এক্সপ্লোর

Delhi Earthquake: দিল্লিতে ফের ভূমিকম্প, রিখটার স্কেলে তীব্রতা ২.৭

Again Delhi Earthquake: রাতের পর ফের বিকেল ৪টা নাগাদ কাঁপল দিল্লি।রিখটার স্কেলে তীব্রতা ২.৭।

নয়াদিল্লি: দিল্লিতে ফের ভূমিকম্প (Earthquake in Delhi)। রিখটার স্কেলে তীব্রতা ২.৭। রাতের পর ফের বিকেল ৪টা নাগাদ কাঁপল দিল্লি। গতকাল ভূমিকম্পের উৎসস্থল ছিল আফগানিস্তান।  

জানা যায়, গতকালের ভূকম্পনের কেন্দ্রস্থল ছিল আফগানিস্তান। কেঁপে উঠেছিল ভারতের দিল্লি, পঞ্জাব, উত্তরাখণ্ড, রাজস্থান, কাশ্মীর। ভূমিকম্পের জেরে কেঁপে উঠেছিল চিন, তাজাকিস্তান, কাজাকস্তান, উজবেকিস্তান, পাকিস্তান, তুর্কমেনিস্তান। গতকাল হঠাৎ করে ভূমিকম্পের ধাক্কায় আতঙ্কিত হয়ে পড়েন দিল্লি-এনসিআরের বাসিন্দারা। বাড়ি ছেড়ে বেশিরভাগ মানুষ নেমে আসেন রাস্তায়।

প্রত্যক্ষদর্শীদের দাবি, ৪০ থেকে ৪৫ সেকেন্ড ধরে ভূমিকম্প অনুভব করেছিলেন তাঁরা। ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি সেভাবে হয়েছে কি না, তা এখনও পরিষ্কার নয়। বাড়িতে শুধু নয়, যাঁরা রাস্তায় ছিলেন, সেই বাসিন্দারাও অনুভব করেছেন কম্পনের রেশ। পাশাপাশি প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল একবার নয় তিন তিনবার কম্পন অনুভব করেছেন তাঁরা। আতঙ্কিত বাসিন্দারা বেশিরভাগই এখনও ঘরে ফেরেননি। ভূ-কম্পের আফটার শক কিছুক্ষণের মধ্যে ফের যদি ধাক্কা দেয়, এই ভাবনাতেই বেশিরভাগ মানুষই রাস্তাতেই জড়ো হয়ে রয়েছেন। প্রত্যক্ষদর্শীদের বেশিরভাগের বক্তব্য, হঠাৎ করে বেশ কিছুক্ষণ ধরে ভূমিকম্প অনুভব করেছেন তাঁরা। 

প্রসঙ্গত, গোটা বিশ্বের মানুষের কাছে এখনও টাটকা তুরস্ক, সিরিয়ায় ভূমিকম্পের ধ্বংসলীলার ছবি। যেখানে কার্যত শ্মশানে পরিণত হয়েছে দুই দেশ। প্রায় ৫০ হাজারের বেশি মানুষের মৃত্যু প্রত্যক্ষ করতে হয়েছে বিশ্ববাসীকে। তুরস্কের মতো ভয়াবহ না হলেও গত কয়েকমাসে বেশ কয়েকবার ভূমিকম্প অনুভূত হয়েছে নিউজিল্যান্ডেও। এদিকে, গত কয়েকমাস সেভাবে প্রভাবিত না হলেও গত বছরের শেষদিকে দিল্লি-এনসিআর এলাকায় একাধিক ভূমিকম্পের আঘাত দেখা গিয়েছিল। 

আরও পড়ুন, আধার-ভোটার সংযোগে স্বস্তি, সময়সীমা বৃদ্ধি আরও ১ বছর

গত নভেম্বরে মূলত দিল্লি-এনসিআর, নেপাল ভূমিকম্পের ধাক্কায় প্রভাবিত হয়েছিল। রিখটার স্কেলে যার তীব্রতা ছিল ৫.৪। উৎস ছিল উত্তরাখণ্ডের পিথোরাগড়। অবশ্য সেবারও ক্ষয়ক্ষতির কোনও খবর ছিল না। যার কিছুদিন আগেই মধ্যরাতে উত্তর ভারতে ভূমিকম্প অনুভূত হয়েছিল। সেবার কেঁপে উঠেছিল দিল্লি, উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশের একাংশ। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬ দশমিক ৩। সেই সময়ই নেপালে একটি  ৬.৩ মাত্রার ভূমিকম্পর পর ফের আঘাত হয় ভারতের ভূখণ্ডে। কেঁপে উঠেছিল দেশের বিরাট অংশ। সেবার প্রায় ১ মিনিট ধরে ভূমিকম্পের কম্পন অনুভূত হয়েছিল সেখানে। দিল্লি-এনসিআর ছাড়াও উত্তরপ্রদেশ-উত্তরাখণ্ড, বিহার, হরিয়ানা এবং মধ্যপ্রদেশ পর্যন্ত ভূমিকম্পের শক্তিশালী কম্পন অনুভূত হয়েছিল।

সেরা শিরোনাম

West Bengal News Live: ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
ইন্দ্রনীল সেনের বিরুদ্ধে চাঞ্চল্যকর দাবি ED-র, দুর্গাপুজোর নামে কোটি টাকা দুর্নীতির অভিযোগ
Adhir On Mamata: মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
মমতা বন্দ্যোপাধ্যায়কে কংগ্রেসে যোগ দেওয়ার প্রস্তাব দিলেন অধীর চৌধুরী
Medicine: গুণগত মান খারাপ, ফের ৩৬টি নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ বিক্রি নিষিদ্ধ
গুণগত মান খারাপ, ফের ৩৬টি নির্দিষ্ট ব্যাচ নম্বরের ওষুধ বিক্রি নিষিদ্ধ
Space Telescope Falling Back: মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে
মহাকাশে পদস্খলন, পৃথিবীর দিকে ধেয়ে আসছে বৃহদাকার স্পেস টেলিস্কোপ, অক্টোবরেই আছড়ে পড়তে পারে

ভিডিও

Akhruzzaman News:
Nabanna News: প্রধানমন্ত্রীর দফতরের আধিকারিক পরিচয় দিয়ে নবান্নে মহিলা, তারপর... | PMO | ABP Ananda
Brazil Team | ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে কলকাতায় পা রাখল বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল টিম
Samik Bhattacharya | নন্দীগ্রামে বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে শমীক ভট্টাচার্য
RG Kar News | আর জি করকাণ্ডে রাজ্য পুলিশের দায়ের করা FIR গেল সিবিআইয়ের হাতে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Rule Change: ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
ATM-এ টাকা তোলা থেকে জন্ম-মৃত্যুর সার্টিফিকেট, কোন কোন ক্ষেত্রে বদলে গেল নিয়ম ? দাম বাড়ছে এই সব জিনিসেরও
LPG Price: রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
রান্নার গ্যাসের পর এবার দাম বাড়ছে পেট্রোল-ডিজেলের? মাসের প্রথম দিনেই বড় আপডেট
Bigg Boss Bangla: ‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
‘তুমি সেলফিশ!’ রাজবীরের সঙ্গে জীতু-নন্দিনীদের ঝামেলা, ভাঙল টিম? BIGG Boss- এ নয়া মোড়
Investment: কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
কত বছরে আপনার বিনিয়োগ দ্বিগুণ হবে জানেন? আপনার প্রশ্নের সহজ উত্তর দেবে এই নিয়ম
Small Savings Scheme: তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
তৃতীয় ত্রৈমাসিকের সুদ ঘোষণা, কোন ক্ষুদ্র সঞ্চয় প্রকল্পে কত সুদ পাবেন আপনি?
Jammu And Kashmir: খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
খতম কুখ্যাত জঙ্গি 'ফৌজি মুসা', লস্কর-ই-তৈবার চার সদস্যের একটি মডিউলের শেষ জীবিত সদস্য ছিল সে
Captain Smit Machchhar: বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
বিমানে মাঝ আকাশে হামলা, ভারতীয় পাইলটের সাহসিকতাকে কুর্নিশ, ‘হিরো’ বললেন ট্রাম্প-নেতানিয়াহু
Shubman Gill: তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
তাঁর অনবদ্য দ্বিশতরানেই সিরিজ় জয়, গুয়াহাটি ম্যাচ শেষেই বড় ইঙ্গিত অধিনায়ক শুভমন গিলের
Embed widget