এক্সপ্লোর

Dhupguri Road Accident:ধূপগুড়িতে দুর্ঘটনা: ক্ষতিপূরণ ‘বঞ্চনা’! এখনও মেলেনি কেন্দ্রের সাহায্য

জলপাইগুড়ির ধূপগুড়িতে বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনার মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র ও রাজ্য। কিন্তু কেন্দ্রের প্রতিশ্রুতি অনুযায়ী সাহায্য মেলেনি। এমনটাই দাবি করছে মৃত ও আহতদের পরিবার। আর এনিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে কাজিয়া শুরু হয়েছে।

রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: জলপাইগুড়ির ধূপগুড়িতে বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার সময় মর্মান্তিক পথ দুর্ঘটনার মৃত ও আহতদের পরিবারকে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেছিল কেন্দ্র ও রাজ্য। কিন্তু কেন্দ্রের প্রতিশ্রুতি অনুযায়ী সাহায্য মেলেনি। এমনটাই দাবি করছে মৃত ও আহতদের পরিবার। আর এনিয়ে তৃণমূল ও বিজেপির মধ্যে কাজিয়া শুরু হয়েছে।

একটি মর্মান্তিক দুর্ঘটনা। আর তা নিয়ে উঠল বঞ্চনার অভিযোগ! প্রতিশ্রুতি পালন করেছে রাজ্য, অথচ তাদের কথা মনে রাখেনি কেন্দ্র। এমনটাই দাবি করছেন জলপাইগুড়ির ধূপগুড়িতে দুর্ঘটনায় মৃত ও আহতদের পরিজনরা। একই অভিযোগ করছেন ছেলে ও নাতি হারানো বিজেপি নেতাও!

তাঁদের পাশে দাঁড়িয়ে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল। ১৯ শে জানুয়ারি ধূপগুড়িতে বৌভাতের অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে, দুর্ঘটনায় মৃত্যু হয় তিন শিশু-সহ ১৪ জনের।

তখনই আর্থিক সাহায্য নিয়ে শুরু হয়ে গিয়েছিল বিজেপি বনাম তৃণমূলের টক্কর! দুর্ঘটনার খবর পেয়ে, ট্যুইট করে নিহতদের জন্য দু’লক্ষ টাকা ও আহতদের জন্য পঞ্চাশ হাজার করে টাকা দেওয়ার কথা ঘোষণা করেছিল প্রধানমন্ত্রীর দফতর।

এরপর ওইদিনই আলাদাভাবে সাহায্যের কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী  মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানান, ‘‘মৃতদের পরিবারপিছু আড়াই লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা ও সামান্য আহতদের ২৫ হাজার টাকা করে আর্থিক ক্ষতিপূরণ দেওয়া হবে ৷’’

এরপরই দুর্ঘটনাগ্রস্থ পরিবারের হাতে প্রতিশ্রুতিমতো আর্থিক সাহায্য তুলে দেয় রাজ্য সরকার। তবে প্রধানমন্ত্রীর দফতর আর্থিক সাহয্যের ঘোষণা করলেও এখনও পর্যন্ত কানাকড়িও মেলেনি বলে দাবি করেছে স্বজনহারা পরিবারগুলি।

মৃতের আত্মীয় ও ময়নাগুড়ির বিজেপির বুথ সভাপতি পরমানন্দ রায় জানিয়েছেন, ‘‘ক্ষতিপূরণের চেক মুখ্যমন্ত্রীর পুরোটাই পেয়েছি, কিন্তু কেন্দ্রের ঘোষিত অর্থ কিছুই পাচ্ছিনা কোথায় পাব, কেই বা দেবে জানি না, এখন আর কেউ খবরও নিচ্ছেন না ৷’’

মৃতের এক আত্মীয়ের কথায়, ‘‘কেন্দ্র ঘোষনা করেছিলো দুই লক্ষ টাকা করে দেবে যাদের দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আর আহতদের ২৫ হাজার টাকা দেবে কিন্তু কেউই পায়নি, তবে রাজ্য সরকার সবটাই দিয়ে দিয়েছে ৷’’

আর এই ইস্যুতে স্বজনহারাদের পাশে দাঁড়িয়ে মোদি সরকারকে কটাক্ষ করেছে তৃণমূল। ময়নাগুড়ির তৃণমূল ব্লক সভাপতি মনোজ রায় বলেছেন, ‘‘মৃত মানুষদের নিয়ে উনি নোংরা রাজনীতি করছেন, ভোটের আগে ভাঁওতা, ভোটের আগে নাটক, নির্বাচন না থাকলে উনি খোঁজও নিতেন না ৷’’

জলপাইগুড়ির বিজেপি সভাপতি বাপি গোস্বামী বলেন, ‘‘জেলাশাসক কে প্রশ্ন করুন গিয়ে ? কেন্দ্রের টাকা রাজ্য সরকারের মাধ্যমেই দিতে হয় সরাসরি দেওয়া যায় না, ওনারা টাকা আটকে রাখলে আমরা কি করব ৷’’

এ বিষয়ে জেলাশাসক জানিয়েছেন, পিএমও থেকে পাঁচ-ছদিন আগে একটি চিঠি আসে। সেখানে বলা হয়েছে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর পাঠাতে। সেটা করতে চার-পাঁচদিন সময় লাগবে। সব অ্যাকাউন্ট নম্বর পেয়ে গেলে কেন্দ্রের কাছে পাঠানো হবে।

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
প্রাক্তন মুখ্যমন্ত্রীর ভাইয়ের পুজোয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
Iran War Compensation: ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?
ইরান-যুদ্ধ থেকে হাত তুলে নিলেন ট্রাম্প? এবার ক্ষতিপূরণ দাবি করলেন, আমেরিকাকে ৪.৪১ লক্ষ কোটি টাকা মেটাবে কে?
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Weather Update: বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে
বাংলাদেশে ঘূর্ণাবর্ত, বঙ্গোপসাগরে নিম্নচাপের প্রবল আশঙ্কা, ভাইফোঁটায় বজ্রবিদ্যুৎ-সহ বর্ষণের পূর্বাভাস কলকাতা-সহ দক্ষিণবঙ্গজুড়ে

ভিডিও

Suvendu Adhikari |
Weather News | আজ ও কাল কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাল্কা বৃষ্টির সম্ভাবনা | ABP Ananda LIVE
Bhatar News | ভাতারে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ , গ্রেফতার অভিযুক্ত | ABP Ananda LIVE
Narendra Modi: ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফোনে কথা প্রধানমন্ত্রীর
Suspend Police: মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্য, সাসপেন্ড পুলিশকর্মী

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget