এক্সপ্লোর

কো-উইন অ্যাপে সমস্যার জের,  মহারাষ্ট্রে বন্ধ টিকাকরণ কর্মসূচি

কোভিড ১৯ টিকাকরণের ক্ষেত্রে ডিজিটাল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। যা করতে হবে কো-উইন অ্যাপের মাধ্যামে। অ্যাপে বেশ কিছু সমস্যা হচ্ছে। তাই প্রথমদিন প্রযুক্তিগত কারণে অফলাইন রেজিস্ট্রেশন করা হয়েছে।

মুম্বই: কো-উইন অ্যাপে সমস্যার জেরে মহারাষ্ট্রে বন্ধ হয়ে গেল টিকাকরণ কর্মসূচি। আগামীকাল পর্যন্ত বন্ধ থাকবে টিকাকরণ কর্মসূচি। শনিবার এই কথা জানিয়েছে বৃহন্মুম্বই পুরসভা। এর আগে ওড়িশায় বন্ধ হয় টিকাকরণ কর্মসূচি। সরকারের পক্ষ থেকে বিবৃতি দিয়ে বলা হয়েছে, কোভিড ১৯ টিকাকরণের ক্ষেত্রে ডিজিটাল রেজিস্ট্রেশন বাধ্যতামূলক। যা করতে হবে কো-উইন অ্যাপের মাধ্যামে। অ্যাপে বেশ কিছু সমস্যা হচ্ছে। তাই প্রথমদিন প্রযুক্তিগত কারণে অফলাইন রেজিস্ট্রেশন করা হয়েছে। প্রথমদিনের জন্য এই অনুমতি দিয়েছে সরকার। কিন্তু এরপর থেকে অ্য়াপের মাধ্যমেই রেজিস্ট্রেশন করতে হবে বলে সাফ জানিয়েছে সরকার। এই পরিস্থিতিতে দুদিনের জন্য টিকাকরণ বন্ধ করা হয়েছে সংশ্লিষ্ট রাজ্যে। মহারাষ্ট্রের মারাঠওয়াদায় ৩৯০০ জন নাম রেজিস্ট্রেশন করেছিলেন। যার মধ্যে প্রথমদিন ভ্যাকসিন নিয়েছেন ২৮১০ জন। সূত্রের খবর, যারা ভ্যাকসিন নিয়েছেন তাদের মধ্যে কয়েকজনের অ্যালার্জি, জ্বর হয়েছে। তবে কাউকে হাসপাতালে ভর্তি করা হয়নি। রিপোর্ট অনুযায়ী, ঔরাঙ্গাবাদে রেজিস্ট্রেশন করেছিলেন ১০০০ জন। তার মধ্যে ৬৪৭ জন টিকা নিয়েছেন। হিঙ্গোলিতে ২০০ জন ভ্যাকসিন নিয়েছিলেন। জালনায় ৪০০ জনের মধ্যে ২৮৭ জন ভ্যাকসিন নিয়েছেন। বিডে ৫০০ জনের মধ্যে টিকা নিয়েছেন ৪৫১ জন। লাটুরে নাম নথিভুক্ত করেছিলেন ৬০০ জন। ভ্যাকসিন পেয়েছেন ৩৭৯ জন। ওসমানাবাদে ৩০০ জনের মধ্যে ভ্যাকসিন নিয়েছেন ২৩১ জন। নানদেদে ৫০০ জনের মধ্যে টিকা নিয়েছেন ২৬২ জন। চিকিৎসক সুন্দর কুলকার্নি সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ঔরাঙ্গাবাদে ভ্যাকসিন নেওয়ার পর ৩ জনের সামান্য পার্শ্ব প্রতিক্রিয়া হয়েছে। তাঁদের মধ্যে ২ জনের জ্বর হয়েছে। আরেক জনের অ্যালার্জি হয়েছে। কিন্তু কাউকে হাসপাতালে ভর্তি করাতে হয়নি। মৃত্যু সংখ্যার নিরিখে একসময় শীর্ষে ছিল মহারাষ্ট্র। সেই রাজ্যের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে বলেন, টিকাকরণ একটা বৈপ্লবিক পদক্ষেপ। সারা রাজ্যে বহু স্বাস্থ্যকর্মী টিকাকরণের জন্য নাম নথিভুক্ত করেছিলেন।

সেরা শিরোনাম

Cafe Owner Mysterious Death: ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
ব্যালকনি থেকে পড়ে ক্যাফে মালিকের মৃত্যু, কাঠগড়ায় ইনফ্লুয়েন্সার প্রেমিকা, গুরুতর অভিযোগ মৃতের মায়ের
CM Suvendu Adhikari: মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
মহালয়ায় নারী সুরক্ষা নিয়ে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, পুজোর আগেই রাজ্য পুলিশে কনস্টেবল পদে নিয়োগ
West Bengal News Live: বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
বিকেল ৫টায় ইডেনে মহালয়ায় মেগা ইভেন্ট দেবীপক্ষের সূচনা, উদ্বোধনে মুখ্যমন্ত্রী
Orkut: 'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?
'অরকুট' কি আবারও ফিরছে ? নস্ট্যালজিয়া উস্কে সোশ্যাল মিডিয়ায় কী ইঙ্গিত প্রতিষ্ঠাতার ?

ভিডিও

Mahalaya Event in Kolkata |
Durga Puja 2026 | দেবীপক্ষের সূচনায় ইডেনের অনুষ্ঠান লেজার শো
Sourav Sikdar | শ্য়ামস্কোয়ার সর্বজনীনের ৫৩ বছরে তাদের পুজোর থিম 'ম্য়াজিক' | Durga Puja 2026 |
Fly Dubai Incident | ককপিটে ভারতীয় পাইলটের ওপর হামলা, ফ্লাই দুবাইকাণ্ডের তদন্তে NIA
Durga Puja 2026 | Mahalaya-র দিন সেজে উঠেছে Red Road |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
IND vs WI: রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
রাঁচিতে খেলার মাঝেই নতুন রেকর্ড ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্য়াচে, টি-টোয়েন্টিতে হল নতুন মাইলস্টোন
Bengal vs Delhi: নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
নতুন ওপেনিং জুটির ভাবনা, অভিষেক হতে পারে অঙ্কুরের, পেস ত্রিফলায় দিল্লি-বধের ছক বাংলার
RRB NTPC Recruitment 2026: রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
রেলে ৩,৪৭৭টি শূন্যপদে নিয়োগ, প্রাথমিক বেতন ৩৫,৪০০ টাকা! কীভাবে করবেন আবেদন?
Science News: অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
অন-অফ করতে পারবেন ট্যাটু, চাইলে দেখা যাবে, না চাইলে নয়, সাড়া জাগানো আবিষ্কার
Mohammed Shami Exclusive: 'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
'ভারতীয় দলে আর সুযোগ না দিলে দেশের ক্ষতি, আমার নয়', রঞ্জি অভিযান শুরুর আগে বিস্ফোরক শামি
Solar Storm: সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
সূর্যের বুকে পরপর বিস্ফোরণ, পৃথিবীর দিকে এগিয়ে আসছে সৌরঝড়, কী কী প্রভাব পড়তে চলেছে?
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Embed widget