এক্সপ্লোর

Online Shopping: অনলাইন শপিংয়ের নিয়মে বড় বদল, বদলাবে ডিসকাউন্ট থেকে দামের নিয়ম; কী কী নতুন বিষয় দেখবেন আপনি?

E-commerce Consumer Protection Rules: কমার্স কনজিউউমার প্রোটেকশন রুলস, ২০২০-তে বড় বদল আনল কেন্দ্র। অ্যামেন্ডমেন্ট রুলস, ২০২৬ অনুযায়ী নতুন নিয়ম ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে।

কলকাতা: অনলাইন শপিংয়ে ভুয়ো ডিসকাউন্ট, বিভ্রান্তিকর সার্চ রেজাল্ট, অতিরিক্ত চার্জ এবং গোপন ফি নিয়ে দীর্ঘদিন ধরেই অভিযোগ রয়েছে। এবার সেই ধরনের সমস্যার মোকাবিলায় ই-কমার্স কনজিউউমার প্রোটেকশন রুলস, ২০২০-তে বড় পরিবর্তন আনল কেন্দ্র। ই-কমার্স কনজিউউমার প্রোটেকশন (অ্যামেন্ডমেন্ট) রুলস, ২০২৬ অনুযায়ী নতুন নিয়মগুলো ১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হবে। 

ডিসকাউন্টের ক্ষেত্রে আরও স্বচ্ছতা

নতুন নিয়মে কোনও পণ্যে দাম কমানোর কথা বলা হলে বর্তমান দাম এবং আগের দাম, দু'টোই দেখাতে হবে। এখানে আগের দাম বলতে অফার ঘোষণার আগের ৩০ দিনে ওই পণ্য বা পরিষেবা সবচেয়ে কম কত দামে বিক্রি হয়েছে, সেটাকে বোঝানো হয়েছে। ফলে ৫০ থেকে ৬০ শতাংশ ডিসকাউন্টের দাবি সত্যিই কতটা বাস্তব, তা বোঝা সহজ হবে। 

সার্চ রেজাল্ট ও স্পন্সর লিস্টিং

ই-কমার্স প্ল্যাটফর্মগুলো এমনভাবে সার্চ রেজাল্ট পরিবর্তন করতে পারবে না, যাতে ব্যবহারকারী বিভ্রান্ত হন বা তাঁর সার্চের সঙ্গে প্রাসঙ্গিক ফলাফল পিছিয়ে যায়। পাশাপাশি কোনও পণ্য স্পনসরড বা পেইড লিস্টিং হলে তা স্পষ্ট ও প্রমিনেন্ট ডিসক্লোজার-এর মাধ্যমে জানাতে হবে। 

ডার্ক প্যাটার্নের বিরুদ্ধে কড়া নিয়ম

২০২৩ সালের ডার্ক প্যাটার্ন গাইডলাইন মেনে চলা বাধ্যতামূলক হবে। প্ল্যাটফর্মগুলোকে বছরে অন্তত একবার সেলফ অডিট করতে হবে এবং কমপ্লায়েন্স স্পষ্টভাবে প্রদর্শন করতে হবে। কৃত্রিম ভাবে জরুরি অবস্থা তৈরি (False urgency), গোপনে কোনও পণ্য যোগ করে দেওয়া (basket sneaking) বা ধাপে ধাপে মূল্য প্রকাশ (drip pricing) করার মতো বিভ্রান্তিকর ডিজিটাল কৌশল নিয়ন্ত্রণই এর অন্যতম লক্ষ্য। 

অতিরিক্ত ও অপ্রাসঙ্গিক ফি বন্ধ

কেনাকাটার সঙ্গে সম্পর্কহীন পরিষেবার জন্য বান্ডেল ফি নেওয়া যাবে না। তবে নির্দিষ্ট শর্তে লয়ালিটি বা মেম্বারশিপ প্রোগ্রামের মতো পরিষেবার ক্ষেত্রে ব্যতিক্রম রাখা হয়েছে। 

পণ্য ও বিক্রেতার তথ্য আরও পরিষ্কার

অনলাইন পণ্যের তালিকায় Best Before/Use Before, রিটার্ন/রিফান্ড পলিসি, ওয়ারেন্টি, ডেলিভারি ও পেমেন্ট-এর তথ্য দিতে হবে। আমদানি করা পণ্যের ক্ষেত্রে কে আমদানি করেছেন, তার তথ্য এবং তা কোন দেশে প্রস্তুত করা হয়েছে, সেটাও জানাতে হবে। 

ব্যক্তিগত তথ্যের ব্যবহার

ভোক্তার তথ্য নির্দিষ্ট উদ্দেশ্যে ব্যবহার করতে হলে প্ল্যাটফর্মকে সুস্পষ্ট সম্মতি নিতে হবে। অর্থাৎ শুধু পরিষেবা ব্যবহারের জন্য তথ্য দেওয়ার অর্থ স্বয়ংক্রিয়ভাবে অন্য কাজে ব্যবহারের অনুমতি নয়। 

অভিযোগ নিষ্পত্তিতেও বদল

অভিযোগ নথিভুক্ত করার পর গ্রিভান্স অফিসার-কে অভিযোগকারীকে সেই অভিযোগের একটি কপি দিতে হবে। পাশাপাশি ই-কমার্স সংস্থাগুলোকে জাতীয় উপভোক্তা হেল্পলাইন (National Consumer Helpline) বা NCH-এর কনভারজেন্স সিস্টেম-এর সঙ্গে যুক্ত হতে হবে। ২০২৫ সালে NCH-এ ১৭ লক্ষ ৭১ হাজারের বেশি অভিযোগ এসেছিল, যার প্রায় ২৯ শতাংশ ছিল ই-কমার্স সংক্রান্ত। 

১ জানুয়ারি ২০২৭ থেকে কার্যকর হতে চলা পরিবর্তনগুলো অনলাইন কেনাকাটায় দাম, বিজ্ঞাপন, পণ্য-তথ্য, ব্যক্তিগত ডেটা এবং অভিযোগ নিষ্পত্তির ক্ষেত্রে আরও স্বচ্ছতা আনার লক্ষ্য নিয়েছে। নতুন নিয়ম কার্যকর হলে ক্রেতাদের জন্য অনলাইনে পণ্য তুলনা ও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে তথ্যের পরিমাণ বাড়বে। একইসঙ্গে ই-কমার্স প্ল্যাটফর্মগুলোর উপর নিয়মপালন ও তথ্য প্রকাশের দায়িত্বও বাড়বে।

পাঁচ বছর ধরে ডিজিটাল সাংবাদিকতার চর্চায়। পার্সোনাল ফিনান্স, ব্যবসা ও সময়োপযোগী ব্যবহারিক কনটেন্ট নিয়ে লেখালেখি ও কাটাছেঁড়ায় আগ্রহী। এছাড়াও ভাল লাগে জাতীয়, আন্তর্জাতিক, স্থানীয় খবরের নানা দিক। ক্রিকেট হোক বা ফুটবল, ময়দানে গা ঘামানোর পাশাপাশি পছন্দ খেলার খবরও। দূরপাল্লার ভ্রমণ বেশ পছন্দের আর সময়-সুযোগে লিখে ফেলা যায় অভিজ্ঞতাও। ভাল লাগে পাহাড়ে চড়তে।

Read More
Advertisement

সেরা শিরোনাম

TMC MLA Arrest: গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
গ্রেফতার মমতা তৃণমূলের বিধায়ক পরেশরাম দাস, কী বলছেন কুণাল-সৌগত, পাল্টা জবাব শান্তনু ঠাকুরের
CM Suvendu Adhikari: 'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
'পালাচ্ছিলেন মানে তো ডাল মে কুছ কালা হ্যায়', পরেশরামের গ্রেফতার প্রসঙ্গে বললেন মুখ্যমন্ত্রী
West Bengal News Live Updates: ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
ধর্ষণের অভিযোগে গ্রেফতার পরেশরাম দাস, পুলিশের জালে ক্যানিং পশ্চিমের তৃণমূল বিধায়ক
TMC MLA Arrested: 'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
'আমার বিরুদ্ধে কোনও মামলা রয়েছে বলে জানা নেই', গ্রেফতারির পর বলছেন তৃণমূল বিধায়ক পরেশরাম দাস
Advertisement

ভিডিও

Paresh Ram Das Arrested | শিবির বদলেই বিপাকে? পরেশরামের গ্রেফতারি নিয়ে বিস্ফোরক Kunal Ghosh
Papiya Adhikari | বাজি পোড়ালে 'চলে যায় অসুখ-বিসুখ', পাপিয়ার তত্ত্বে একমত বিজেপি?
Raiganj Encounter: কুলিক অভয়ারণ্য থেকে নাবালিকার দেহ উদ্ধারকাণ্ডে অভিযুক্তকে গুলি, নিহত যুবক
Shantipur Bamakali immersion : শান্তিপুরে নিরঞ্জন পর্ব, প্রচুর মানুষের ঢল | #abpananda
Suvendu Adhikari |
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Howrah Fire News: কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
কালীপুজোর আগের রাতে বেলুড়ে রবার তৈরির কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ড
Ravi Shastri on Mohammed Shami: 'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
'ফিটনেস প্রমাণ করার জন্য আর কী চাও?', শামির অবসরের পরেই একরাশ হতাশা ও ক্ষোভ উগরে দিলেন শাস্ত্রী
DA Case: বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
বকেয়া DA নিয়ে মামলা, ‘সরকারি কর্মচারীদের চুক্তিভিত্তিক নিয়োগ হওয়া দরকার’, বললেন সুপ্রিম কোর্টের বিচারপতি
West Bengal Police: কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
কালীপুজোর আগে রাজ্যে নতুন সাব ইনস্পেক্টর-সার্জেন্ট পদে নিয়োগ, মুখ্যমন্ত্রী তুলে দিলেন নিয়োগপত্র
Donald Trump : ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
ভেতর থেকে কোনও এক কণ্ঠস্বর বলল, যাও ট্রাম্পকে মারো ! অস্ত্রসহ হোয়াইট হাউস চত্বর থেকে ধরা পড়ল ভেনেজুয়েলার যুবক
Gold Price Today: চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
চতুর্দশীতেই সোনার দামে ফের বদল, দীপাবলীর আগে কমল না বাড়ল দাম?
Voter List: ১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
১২ নভেম্বর ভোটার তালিকা প্রকাশ হচ্ছে না, কবে তালিকা প্রকাশ? কী জানাল কমিশন
TMC : 'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
'মমতা-তৃণমূলেই আছি...যদি ঋতব্রত...' এবার সরাসরি নির্বাচন কমিশনকে চিঠি লিখলেন শামিম আহমেদ
Embed widget