এক্সপ্লোর

পূর্ব লাদাখে চিনের পিএলএ-কে টক্কর দেবে, পিনাকা রকেটের উন্নততর সংস্করণের পরীক্ষামূলক সফল উত্ক্ষেপণ ডিআরডিও-র

মোট ৬টি রকেট ছোঁড়া হয়েছে এবং সবগুলির পরীক্ষাই লক্ষ্যপূরণে সফল হয়েছে বলে জানিয়েছে ডিআরডিও

নয়াদিল্লি: পিনাকা রকেটের উন্নততর সংস্করণের পরীক্ষামূলক সফল উত্ক্ষেপণ হল বুধবার। ওড়িষা উপকূলে চাঁদিপুরের ইন্টিগ্রেটেড টেস্ট রেঞ্জ থেকে প্রতিরক্ষা গবেষণা ও উন্নয়ন সংস্থার (ডিআরডিও) তৈরি পিনাকার এই নয়া সংস্করণের ক্ষমতা পরীক্ষা করা হয়। এই সিরিজে মোট ৬টি রকেট ছোঁড়া হয়েছে এবং সবগুলির পরীক্ষাই লক্ষ্যপূরণে সফল হয়েছে বলে জানিয়েছে ডিআরডিও। সংস্থার কর্তারা সংবাদ সংস্থাকে বলেছেন, সবগুলি ফ্লাইট আর্টিকল অর্থাত্ রকেটের যাত্রায় নজরদারি চালানো হয়েছে টেলিমেটরি, রাডার ও ইলেকট্রো-অপ্টিকাল ট্র্যাকিং সিস্টেমের মতো রেঞ্জের যন্ত্রপাতি দিয়ে, যা পরীক্ষামূলক উত্ক্ষেপণের পারফরম্যান্স নিশ্চিত করেছে। এই নতুন ভার্সন ৬০ থেকে ৯০ কিমির মধ্যে দূরত্ব পেরতে পারে। জানা গিয়েছে, পিনাকা মাল্টি-ব্যারেল রকেট সিস্টেম (এমআরএলএস) অর্থাত পিনাকার উন্নততর নয়া সংস্করণ দিয়ে চলতি পিনাকা এমকে-১ রকেটকে বদলানো হবে। ধাপে ধাপে ওই রকেট বসিয়ে দেওয়া হবে। পিনাকা এমকে-১ রকেট বর্তমানে তৈরির কাজও চলছে। এমকে-১ এর পাল্লা ৩৬ কিমির, সেখানে এই উন্নততর সংস্করণের ৪৫ থেকে ৬০ কিমি পর্যন্ত দূরের টার্গেটে আঘাত করার ক্ষমতা আছে এবং ভারতীয় সেনাবাহিনীর চাহিদার কথা বিবেচনা করেই তা বানানো হয়েছে। পিনাকা রকেটের নামকরণ করা হয়েছে ভগবান শিবের ধনুকের নামে। ভারতীয় সেনাবাহিনীর মাল্টি-ব্যারেল রকেট লঞ্চার সিস্টেমে ইতিমধ্যে সামিল করা হয়েছে তাকে। চিন, পাকিস্তান-উভয়ের বিরুদ্ধেই সেনাবাহিনীর অপারেশনে সাফল্যের সঙ্গে তা মোতায়েনও করা হয়েছে। জনৈক ডিআরডিও কর্তা বলেছেন, পূর্ব লাদাখে চিন তাদের আর্টিলারি গান মজবুত করতে প্রচুর সংখ্যায় রকেট মোতায়েন করেছে। সেখানে চিনের পিপলস লিবারেশন আর্মির বিপদ মোকাবিলায় বর্ধিত শক্তিসম্পন্ন পিনাকা তৈপি করা হয়েছে।

সেরা শিরোনাম

West Bengal Bye Election Result: কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
কার দখলে নন্দীগ্রাম, রেজিনগরে শেষ হাসি কার, আজই ২ কেন্দ্রে উপনির্বাচনের ফল ঘোষণা
Rachana Banerjee: 'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
'ওঁরা তো কোমরে গামছা বেঁধে লড়াই করতে নেমে পড়েছেন', জ্ঞানেশ কুমার ইস্যুতে বিরোধীদের খোঁচা রচনার
Rathin Ghosh: 'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
'মমতা বন্দ্যোপাধ্যায়কেই নেত্রী হিসেবে মানি', বলছেন গণতান্ত্রিক তৃণমূলের রথীন ঘোষ, আর কী বললেন তিনি ?
West Bengal News Live: কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট
কার দখলে নন্দীগ্রাম-রেজিনগর?  রাত পোহালেই জোড়া উপনির্বাচনের রেজাল্ট আউট

ভিডিও

Weather News | ঝড়ে লন্ডভন্ড মহিষাদলের হরিখালি বাজার, ভেঙে পড়েছে একাধিক বিদ্যুতের খুঁটি
Nana Patekar Died News | প্রয়াত অভিনেতা নানা পাটেকর, তিনটি জাতীয় পুরস্কার রয়েছে ঝুলিতে
Mamata Banerjee | INDI জোটের আন্দোলনের মধ্যেই দিল্লি গেলেন মমতা
KMC News | চালু ওয়েভার স্কিম, ৬ মাস কার্যকর থাকবে পুরসভার এই স্কিম
CPM News | মিছিল করে যাওয়ার সময় সিপিএম কর্মীদের উপর হামলা

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget