এক্সপ্লোর

জমা পড়েছে একটিই মনোনয়ন, ফের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ? যে ১৮টা সিট দিয়েছে, তাঁকে নিয়ে প্রশ্ন ওঠে! সওয়াল জয়প্রকাশের

বৃহস্পতিবার ২৯৪টি বিধানসভা কেন্দ্র থেকে একজন করে প্রতিনিধি আসবেন। থাকবেন বিজেপির জেলা সভাপতিরা। তারপর সহমতের ভিত্তিতে রাজ্য সভাপতি নির্বাচিত হবে। তবে একটিই মাত্র মনোনয়ন জমা পড়ায় রাজ্য সভাপতি পদে ফের দিলীপবাবুর নাম ঘোষণা কার্যত নিশ্চিত বলেই মনে করছেন সকলে।

কলকাতা: রাজ্য বিজেপির সভাপতি পদে ফের একবার দিলীপ ঘোষের বসা কি কার্যত সময়ের অপেক্ষা? রাজ্য বিজেপি সূত্রে এমনই খবর। বুধবার রাজ্য দফতরে এই পদের জন্য কেবলমাত্র দিলীপবাবুর মনোনয়ন পত্র জমা হয়েছে। বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে রাজ্য সভাপতির নাম ঘোষণা করা হবে। খড়্গপুরের এমপি দিলীপবাবুর হুমকি-হুঁশিয়ারিতে গত কয়েকদিন ধরে বিতর্ক চরমে। কিন্তু রাজ্য বিজেপির সভাপতি পদে ফের সেই তাঁকেই দেখা যেতে পারে বলে দলীয় সূত্রে ইঙ্গিত মিলেছে। বুধবার এই পদের মনোনয়ন প্রক্রিয়ার জন্য রাজ্য বিজেপি দফতরে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজু। বিজেপি সূত্রে দাবি, সেখানে একটিই মনোনয়ন জমা পড়েছে। সেটি দিলীপবাবুর। বৃহস্পতিবার ২৯৪টি বিধানসভা কেন্দ্র থেকে একজন করে প্রতিনিধি আসবেন। থাকবেন বিজেপির জেলা সভাপতিরা। তারপর সহমতের ভিত্তিতে রাজ্য সভাপতি নির্বাচিত হবে। তবে একটিই মাত্র মনোনয়ন জমা পড়ায় রাজ্য সভাপতি পদে ফের দিলীপবাবুর নাম ঘোষণা কার্যত নিশ্চিত বলেই মনে করছেন সকলে। সূত্রের খবর, একটা সময় পর্যন্ত এই পদের দৌড়ে একাধিক নাম ভাসছিল। তার মধ্যে একটি রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক প্রতাপ বন্দ্যোপাধ্যায়ের। তবে মনোনয়ন পর্বের পর এনিয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর দেন কার্যত নিয়মরক্ষার মতো। বলেন, দল দায়িত্ব দিলে নেব। এখন বলে কী হবে। সঙ্গে যোগ করেন, এখন এই উত্তরেরও মূল্য নেই। বিতর্ক এড়াতে কেন্দ্রীয় সম্পাদক রাহুল সিন্হা এনিয়ে মুখই খুলতে চাননি। তাঁকে আপনি দায়িত্ব নেবেন, প্রশ্ন করা হলে তিনি বলেন, আমি কোনও কথা বলব না। অন্যদিকে, দিলীপবাবুর রাজ্য সভাপতি পদে প্রত্যাবর্তন কার্যত নিশ্চিত হওয়ার পর, রাজ্যস্তরের অনেক নেতাই প্রকাশ্যে তাঁর হয়ে সওয়াল করছেন। রাজ্য বিজেপির সহ সভাপতি জয়প্রকাশ মজুমদারের মন্তব্য, যে ১৮টা সিট দিয়েছে, তাঁকে নিয়ে প্রশ্ন ওঠে? বৃহস্পতিবার সকাল এগারোটায় জাতীয় গ্রন্থাগার প্রেক্ষাগৃহে শুরু হবে বৈঠক। কেন্দ্রীয় প্রতিনিধি হিসেবে উপস্থিত থাকবেন মুরলীধর রাও। নির্বাচনের পর তিনিই নতুন রাজ্য সভাপতির নাম ঘোষণা করবেন।

সেরা শিরোনাম

News Live: ১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
১০ বিধায়কের সদস্যপদ খারিজ নিয়ে ফের সুপ্রিম কোর্টে মমতা-তৃণমূল
Weather Update: বঙ্গোপসাগরে আরও শক্তিশালী নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা, দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস জারি করে দিল IMD
বঙ্গোপসাগরে আরও শক্তিশালী নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা, দক্ষিণবঙ্গে ভারী বর্ষণের পূর্বাভাস জারি করে দিল IMD
Film On Dr Syama Prasad Mukherjee: শ্যামাপ্রসাদের জীবনের অজানা অংশ নিয়ে সিনেমা, পরিচালনায় মধুর ভান্ডারকর
শ্যামাপ্রসাদের জীবনের অজানা অংশ নিয়ে সিনেমা, পরিচালনায় মধুর ভান্ডারকর
Mamata TMC: মমতা তৃণমূল কংগ্রেসের নেতা মজিদ আনসারিকে গ্রেফতার করল পুলিশ
মমতা তৃণমূল কংগ্রেসের নেতা মজিদ আনসারিকে গ্রেফতার করল পুলিশ

ভিডিও

Uttorer Uttaran | 'উত্তরের উত্তরণে' অন্তরালে থেকে লড়ে যাচ্ছেন যাঁরা...
Uttorer Uttaran |
Gyanesh Kumar protest: দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনারের দফতরের বাইরে বিক্ষোভে বাম দল ও নাগরিক সমাজ
Kunal Ghosh | আমহার্স্ট স্ট্রিট থানার সামনে প্রতিবাদে মমতা তৃণমূলের কুণাল ঘোষ | #abpananda
NCPI News: পুরভোটের আগে বেলেঘাটায় এবার NCPI-র নামে হোডিং, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের ছবির মুখে পড়ল কালি

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
Post Poll Violence: ভোট সন্ত্রাসের অভিযোগ, ক্যানিংয়ের বিধায়ক পরেশরাম দাসের বাড়িতে পুলিশ, খোঁজ নেই বিধায়কের
IND vs NZ: ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
ঈশানের চোটে ছয় ম্যাচ পরে অবশেষে একাদশে ফিরবে বৈভব সূর্যবংশী? কী জানালেন কোচ?
UCO Bank Jobs: রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
রাষ্ট্রায়ত্ত ব্য়াঙ্কে চাকরির দারুণ সুযোগ, ৫৩০টি শিক্ষানবীশ পদে নিয়োগ করছে ইউকো ব্যাঙ্ক
Andre Onana: ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
ম্যাচ খেলে ফেরার সময় পরিবারসমেত গাড়ি দুর্ঘটনার কবলে ম্যাঞ্চেস্টার ইউনাইটেড তারকা
Success Story: মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
মেয়ে হওয়ার কারণে ছেড়ে গিয়েছিল বাবা, চারবার ব্যর্থতার পর অবশেষে UPSC ক্র্যাক কৃতিকার
IND vs NZ: কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
কেন বারবার একাদশে ব্রাত্য বৈভব? সোশ্য়াল মিডিয়ায় উঠল গম্ভীরকে বরখাস্তের দাবি
Bollywood News: মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
মাত্র ৪০ বছর বয়সে প্রয়াত আলিয়া ভটের সহ-অভিনেত্রী! শোকস্তদ্ধ বলিউড
Super Typhoon Champi : বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
বছরের সবচেয়ে শক্তিশালী ঝড়, এগোচ্ছে সুপার টাইফুন চাম্পি, ঘটাবে তাণ্ডব, হাইঅ্যালার্ট
Embed widget