এক্সপ্লোর

Dilip Ghosh : "পার্টির থেকে ব্যক্তিগত স্বার্থ বড় হলে সমস্যা হয়", "বেসুরো"দের কটাক্ষ দিলীপের

সম্প্রতি বাবুল সুপ্রিয় ও সৌমিত্র খাঁর পোস্ট ঘিরে জলঘোলা শুরু হয়েছে। এই ইস্যুতে এবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের স্পষ্ট বার্তা।

সত্যজিৎ বৈদ্য, কলকাতা : বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর থেকেই দলবিরোধী একাধিক মন্তব্য করতে শোনা যাচ্ছে একাধিক বিজেপি নেতাকে। তৃণমূল থেকে আসা একাধিক নেতা অন্য সুরে কথা বলছেন। এদিকে সম্প্রতি বাবুল সুপ্রিয় ও সৌমিত্র খাঁর পোস্ট ঘিরেও জলঘোলা শুরু হয়েছে। এই ইস্যুতে এবার রাজ্য বিজেপির সভাপতি দিলীপ ঘোষের স্পষ্ট বার্তা।

তিনি বললেন, "পার্টির পক্ষ থেকে সব পরিষ্কার করে বলে দিয়েছি। যাদের বুঝতে অসুবিধা হচ্ছে তাদের সমস্যা হচ্ছে, তাদের কিছু গন্ডগোল আছে।" তিনি আরও বলেন, "আমরা এক্সপেরিমেন্ট করেছিলাম, লাগেনি। পার্টির স্বার্থর থেকে যখন ব্যক্তিগত স্বার্থ বড় হয় তখন সমস্যা তৈরি হয়। পার্টি যাদের উপর ভর করে এগিয়েছিল তারা আছে, সেভাবেই পার্টি এগোবে।"

দিনকয়েক আগে সৌমিত্র খাঁ ফেসবুক লাইভ করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও দলের রাজ্য সভাপতি দিলীপ ঘোষকে আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, বিরোধী দলনেতা নিজেকে জাহির করছেন। দিল্লিতে গিয়ে ভুল বোঝাচ্ছেন। বিরোধী দলনেতা আয়নার সামনে দাঁড়ান। আমি আমার বাবা-ভাইয়ের জন্য কিছু চাইনি।

দিলীপ ঘোষকেও খোঁচা দিয়ে বলেছিলেন, আমাদের রাজ্য সভাপতি অর্ধেক বোঝেন, অর্ধেক বোঝেন না।

এর পর আজ ফের ফেসবুক পোস্ট করেন সৌমিত্র। লেখেন, জল দুধের সাথে বন্ধুত্ব করল এবং নিজের স্বরূপ ত্যাগ করে দুধের সঙ্গে মিশে গেল। এই দেখে দুধ জলকে বলল, ‘তুমি যেভাবে শুধু বন্ধুত্বের কারণে নিজের স্বরূপ ত্যাগ করে আমার সাথে মিশে গেলে, আমিও আমাদের বন্ধুত্ব পালন করব, আজ থেকে তুমিও আমার দামেই বিক্রি হবে। তাই দুধকে যখন ফোটানো হয়, তখন জল বলে, এবার আমার বন্ধুত্ব পালন করার পালা, তাই তোমার থেকে আগে আমি মৃত্যু বরণ করব! তাই জল আগেই শেষ হয়ে যায়! যখন দুধ তার বন্ধু জলকে এভাবে মৃত্যু বরণ করতে দেখে, তখন দুধ উথলে উঠে আগুনকে নেভানোর চেষ্টা করে, কিন্তু যখন কিছু জলের ফোঁটা ছিটিয়ে তার বন্ধুকে উথলানো দুধের সাথে মিলিয়ে দেওয়া হয়, তখন দুধ আবার শান্ত হয়ে যায়! কিন্তু ......এক ফোঁটা অম্ল সেই জল এবং দুধের নিবিড় বন্ধুত্বকে আলাদা করে দিতে পারে! 

এদিকে মোদি-মন্ত্রিসভার রদবদলের দিনে সোশ্যাল মিডিয়ায় বার্তা দিয়ে মন্ত্রিত্ব ছাড়ার কথা জানান বাবুল সুপ্রিয়। তিনি লেখেন, পদত্যাগ করতে বলা হয়েছিল, এবং আমি তা করেছি।'  সঙ্গে হাসির ইমোজি দিয়ে জোড়েন ‘ধোঁয়া উঠলে কোথাও তো আগুন লেগেছে।’ অনুগত সৈনিকের মতো হাইকমান্ডের বার্তায় তিনি পদত্যাগ করলেও ব্যক্তিগতভাবে যে তিনি ব্যথিত সেই অনুভূতিও চেপে রাখেননি বাবুল । তিনি বলেন, 'সমস্ত সহকর্মীর জন্য অনেক শুভেচ্ছা রইল। সবার নাম আলাদা করে নিচ্ছি না। তবে বাংলা থেকে যাঁরা মন্ত্রী হতে চলেছেন তাঁদেরকে আলাদা করে অভিনন্দন। নিজের জন্য অবশ্যই মনখারাপ, তবে বাকিদের জন্য খুশি। এগিয়ে চলো।' 

সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে বাবুল সুপ্রিয়কে কটাক্ষ করেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। বলেন, "ওনাকে তাড়িয়ে দিলে ভাল হত ? ১২ জন মন্ত্রী পদত্যাগ করেছেন, কেউ এমন লেখেননি।"

দিলীপের মন্তব্যের পরিপ্রেক্ষিতে বাবুল সুপ্রিয় বলেন, "আমার মন্তব্যের ভুল ব্যাখ্যা হচ্ছে। আমি গুজব ওড়ার কথা বলেছি। নাড্ডাজি ফোন করে বলেন, আমাকে সংগঠনের কাজে লাগানো হবে। বাদ দেওয়ার কথা যিনি বলেছেন তিনি ব্যাপারটা বুঝতে পারেননি।"

সেরা শিরোনাম

CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Mamata Banerjee: কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস
কালীপুজোর পরের দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে দিল্লি পুলিশ, ১৩ বছরের পুরনো মামলায় নোটিস

ভিডিও

CM Suvendu Adhikari |
Tala Waterlogging: উৎসবের মধ্য়েই চরম ভোগান্তি, টালা ব্রিজের নীচে জলের পাইপ ফেটে জলমগ্ন এলাকা | ABP
Bamakali Immersion: আজ শান্তিপুরে বামাকালীর নিরঞ্জনের প্রস্তুতি, দেখুন সেই ছবি। Kali Puja 2026
Raiganj News:
Raiganj News:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget