এক্সপ্লোর

Dhruv Rathee News: ধ্রুব রাঠী গ্রেফতার? সরগরম সোশ্যাল মিডিয়া, ‘গুজব ছড়ালে…’, সতর্ক করল নয়ডা পুলিশ

Dhruv Rathee Arrest Rumour: ধ্রুব রাঠীর গ্রেফতারির খবর ছড়াল। সতর্ক করল নয়ডা পুলিশ।

নয়াদিল্লি: ককরোচ জনতা পার্টির ডাকে রাস্তায় নামার আগেই আটক করা হয়েছিল ইউটিউবার ধ্রুব রাঠীকে। এবার তাঁর গ্রেফতারির খবর ছড়িয়ে পড়ল সোশ্যাল মিডিয়ায়। সেই নিয়ে শোরগোলের মধ্যে এবার খবরের সত্যতা জানাল নয়ডা পুলিশ। ধ্রুবকে গ্রেফতারির খবর নস্যাৎ করল তারা। (Dhruv Rathee Arrest Rumour)

শুক্রবার দিল্লিতে ককরোচ জনতা পার্টির ‘লেহরা দো তেরঙ্গা’ কর্মসূচি রয়েছে। তার আগেই ধ্রুবকে গ্রেফতার করা হয়েছে বলে ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। নয়ডা পুলিশ ধ্রুবকে গ্রেফতার করেছে বলে দাবি করা হয়। ভিডিও-ও পোস্ট করা হয় বিভিন্ন হ্যান্ডল থেকে। সেই নিয়ে বিবৃতি জারি করল নয়ডা পুলিশ। (Dhruv Rathee News)

গৌতম বুদ্ধ নগর পুলিশ কমিশনারেটের তরফে ধ্রুবকে গ্রেফতারির দাবি নস্যাৎ করা হয়। সোশ্যাল মিডিয়ায় লেখা হয়, ‘ধ্রুব রাঠীকে নয়ডা পুলিশ গ্রেফতার করেছে বলে কিছু সোশ্যাল মিডিয়া হ্যান্ডল থেকে দাবি করা হচ্ছে। ওই দাবি সম্পূর্ণ মিথ্যে, বিভ্রান্তিকর এবং ভিত্তিহীন। নয়ডা পুলিশ কোনও ভাবেই গ্রেফতার করেনি ধ্রুব রাঠীকে। সকলকে অনুরোধ করা হচ্ছে, এই ধরনের বিভ্রান্তিকর খবর ছড়াবেন না। কিছু শেয়ার করার আগে ভাল করে যাচাই করে নেবেন। অন্যথায় অপপ্রচার, মিথ্যে খবর এবং গুজব ছড়ানোর জন্য কড়া আইনি পদক্ষেপ করা হবে’।

আরও পড়ুন: গভীর রাতে বাড়িতে ঢুকে বিধবার উপর হামলা, মুখ চেপে ধরে…আদালত বলল, ‘ধর্ষণের চেষ্টা নয়’

SIR-এ ভূরি ভূরি অনিয়ম, জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে যখন উত্তাল গোটা দেশ, জার্মানি থেকে সেই সময় দেশে পৌঁছেছেন ধ্রুবও। বেঙ্গালুরুতে ককরোচ জনতা পার্টির সমাবেশে শামিল হওয়ার পর রবিবার দিল্লির যন্তরমন্তরেও পৌঁছনোর কথা ছিল তাঁর। কিন্তু তার আগেই গুরুগ্রামের বাড়ি থেকে আটক করা হয় তাঁকে। প্রায় ১৮ ঘণ্টা পর ছাড়া পান ধ্রুব।

আরও পড়ুন: CJI সূর্যকান্ত সম্পর্কে অপমানজনক মন্তব্য? অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট, জবাব তলব I.N.D.I.A শিবিরের সাংসদের

ছাড়া পেয়ে পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ধ্রুব। জানান, সাত সকালে ঘুম থেকে তুলে তাঁকে আটক করে নিয়ে যায় পুলিশ। বাজেয়াপ্ত করা হয় তাঁর ফোন, তাঁর মা-বাবার ফোনও। এমনকি ছাড়া পাওয়ার পরও তিনি কড়া নজরদারিতে রয়েছেন বলে দাবি করেন ধ্রুব। এমনকি বাড়ি থেকে বেরোলেই পুলিশ পিছু নিচ্ছে বলে একটি ভিডিও-ও পোস্ট করেন তিনি।

ইংরেজি সাহিত্য ও সাংবাদিকতা নিয়ে পড়াশোনা। বিগত ১১ বছরের বেশি সময় ধরে কর্মরত। রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্কে লেখালেখির বিষয়ে আগ্রহ রয়েছে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

Rahul Sonia: বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া
বিল নিয়ে তোলপাড় রাজধানী, ভাঙন রুখতে মরিয়া কংগ্রেস, আজই চেন্নাই যাচ্ছেন রাহুল, মুম্বই যাচ্ছেন সনিয়া
West Bengal News Live Updates: অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
অভিষেকের নিশানায় বিজেপি ও গণতান্ত্রিক তৃণমূল, দিল্লিতে ভিডিও প্রকাশ করে চাঞ্চল্যকর অভিযোগ
Delhi News: বাড়ির নীচে চার্জ দেওয়া ছিল ই-রিকশা, সেখান থেকেই ভয়ঙ্কর বিপদ, আগুন ধরে যায় সারা বাড়িতে, মৃত ৪ জন
বাড়ির নীচে চার্জ দেওয়া ছিল ই-রিকশা, সেখান থেকেই ভয়ঙ্কর বিপদ, আগুন ধরে যায় সারা বাড়িতে, মৃত ৪ জন
Food Safety: ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
ভেজাল গুড় দিয়ে মোয়া তৈরির অভিযোগ, কাকদ্বীপের দোকানে হানা EB ও খাদ্য দফতরের
Advertisement

ভিডিও

Delimitation Bill 2026 |
Delimitation Bill 2026 |
Islampur News : NCPI-এর দখলে পঞ্চায়েত, জমা পড়ল অনাস্থা, কার্যত একজোট তৃণমূল, বিজেপি ও নির্দল
CM Suvendu Adhikari | মুখ্যমন্ত্রীর সঙ্গে একান্ত বৈঠক করলেন NCPI সাংসদ Satabdi Roy
Delimitation Bill 2026 | মোদি সরকারের পাশে DMK-এর ২২, ডিলিমিটেশন পাশে মিলবে বাড়তি সুবিধা?
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Delimitation Bill: সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
সংসদে পেশ হচ্ছে ডিলিমিটেশন বিল, প্রয়োজনীয় সংখ্যা কি জুটিয়ে ফেলেছে মোদি সরকার? হিসেব কী বলছে?
Gadi Eisenkot: ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
ইজ়রায়েলে ক্ষমতায় টিকে থাকতে না কৌশল নেতানিয়াহুর, প্রধানমন্ত্রীর আসন ভাগ করে নিতেও রাজি? কী করবেন আইজ়েনকোট?
Hockey India: পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
পিছিয়ে পড়েও চিনকে হারিয়ে মহিলাদের এশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি হকিতে চ্যাম্পিয়ন ভারত
Gyanesh Kumar: জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
জ্ঞানেশ কুমারের হাতেই ডিলিমিটেশন! মোদি-শাহের হাতে ‘ব্ল্যাঙ্ক ক্যানভাস’, বলছেন রাহুল গাঁধী
Myanmar Civil War: পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
পর পর হামলা মায়ানমারে, বোমাবর্ষণ বিয়েবাড়ি-স্কুল-বৌদ্ধ মন্দিরেও, হতাহত অনেক, গৃহযুদ্ধ চরমে
Road Accident : নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
নিয়ন্ত্রণ হারিয়ে গভীর খাদে পড়ে গেল মিনিভ্যান, দুর্ঘটনায় মৃত ৮ ; আহত ৪
Mushfiqur Rahim: দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
দুই দশকের বর্ণময় কেরিয়ারে ইতি, অবসর নিচ্ছেন বাংলাদেশ তারকা মুশফিকুর রহিম
Success Story: চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
চারবার পারেনি, অবশেষে পঞ্চম প্রচেষ্টায় UPSC-তে ১৩তম স্থান, মানুষের লড়াইয়ের অনুপ্রেরণা IAS মেধা আনন্দ
Embed widget