এক্সপ্লোর

Go First Airline: আর্থিক টানাপোড়েন চরমে, ইমেল পাঠিয়ে ঘোষণা, সব বিমান বাতিল করল Go First

DGCA:গো ফার্স্ট-এর তরফে উড়ান বাতিলের ঘোষণা হওয়ার পরই তাগের নোটিস ধরিয়েছে দেশের বেসামরিক উড়ান পরিষেবা সংস্থা DGCA.

মুম্বই: আর্থিক টানাপোড়েন চলছে। তার জন্য উড়ানে কাটছাঁট। সিদ্ধান্ত জানাল গো ফার্স্ট এয়ারলাইন। বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, ৩ এবং ৪ মে, অর্থাৎ চলতি সপ্তাহের বুধ এবং বৃহস্পতিবার তাদের সব উড়ান বাতিল করা হয়েছে। জ্বালানি নিয়ে তৈল সংস্থাগুলির সঙ্গে ঝামেলার জন্যই এমন সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। একই সঙ্গে পরিষেবা সংক্রান্ত সমস্যাও রয়েছে। যাত্রীদের একাংশ জানিয়েছেন, সংস্থার তরফে ইমেলে বিমান বাতিলের কথা জানানো হয়। পরিচালনা সংক্রান্ত সমস্যার কথআ উল্লেখ করা হয় চিঠিতে।

গো ফার্স্ট-এর তরফে উড়ান বাতিলের ঘোষণা হওয়ার পরই তাগের নোটিস ধরিয়েছে দেশের বেসামরিক উড়ান পরিষেবা সংস্থা DGCA. আগে ভাগে কেন বিষয়টি জানানো হল না, শেষ মুহূর্তে কেন সব বিমান বাতিল করা হল, তোলা হয়েছে প্রশ্ন। বিমান বাতিল করার আগে নি.য়ম মাফিক DGCA-কে জানাতে হয় সব বিমান সংস্থাকে। অন্য়থায় বিমান বাতিলের সিদ্ধান্ত বেসামরিক উড়ান আইন লঙ্ঘনের আওতায় পড়ে। 

যদিও গো ফার্স্ট জানিয়েছে, একের পর এক বিমানের ইঞ্জিনে গোলযোগ দেখা দিচ্ছে। কিন্তু আমেরিকার যে প্র্যাট অ্যান্ট হুইটনি (P&W) ইন্টারন্য়াশনাল এ্যারো ইঞ্জিন্স সংস্থার কাছ থেকে ব্যবহৃত ইঞ্জিন কেনা হয়, সেই সরবরাহ বন্ধ রয়েছে। ফলে এই মুহূর্তে সস্থার ৫০ শতাংশ বিমানই চলাচল করছে। তার উপর জ্বালানি নিয়ে তেল সংস্থাগুলির সঙ্গেও ঝামেলা শুরু হয়েছে। তেল সংস্থাগুলি ধারবাকিতে তেল সরবরাহে রাজি নয়। দিনের দিন টাকা মিটিয়ে নেওয়ার নিয়ম শুরু হয়েছে। আর্থিক অনটনের জেরে সেই ধারা মেনে চলা সম্ভব হচ্ছে না বলেও জানিয়েছে গো ফার্স্ট।

গো ফার্স্ট এয়ারলাইন্স ওয়াদিয়া গোষ্ঠীর মালিকানাধীন। বেশ কিছু দিন ধরেই সঙ্কটের মধ্যে দিয়ে যাচ্ছে তারা। কর্মীদের বেতন দিতেও দেরি হচ্ছে বলে জানা গিয়েছে। শুধু তাই নয়, P&W সংস্থার বিরুদ্ধে আমেরিকায় আইনি পদক্ষেপেও তারা উদ্যোগী হয়েছে বলে জানা গিয়েছে। দ্রুত ইঞ্জিন সরবরাহ না হলে, গো ফার্স্ট নিজেদের দেউলিয়া ঘোষণা করতে বাধ্য হবে, সংস্থার তরফে এমন দাবিও করা হয়েছে বলে খবর। যদিও ওয়াদিয়া গোষ্ঠী এ নিয়ে কোনও প্রতিক্রিয়া জানায়নি।

গত তিন বছরে গো ফার্স্ট-এ ৩ হাজার কোটি টাকার বিনিয়োগ হয়েছে। এর মধ্যে বিগত ২৪ ঘণ্টাতেই ২ হাজার ৪০০ কোটি টাকা বিনিয়োগ করা হয়। এ বছর এপ্রিল মাসেই শুধু ২৯০ কোটি টাকা জমা পড়ে সংস্থায়। সবমিলিয়ে এখনও পর্যন্ত সংস্থায় প্রোমোটাররা ৬ হাজার ৫০০ কোটি টাকা ঢেলেছেন। সংস্থার মোট কর্মীর সংখ্যা প্রায় ৫ হাজার। কিন্তু ২০২৩ অর্থবর্ষে শেয়ার বাজারে সংস্থার পতন হয়েছে ৮ শতাংশ। 

নিজেদের ওয়েবসাইটে গো ফার্স্ট জানিয়েছে, তাদের কাছে ৫৯টি বিমা রয়েছে, যার মধ্যে ৫৪টি A320 Neo এবং পাঁচটি A320 CEO. কিন্তু অর্থনৈতিক ভাবে বেশ কিছু দিন ধরেই টালমাটাল অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে সংস্থাটি। কেন্দ্রীয় সরকারকেও এ নিয়ে চিঠি দেওয়া হয়েছে তাদের তরফে। শীঘ্রই DGCA-কে বিশদ রিপোর্ট পাঠানোর কথা জানা গিয়েছে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Shatarup Ghosh: 'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
'স্কুলগুলোর এই দশা তৃণমূল আমলে হয়েছে, আব্দুল সেই ছবি তুলে ধরছিল, তাহলে বিজেপির রাগ হল কেন?', বাঁকুড়ায় নিহত CJP সমর্থকের বাবা, কী বলছেন শতরূপ ঘোষ
Bankura News: 'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
'ক্ষতিপূরণ চাই না, বাবার নামে একটা স্কুল হোক', বলছেন পিতৃহারা CJP সমর্থক বাঁকুড়ার আব্দুল হাফিজ
Tarapith Hotel Fire: বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
বাজেনি ফায়ার অ্য়ালার্ম, বন্ধ ছিল গেট, তারাপীঠে হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় উঠছে গাফিলতির অভিযোগ
Jharkhand News : ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার
ফের ছাত্র আন্দোলনের জয়জয়কার, JSSC-CGL পরীক্ষা বাতিল ঘোষণা ; পিছু হঠল ঝাড়খণ্ড সরকার

ভিডিও

Sougata Roy: বিজেপি ভাল লোকেদের টার্গেট করে অপমান করেছে, মারধর করছে : সৌগত রায় | ABP Ananda Live
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়ে পৌঁছল ফরেন্সিক টিম
Tarapith Hotel Fire : কৌশিকী অমাবস্য়ার আগে তারাপীঠ নিয়ে বিশেষভাবে সতর্ক রাজ্য সরকার
Asish Banerjee Death | আশিস বন্দ্যোপাধ্যায় অস্বাভাবিক মৃত্যুতে তদন্তের দাবি Ritabrata Banerjee-এর
Tarapith Hotel Fire : তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনায় বাংলায় পোস্ট PM Narendra Modi-এর

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Weather Update: ৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
৮৫ কিমি বেগে ঝড় ! পশ্চিমবঙ্গ সহ ১৯টি রাজ্যে ভারী বৃষ্টির সতর্কতা, বড় আপডেট আইএমডি-র
Mysterious Taimara Valley: হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
হঠাৎ বদলে যায় মোবাইলের ডেট-টাইম, করা যায় না ফোন, মেসেজ! রহস্যে মোড়া রাঁচির অদূরের এই ভ্যালি
Actress Death: শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
শারীরিক ও মানসিক সমস্যার সঙ্গে দীর্ঘ লড়াই, মাত্র ২৭ বছরেই প্রয়াত হলেন প্রতিভাবান অভিনেত্রী
Nadia News: গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
গুলিতে ঝাঁঝরা ছেলে-সহ কংগ্রেস নেতা, শুধুই কি রাজনৈতিক শত্রুতা থেকে খুন ? কী দাবি 'কালীঘাট তৃণমূলের' ?
Papiya Adhikari: সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
সিনেমার মুখ্যচরিত্রে সুযোগ, প্রচুর যাত্রার অফার.. এবার কি পুরোদমে অভিনয়ে ফিরবেন পাপিয়া অধিকারী?
Suvendu Adhikari on Annapurna Yojana: ১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
১৭ অগস্ট কারা পাবেন অন্নপূর্ণা যোজনার ৩ হাজার টাকা? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী নিজেই
IOCL Recruitment : ১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
১.৬০ লক্ষ টাকা পর্যন্ত বেতন, ইন্ডিয়ান অয়েল করছে বহু পদে নিয়োগ, কারা আবেদনের যোগ্য ?
Tollywood News: শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
শ্যুটিং হওয়ার ৪ বছর পরে মুক্তির আলো দেখবে, প্রসেনজিৎ-ঋদ্ধির সিনেমা
Embed widget