এক্সপ্লোর
এখনই ছাড়া পাচ্ছেন না হাসপাতাল থেকে, সুস্থ দিলীপ কুমার, জানালেন অমিতাভ

মুম্বই: সুস্থই রয়েছেন দিলীপ কুমার, দ্রুত সেরে উঠছেন তিনি। তবে এখনই তাঁকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হবে না। পর্যবেক্ষণের জন্য আরও ৪-৫ দিন সেখানে রাখা হতে পারে তাঁকে, এমনটাই জানালেন চিকিতসকরা। জ্বর ও বুকে সংক্রমণ জনিত কারণে ১৫ তারিখ রাতে বান্দ্রার লীলাবতী হাসপাতালে ভর্তি করা হয় ৯৩ বছরের প্রবীণ এই অভিনেতাকে।
চিকিতসক জলিল পরকর জানিয়েছেন, ভর্তির সময় দিলীপ কুমারের শরীরের অবস্থা যেমন ছিল, এখন তার থেকে অনেক ভালো রয়েছেন তিনি। দ্রুত সেরেও উঠছেন। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া হবে না তাঁকে। আরও ৪-৫ দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন ওই চিকিতসক। দীলিপ কুমারের সুস্থ হয়ে ওঠার কথা জানালেন অমিতাভ বচ্চনও। টুইটারে অমিতাভ লেখেন, দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু তাঁকে জানিয়েছেন, সুস্থ রয়েছেন দিলীপ সাব। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বিগ বি।
চিকিতসক জলিল পরকর জানিয়েছেন, ভর্তির সময় দিলীপ কুমারের শরীরের অবস্থা যেমন ছিল, এখন তার থেকে অনেক ভালো রয়েছেন তিনি। দ্রুত সেরেও উঠছেন। তবে এখনই হাসপাতাল থেকে ছাড়া হবে না তাঁকে। আরও ৪-৫ দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে বলে জানিয়েছেন ওই চিকিতসক। দীলিপ কুমারের সুস্থ হয়ে ওঠার কথা জানালেন অমিতাভ বচ্চনও। টুইটারে অমিতাভ লেখেন, দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানু তাঁকে জানিয়েছেন, সুস্থ রয়েছেন দিলীপ সাব। তাঁর দ্রুত আরোগ্য কামনা করেছেন বিগ বি। Saira ji informs me that he is doing fine , by the grace of the Almighty .. prayers for a speedy recovery .. https://t.co/OWWHYBPZ1b
— Amitabh Bachchan (@SrBachchan) April 16, 2016
Before You Go
Taratala News | কখনও ভেঙে পড়ছে ব্রিজ, কখনও নির্মীয়মাণ উড়ালপুল, আবার কখনও গোডাউন! | ABP ANANDA LIVE

ড: সুভাষ সরকারড: সুভাষ সরকার
Opinion




















