এক্সপ্লোর

HS Student Agitation : উচ্চমাধ্যমিকে নম্বর কম আসায় ডোমকলের স্কুলগেটে তালা মেরে বিক্ষোভ, ভাঙচুর একদল ছাত্রের

রাজ্যজুড়ে বিক্ষোভের মুখে আজ থেকে উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণদের অভিযোগ জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে অভিযোগপত্র নেওয়ার কাজ চলবে ৭ দিন।

রাজীব চৌধুরী, ডোমকল(মুর্শিদাবাদ) : উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের পর এখনও ক্ষোভ-বিক্ষোভ অব্যাহত। নম্বর কম আসায় এবার ডোমকলের রাইপুর হাইস্কুলে তাণ্ডব চালাল একদল ছাত্র। টেবিল, বেঞ্চও ভাঙা হয়। ঘটনার জেরে উত্তেজনা ছড়ায়। স্কুলের গেটে তালা মেরে বিক্ষোভ দেখায় উচ্চমাধ্যমিক পড়ুয়ারা। শিক্ষক ও শিক্ষাকর্মীদের স্কুলের ভেতর আটকে রাখা হয়।

এদিন স্কুলে উচ্চমাধ্যমিকের মার্কশিট বিতরণের দিন ছিল। সেই কাজেই কয়েকজন শিক্ষক স্কুলে আসেন। শিক্ষকরা স্কুলে আসার পরেই কয়েকজন পড়ুয়া বিক্ষোভে ফেটে পড়ে। প্রথমে স্কুলগেটে তালা মেরে পরে অফিসঘরে তালা ঝোলানো হয়। পরে শুরু হয় বিক্ষোভ। স্কুল ভবনের দোতলা থেকে বেঞ্চ নিচে ছুঁড়ে ফেলা হয়। পড়ুয়াদের দাবি, তারা অত্যন্ত কম নম্বর পেয়েছে, যা তাদের প্রাপ্য নয়।

খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডোমকল থানার পুলিশ।  পড়ুয়াদের সাথে কথা বলে পরিস্থিতি সামাল দেওয়া হয়। প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে স্কুলের এক শিক্ষাকর্মী জানান, নম্বর পছন্দ না হলে পরীক্ষা দেওয়ার সুযোগ রয়েছে পড়ুয়াদের। প্রধান শিক্ষক স্কুলে এলে পড়ুয়াদের সাথে আলোচনা হবে।

এদিকে রাজ্যজুড়ে বিক্ষোভের মুখে আজ থেকে উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণদের অভিযোগ জমা নেওয়ার কাজ শুরু হয়েছে। উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদে অভিযোগপত্র নেওয়ার কাজ চলবে ৭ দিন। প্রসঙ্গত, কলকাতা থেকে বিভিন্ন জেলায়, ফলপ্রকাশের পর উচ্চমাধ্যমিকে অনুত্তীর্ণদের অসন্তোষ ছড়িয়ে পড়েছিল রাজ্যজুড়ে। রবিবার রাস্তাঘাটে বিক্ষোভ বন্ধ হলেও, অসন্তোষ এতটুকু কমেনি। শনিবারই মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী, উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিকে নির্দেশ দিয়েছিলেন, পরীক্ষার্থীদের স্বার্থে অভিযোগ খতিয়ে দেখে প্রয়োজনীয় পদক্ষেপ করতে হবে। তারপর সংসদের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়, সাত দিনের মধ্যে ফলাফল সংক্রান্ত অভিযোগ এবং আবেদন নথি সহকারে সংসদ অফিসে জানাতে হবে প্রধান শিক্ষকদের।

উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ জানিয়েছে, ৪০টির বেশি স্কুলের তরফে অভিযোগ এসেছে। যত তাড়াতাড়ি সম্ভব প্রয়োজনীয় পদক্ষেপ করা হবে। সেইমতো রবিবার ছুটির দিনেও সংসদে হাজির হয়েছিলেন সভাপতি মহুয়া দাস। তিনি বলেন, সবাই আসছে, জমা নিচ্ছি, স্কুলের মাধ্যমে আসতে হবে।

সেরা শিরোনাম

News Live Updates: ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
ঢাকুরিয়ায় খুলে দেওয়া হল বামেদের বুকস্ট, পাশেই বিজেপির বুকস্টল
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
Cockroach Janta Party : 'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...
'তা করলেই আরশোলারা অদৃশ্য হয়ে যাবে', স্পষ্ট বলল ককরোচ জনতা পার্টি...

ভিডিও

Durga Puja 2026: দুর্গা-আরাধনায় মেতেছেন দেব-আবাসের বৃদ্ধারা, নিজেদের হাতেই ব্য়বস্থা করছেন পুজোর
Durga Puja 2026 | ৯৯ বছরে পা, পুজো উপলক্ষ্যে জমজমাট চারুচন্দ্র ভবন | #abpananda
Durga Puja 2026 | সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ভিড়, পাখির চোখে দেখুন টালা প্রত্যয়ের ছবি
Durga Puja 2026: চেনা ঝাড়বাতি, একডালিয়া এভারগ্রিনে ঐতিহ্য ও সাবেকিয়ানার ছোঁয়া | ABP Ananda
Durga Puja 2026: ১৩১ বছরে পা দিল প্রণব মুখোপাধ্যায়ের গ্রামের বাড়ির দুর্গাপুজো | ABP Ananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Quantum Physics: একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
একই মানুষ ভিন্ন ভিন্ন রূপে বিরাজ করছেন সমান্তরাল মহাবিশ্বে, ভাগ্য নয়, সবই আসলে মাল্টিভার্সের খেলা, বলছে বিজ্ঞান
Jan Neeti Bharat: নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
নতুন রাজনৈতিক দলের সূচনা, নেতৃত্বে প্রাক্তন IAS দিব্যা মিত্তল, সিস্টেমের উপর বীতশ্রদ্ধ হয়ে চাকরি ছাড়েন
Koffee With Karan: বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
বিয়ে করবেন সলমন খান? পাত্রী বেছে দিলেন নেটিজেনরা, পর্দার হিট জুটিকে স্বামী-স্ত্রী দেখতে চাইছেন সকলেই
Overseas Citizenship of India: অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
অভিনেতা ইমরান খানের রয়েছে OCI কার্ড, এটা কী, কারা পেতে পারেন? কী সুবিধা পাওয়া যায় OCI কার্ড থাকলে?
Stamp Paper in WB: রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
রাজ্যে মিলছে না স্ট্যাম্প পেপার, জনস্বার্থ মামলা দায়ের হাইকোর্টে, নাম জড়াচ্ছে তৃণমূলের!
Agnimitra On Kunal: ’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি
’কুণালবাবুর সারদার টাকা থেকে তো আর আমরা রাস্তা রং করিনি", রাস্তায় রামধনু রঙ বিতর্কে আক্রমণ অগ্নিমিত্রার
Unknown Number: অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
অচেনা নম্বর থেকে কে ফোন করেছে আপনাকে, জানিয়ে দেবে অপারেটরই, নির্দেশিকা জারি DoT-এর
Mallickrjun Kharge On PM Modi: প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ
প্রধানমন্ত্রীকে চিঠি খাড়গের, উল্লেখ "পুনর্বিন্যাস বিল"-এর ইস্যু, বড় কোনও দাবি ?
Embed widget