এক্সপ্লোর

Secondary School Dropout: মাধ্যমিক স্তরে দেশজুড়ে স্কুল ছুটের হার ১৭ শতাংশের বেশি, বলছে সমীক্ষা

সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, মাধ্যমিক স্তরে স্কুল ছুটের সংখ্যা বেড়েছে ১৭ শতাংশের বেশি। পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই হার ১.৮ শতাংশ। প্রাথমিক স্তরে স্কুলছুটের সংখ্যা বেড়েছে ১.৭ শতাংশ।

নয়াদিল্লি: করোনা আবহে বন্ধ স্কুল। নেই শ্রেণিকক্ষের পঠনপাঠন। গত এক বছরে জীবনযাত্রায় আমূল পরিবর্তন এসেছে। আর এই আবহে উঠে এল নয়া তথ্য। বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। সমীক্ষার রিপোর্ট অনুযায়ী, মাধ্যমিক স্তরে স্কুল ছুটের সংখ্যা বেড়েছে ১৭ শতাংশের বেশি। পঞ্চম শ্রেণি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত এই হার ১.৮ শতাংশ। প্রাথমিক স্তরে স্কুল ছুটের সংখ্যা বেড়েছে ১.৭ শতাংশ।

ইউনিফাইড ডিস্ট্রিক্ট ইনফরমেশন সিস্টেম ফর এডুকেশন প্লাস তথা ইউডিআইসিই প্লাসের ২০১৯-২০ বর্ষের রিপোর্ট অনুযায়ী, মাধ্যমিক স্তরে ছাত্রীদের তুলনায় ছাত্রদের স্কুল ছুটের হার বেড়েছে। এমনকি এই হার প্রাথমিক স্তরে ছাত্রদের স্কুল ছুটের হারের থেকেও বেশি। ৩০ শতাংশ ছাত্র মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হচ্ছে না বলেও রিপোর্টে উল্লেখ করা হয়েছে।

রিপোর্ট অনুযায়ী ১৯টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলে মাধ্যমিক স্তরে স্কুল ছুটের হার সবথেকে বেশি। শতকরার হিসেবে যা ১৭.৩ শতাংশ। সিকিম, ত্রিপুরা, নাগাল্যান্ড, মেঘালয়, মধ্যপ্রদেশ, অসম, অরুণাচল প্রদেশে স্কুল ছুটের হার ২৫ শতাংশ। আরও ৪ রাজ্যে স্কুল ছুটের হার ৩০ শতাংশের বেশি বলে উল্লেখ করা হয়েছে রিপোর্টে।   রিপোর্টে উল্লেখ করা হয়েছে, শুধুমাত্র উত্তর-পূর্ব বা পূর্ব ভারতেই স্কুল ছুটের সংখ্যা বাড়েনি। দিল্লির শহরাঞ্চলেও পাল্লা দিয়ে বাড়ছে স্কুল ছুটের সংখ্যা। স্কুল ছুটের হার ২০ শতাংশ। পঞ্জাবে এই হার সবথেকে কম। ১.৫ শতাংশ। স্কুল ছুটের হার ১০ শতাংশের নিচে চণ্ডিগড় (৯.৫ শতাংশ), কেরল (৮ শতাংশ), মণিপুর (৯.৬ শতাংশ ), তামিলনাড়ু (৯.৬ শতাংশ), উত্তরাখণ্ড ( ৯.৮ শতাংশ)।

তুলনামূলকভাবে একাধিক রাজ্যে ছাত্রীদের থেকে ছাত্রদের স্কুল ছুটের হার বেড়েছে। শতকরার হিসেবে ছাত্রীদের তুলানায় ছাত্রদের স্কুল ছুটের হার ২ শতাংশ বেশি।  রিপোর্টে বলা হয়েছে, পঞ্জাব, মণিপুর, কেরলে ৯০ শতাংশ পড়ুয়া মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক স্তরে উন্নীত হয়েছে। পঞ্জাবে কোনও ছাত্রী স্কুল ছুট হয়নি। রিপোর্ট অনুযায়ী, মাধ্যমিক স্তরে সবথেকে বেশি স্কুল ছুট হয়েছে অসমে।

সেরা শিরোনাম

Shiva Sharma Death Case: পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
পছন্দ দামি উপহার, নেতাদের সঙ্গে যোগ শ্রদ্ধার! শিব শর্মা হত্যাকাণ্ডে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে
New York Durga Puja: নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
নিউ ইয়র্কে দুর্গাপুজোর আমেজ, চোখ ধাঁধানো টাইমস স্কোয়ারের রাস্তা, জমজমাট উৎসবের উন্মাদনা
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
ABP Ananda Top 10, 13 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Morning
Gyanesh Kumar: জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?
জ্ঞানেশ কাণ্ডে দিল্লিতে কাছাকাছি সিপিএম ও মমতা, কোন পথে রাজ্য নেতৃত্ব ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget