, রাজ্য মন্ত্রিসভায় দল থেকে কেউ যাবেন না বলেও জানিয়ে দেন নেতারা। 

সেরা শিরোনাম

West Bengal News Live: ৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
৩ দিনের সফরে রাজ্যে অমিত শাহ, কাল শিলিগুড়িতে সীমান্ত সুরক্ষা সংক্রান্ত প্রকল্পের শিলান্যাস
Cancer Drug RK-251: ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
ক্যান্সার বধে ‘স্মার্ট ড্রাগ’, নিজস্ব ওষুধ আনছে ভারত, কেমোথেরাপির প্রয়োজন পড়বে না আর!
Suvendu Adhikari: বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
বছর বছর বন্যা রুখতে ‘আরামবাগ মাস্টার প্ল্যান’, বরাদ্দ ১২০০ কোটি, হেলিকপ্টারে পরিস্থিতি পরিদর্শন মুখ্যমন্ত্রীর
SIM Card Limt for Customers: নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না
নিজের নামে সর্বাধিক কয়টি সিমকার্ড রাখতে পারবেন? কড়া নির্দেশ কেন্দ্রের, ইচ্ছেমতো কেনা যাবে না

ভিডিও

SFI Jadavpur University | যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুমুল উত্তেজনা, প্রতিবাদে মানববন্ধন তৈরি করল SFI
Champahati Blast News | চম্পাহাটিতে ফের বাজি বিস্ফোরণ, আহত ২। ABP ANANDA LIVE
Jadavpur University Chaos: যে ঘটনা ঘটেছে, আমি তার তীব্র নিন্দা করছি : যাদবপুর বিশ্ববিদ্যালয়ের VC
Jadavpur University News | সুর চড়িয়ে আজ পথে নামল দু’পক্ষই, পরপর ভাঙল পুলিশের ব্যারিকেড | ABVP-SFI
Chokh Bhanga 6Ta | ফের শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। রাতে কলেজ ক্যাম্পাসে ঢুকে তাণ্ডব

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Jio Prime: ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
ফিরছে জিও প্রাইম, মিলবে ৬০০ টাকার ক্যাশব্যাক, আগামী ১ বছর বাড়বে না রিচার্জের দাম!
Weather Update: গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
গত কয়েকদিন ঝেঁপে বৃষ্টির পরও শান্তি নেই, রাজ্য জুড়ে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে জারি কমলা-হলুদ সতর্কতা
Bankura Bridge: বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
বাঁকুড়ায় নদীর জল বইছে সেতুর উপর দিয়ে, তোড়ে উল্টে গেল ডাম্পারও
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Embed widget