এক্সপ্লোর

Durga Puja 2021: অর্ধশতাব্দীর বেশি সময় পার, এখনও পুজোর আনন্দ অটুট ক্যামডেনে

লন্ডনের ক্যামডেনের পুজো দেখলে মনে হবে, কলকাতার ম্যাডক্স স্কোয়ারের পুজো যেন সাহেবমুলুকে হাজির হয়েছে।

সৌমিক সাহা, লন্ডন: বাংলায় প্রাণের উৎসবে উপসংহার হয়ে গিয়েছে। বিলেতে কিন্তু এখনও পুজোর আনন্দ অটুট। লন্ডনের ক্যামডেনের পুজো দেখলে মনে হবে, কলকাতার ম্যাডক্স স্কোয়ারের পুজো যেন সাহেবমুলুকে হাজির হয়েছে। ৫৯তম বর্ষে ব্রিটেনের সেরা হেরিটেজ পুজোর পুরস্কার পেয়েছে ক্যামডেনের মাতৃ আরাধনা।

কতটা পথ হাঁটলে তবে পথিক হওয়া যায়। লন্ডনের ক্যামডেনের পুজো দেখলে যে প্রশ্নটা মনে আসে, তা হল কতটা পথ পেরোলে প্রবাসের বুকে একটা উৎসব একটা জাতির আইডেন্টিটি হয়ে উঠতে পারে। জাতি, ধর্ম, বর্ণের গণ্ডি ছাড়িয়ে পুজোর চারটে দিন ক্যামডেনের মাতৃমণ্ডপে এক ছাতার তলায় হাজির সবাই।

দেখতে দেখতে অর্ধশতাব্দীর বেশি সময় পার। প্রবাসের মাটিতে আজও একই রকম আবেদন ধরে রেখেছে টেমসের ধারে ক্যামডেনের দুর্গাপুজো। যা লন্ডনের অন্যতম বড় পুজো হিসেবে পরিচিত। লন্ডন দুর্গোৎসব কমিটির চেয়ারম্যান আনন্দ গুপ্ত বলেন, পুজোর একটা মানে থাকে। জাতি বর্ণ ধর্ম, ভেদ না রেখে বহু মানুষ এক ছাদের তলায়। সেটাই এই পুজোর সার্থকতা।যার জন্য কাজ তিনিই করিয়ে নেন। লক্ষ্মী মিত্তল আমাদের মেন পেট্রন। আমাদের কখনও কোনও অসুবিধার মধ্যে পড়তে হয়নি। কিছু বাধা আসে। মায়ের কাজ ভেবে আমরা করি। আমরা সকলে প্রফেশনাল। এটা আমাদের কর্তব্যের মধ্যে পড়ে।

এবছর পুজোর আয়োজন করা হয়েছে, সুইস কটেজ লাইব্রেরিতে। আর সেখানেই প্রাণের উৎসব মিলিয়ে দিচ্ছে সবাইকে। লন্ডন দুর্গোৎসব কমিটির ট্রাস্টি সঞ্চিতা ভট্টাচার্য বলেন, কালচারাল অ্যামালগামেশন তো বটেই। সর্ব ধর্মের লোক আসে। বলে না, ধর্ম যার যার উৎসব সবার। আমরা এটা ভীষণ ভাবে ফলো করি। আমরা দেখতে পাই, আফ্রিকান ডান্সার আসছে। আমরা বাংলার একটা ছোট্ট থালিকে তুলে এনেছি। ফুচকা থেকে দোহারের গান। সাদা লোক বলি না, ওরা এসে লাবড়া খিচুড়ি খায়।

দেদার আড্ডা, সাংস্কৃতিক অনুষ্ঠান সঙ্গে চপ, সিঙাড়া, ফুচকার অমোঘ হাতছানি। ক্যামডেনের পুজো মানেই যেন লন্ডনের বুকে এক টুকরো কলকাতা। ৫৯ তম বছরে ব্রিটেনের সেরা হেরিটেজ পুজোর পুরস্কার পেয়েছে ক্যামডেনের মাতৃ আরাধনা। ক্যামডেনের পুজোয় বৃহস্পতিবার ছিল ষষ্ঠী। রবিবার দশমী। বিলেতে পুজোর ছুটির চল না থাকায় উইকেন্ডের অফ ঢুকিয়ে দেওয়া হয়েছে পুজোর দিনগুলোয়। লন্ডন দুর্গোৎসব কমিটির সদস্য সন্দীপ সান্যাল বলেন, এখানে তো ছুটি থাকে না। বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে পুজো। উইকেন্ড নবমী দশমীতে ঢুকিয়ে দেওয়া হয়েছে।

 

 

সেরা শিরোনাম

News Live: তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
তোলাবাজির টাকায় প্রীতিভোজের আয়োজন, অভিযোগ বিজেপির অন্দরে, যাদবপুরকাণ্ডে বেলাগাম দিলীপ ঘোষ
NDA News: ২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
২০২৯ সালেই একসঙ্গে লোকসভা এবং বিধানসভা নির্বাচন? NDA রাজ্যগুলি রাজি, বিরোধীরা কি মানবে?
Indian Railways: ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
ভারতীয় রেলে যাত্রীদের স্বাচ্ছন্দ্যের ভয়াবহ ছবি, ৫১২-এর মধ্যে ডাহা ফেল ৪৫৮ স্টেশন
E20 Petrol: 'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 
'মাইলেজ কমছে', স্বীকার করেছে কেন্দ্র, ই২০-তে তবে কি নষ্ট হচ্ছে গাড়ির ইঞ্জিন? 

ভিডিও

Chaos in Jadavpur University |
Chaos in Jadavpur University | যাদবপুরের তদন্ত কমিটির দায়িত্বভার নিয়ে আপত্তি RSS-এর অধ্যাপক সংগঠনের
Chaos in Jadavpur University | তদন্ত থেকে রেজিস্ট্রারের পদত্যাগ! যাদবপুরে তাণ্ডবের ঘটনায় একগুচ্ছ দাবি ABVP-এ
Chaos in Jadavpur University : তদন্ত শুরুর পূর্বেই তদন্ত কমিটিতে হোঁচট! প্রত্যাখ্যান প্রস্তাব
Jadavpur University : যাদবপুরের তদন্ত কমিটির চেয়ারম্যান হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান শুভশঙ্কর সরকারের

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Free Gold Ring : সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
সরকারি হাসপাতালে শিশু জন্মালেই সোনার আংটি, এই সরকার আনছে দুর্দান্ত স্কিম
Mice Experiment: পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
পুরুষ ইঁদুর থেকে প্রজননে সক্ষম স্ত্রী ইঁদুরের ক্লোন তৈরি করলেন বিজ্ঞানীরা, বদলে যাবে জীবজগতের সমীকরণ?
Sitalkuchi News: ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
ভরদুপুরে বাইক বাহিনীর তাণ্ডব শীতলকুচিতে, অভিযোগের তির শাসকদলের দিকে
Govinda-Sunita: ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
ভুয়ো তথ্য ছড়ালেই ১০০ কোটির মামলা! সতর্ক করে আর কী জানাল গোবিন্দের টিম?
Rahul Gandhi: ‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
‘মেয়েরা কারও অধীন নয়, পিতৃতন্ত্র নিপাত যাক’, স্পষ্ট বার্তা রাহুল গাঁধীর, ‘মনুস্মৃতি’ নিয়ে বললেন…
Weather Alert: টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
টানা ৪ দিন হলুদ সতর্কতা, ভারী বৃষ্টির সম্ভাবনা, বইবে দমকা ঝোড়ো হাওয়াও, ভাসবে কোন কোন জেলা ?
Dilip Ghosh: পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
পুলিশ একটু বাড়াবাড়ি করুক, গুন্ডা, মাফিয়াদের বাড়াবাড়ির থেকে পুলিশের বাড়াবাড়ি ভাল : দিলীপ ঘোষ
Saransh Jain: ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
ক্যান্সার আক্রান্ত বাবার লেখা চিরকুট এখনও প্রেরণা সারাংশের, ৩৩ বছর বয়সে রূপকথার অভিষেক
Embed widget