এক্সপ্লোর

Earthquake in Arunachal Pradesh: এ বার কেঁপে উঠল সীমান্ত লাগোয়া অরুণাচল, ৫.৭ তীব্রতায় ভূমিকম্প

Arunachal Pradesh: ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি জানিয়েছে, এ দিন কম্পনের উৎস ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে।

নয়াদিল্লি: পড়শি দেশে ভূমিকম্পের রেশ এসে পৌঁছয় দিল্লিতেও। তার এক দিন পর এ বার ভূমিকম্পে কেঁপে উঠল ভারতের অরুণাচল প্রদেশ (Earthquake in Arunachal Pradesh)। বৃহস্পতিবার সকালে কম্পন অনুভূত হয় সেখানে (Tremors Felt)। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৫.৭। এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি।

পড়শি রাজ্য নেপালের পর ভূমিকম্প অরুণাচল প্রদেশে

ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (National Centre for Seismology) জানিয়েছে, এ দিন কম্পনের উৎস ছিল ভূগর্ভের ১০ কিলোমিটার গভীরে। সকাল ১০টা বেজে ৩১ মিনিটে কেঁপে ওঠে অরুণাচল প্রদেশের বাসার থেকে ৫২ কিলোমিটার উত্তর ও উত্তর পশ্চিমের পশ্চিম সিয়াং এলাকা। তাতে আতঙ্ক ছড়িয়েছে সেখানে।

অরুণাচলে কম্পনের রেশ অনুভূত হয়েছে আশেপাশের এলাকা এবং পড়শি রাজ্য অসমেও। অসমের তিনসুকিয়া এবং ডিব্রুগড়েও টের পাওয়া গিয়েছে কম্পন।

আরও পড়ুন: Cattle Smuggling: গরুপাচার মামলায় আজ ফের দিল্লিতে ইডি-র সদর দফতরে তলব অনুব্রত-ঘনিষ্ঠ ব্যবসায়ী মলয় পিটকে

নেপালের রেশ গতকাল এসে পৌঁছয় রাজধানীতেও

এর আগে, বুধবার ভোরে তীব্র ভূমিকম্পে কেঁপে ওঠে নেপালের দোতি এলাকা। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। তাতে ছ’জনের মৃত্যুর খবর মেলে। কম্পনের জেরে বেশ কিছু বাড়িঘর ভেঙে পড়েছে সেখানে। নেপালের ওই কম্পনের রেশ এসে পৌঁছয় ভারতের রাজধানী দিল্লি এবং উত্তরের রাজ্যগুলিতেও।  

নেপালে ভূমিকম্পের পরই বুধবার গভীর রাতে কম্পন অনুভূত হয় ভারতে। কেঁপে ওঠে দিল্লি, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ডের একাংশ। কম্পনের উৎসস্থল নেপালের দোতি জেলা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬ দশমিক ৩।

নেপালে ভূমিকম্পে এখনও পর্যন্ত ৬ জনের মৃত্যু হয়েছে। উদ্ধারকাজে নেমেছে সেনাবাহিনী। উত্তরাখণ্ডের পিথোরাগড়ে সকালে ফের কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪ দশমিক ৩। ক্ষয়ক্ষতির খবর তেমন উঠে আসেনি যদিও। তবে তার মধ্যেই বৃহস্পতিবার অরুণাচলে ভূমিকম্প হল। সেখানে বেলা ১২টা পর্যন্ত হতাহতের খবর মেলেনি। কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, এখনও পর্যন্ত তাও স্পষ্ট হয়নি। তবে পর পর ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়েছে সীমান্ত লাগোয়া রাজ্যগুলিতে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Kolkata Airport Mosque: বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
বিমানবন্দরে মসজিদ, সুরক্ষার খাতিরে আপাতত বন্ধ নামাজ পড়া, প্রতিবাদে রাস্তায় নামাজ পড়ার ডাক সিদ্দিকুল্লার
Monkey with Orange Lips: নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
নতুন প্রজাতির বানরের সন্ধান মিলল, কমলা ঠোঁট, ঝাড়ুর মতো লেজ, বদলে যাবে বিবর্তনের ধারণাই?
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Court on Maruti Suzuki E20 Car: ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা
ই২০ বিতর্কে গাড়ি বদলে দিতে মারুতি সুজুকিকে নির্দেশ আদালতের, পাল্টা অ্যাপিল করবে জানিয়েছে সংস্থা

ভিডিও

Mamata Banerjee on Abhishek Banerjee | 'অভিষেক একটা বাহানা, অভিষেক লড়ছে বাঘের মতো' | ABP ANANDA LIVE
Mamata Banerjee News | 'যাঁদের যাওয়ার তাঁরা ২১ জুলাইয়ের আগে চলে যান' | ABP ANANDA LIVE
Puri Rath Yatra News | রথযাত্রা উপলক্ষে সেজে উঠছে পুরীর জগন্নাথ মন্দির | ABP ANANDA LIVE
TMC Meeting News | মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে '২১ জুলাই' সমাবেশ | ABP ANANDA LIVE
Koel Mallick News | এবার তৃণমূলের সাংসদ পদ ছাড়লেন কোয়েল মল্লিকও | ABP ANANDA LIVE

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NEET Results 2026: প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
প্রকাশিত হল NEET-এর ফল, পাশের হারে এগিয়ে মেয়েরা
Argentina Football Team: সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
সেমিফাইনাল ম্যাচশেষে ফকল্যান্ড-ব্য়ানার, আর্জেন্তিনার তারকাদের কড়া শাস্তির দাবি উঠছে ইংল্যান্ডে
Best SUV in Kolkata: বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
বৃষ্টি হলেই জল জমে রাস্তায়, এই সব গাড়ির থাকলে কমবে ভোগান্তি, জলের উপর দিয়েই দৌড়বে মসৃণ গতিতে
England vs India Live: অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
অল্প রানের পুঁজি নিয়ে শুরুতেই দুই উইকেট, বুমরার পর সাফল্য পেলেন কৃষ্ণও
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
E20 পেট্রোলে গাড়ির মাইলেজ বাড়ছে নাকি কমছে? দেশজুড়ে কার মালিকদের মতামতে সামনে এল চমকে দেওয়া তথ্য
Bank Fraud: ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
ব্যাঙ্ক প্রতারণা মামলায় তল্লাশি, উদ্ধার হল ১ কোটি ৫৫ লক্ষ টাকা, গ্রেফতার ৩ জন
Abhishek Banerjee : ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
ফের বিপাকে অভিষেক! শিশুর হাত বাদ থেকে মাটি ও গাছ চুরির অভিযোগ, আর কী কী কাণ্ড ঘটিয়েছেন ?
Dilip Ghosh: মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
মা ও স্ত্রীকে নিয়ে মায়াপুরের রথযাত্রায় সামিল দিলীপ ঘোষ, অংশ নিলেন পুজোয়, করলেন গো-সেবাও
Embed widget