এক্সপ্লোর

ইদ মুবারক! ন্যয়সঙ্গত, সম্প্রীতিময় সমাজ তৈরির লক্ষ্যে উদ্ধুদ্ধ করুক, শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, ট্যুইট রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতির

শনিবার সারা দেশে করোনাভাইরাস অতিমারী সংক্রমণের আবহে সংযমের মধ্য দিয়েই উদযাপন হচ্ছে ইদের। এই শুভ অনুষ্ঠান পালন করতে গিয়ে মানুষ যাতে প্রটোকল, গাইডলাইন মেনে চলেন, সবাইকে সেই আবেদন করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী।

নয়াদিল্লি: ইদ-আল-আধার শুভেচ্ছাবার্তা রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির। শনিবার সারা দেশে করোনাভাইরাস অতিমারী সংক্রমণের আবহে সংযমের মধ্য দিয়েই উদযাপন হচ্ছে ইদের। বকরি ইদ বলেও পরিচিত এই শুভ অনুষ্ঠান পালন করতে গিয়ে মানুষ যাতে প্রটোকল, গাইডলাইন মেনে চলেন, সবাইকে সেই আবেদন করেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী। কোবিন্দ ট্যুইট করেছেন, ইদ মুবারক। ইদ উল জুহা স্বার্থত্যাগ, বলিদান ও সম্প্রীতির প্রতীক যা আমাদের সকলের মঙ্গলে কাজ করার অনুপ্রেরণা দেয়। আসুন, এই উপলক্ষ্যে অসহায় মানুষের সঙ্গে আনন্দ ভাগ করে নিই., কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে সামাজিক দূরত্ববিধি ও গাইডলাইন মেনে চলি। প্রধানমন্ত্রী ট্যুইট করেছেন, ইদ মুবারক! ইদ-আল-আধার অভিনন্দন। এই দিনটা এক ন্যয়সঙ্গত, সম্প্রীতিময়, সবাইকে সঙ্গে নিয়ে চলা সমাজ তৈরির লক্ষ্যে আমাদের উদ্ধুদ্ধ করুক। সহমর্মিতা, সহানুভূতি ও ভ্রাতৃত্বের চেতনা আরও শক্তিশালী হোক। উপরাষ্ট্রপতি এম বেঙ্কাইয়া নাইডুও দেশবাসীকে ইদের উষ্ণ শুভেচ্ছা, অভিনন্দন জানিয়েছেন। বলেছেন, এই ইদ-উল-জুহা আমাদের জীবনে, দেশে ও বিশ্বে শান্তি, সম্প্রীতি, সমৃদ্ধি বয়ে আনুক। তিনি আরও বলেন, চলতি পরিস্থিতিতে আমাদের সংযমের সঙ্গে ইদ পালন করে খুশি থাকতে হবে, মাস্ক পরা, শারীরিক দূরত্ব বজায় রাখা, ব্যক্তিগত স্বাস্থ্যবিধি মেনে চলার মতো নিরাপত্তা সংক্রান্ত প্রোটোকলও মানতে হবে। তিনি বলেছেন, ইদ-উল-জুহার শুভ অনুষ্ঠানে দেশবাসীকে আমার উষ্ণ অভিনন্দন, শুভেচ্ছা জানাই। ইদ ঈশ্বরের প্রতি দ্বিধাহীন, শর্তহীন আনুগত্য, সর্বশক্তিমানের সীমাহীন সহানুভূতির উদযাপন। দিল্লির জামা মসজিদ সমেত সারা দেশে সামাজিক দূরত্ববিধি মেনে পালিত হচ্ছে ইদ। সংবাদ সংস্থা ছবি দেখিয়েছে, প্রার্থনায় সামিল হতে আসা লোকজনের শরীরের তাপমাত্রা চেক করে ঢুকতে দেওয়া হচ্ছে।

সেরা শিরোনাম

Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Dushyant Gautam Appointed Governor: VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
VVIP-দের সঙ্গ দিতে রাজি হননি, অঙ্কিতা ভন্ডারী হত্যাকাণ্ডে ফের পারদ চড়ছে, দুষ্মন্তকে রাজ্যপাল নিয়োগে বিতর্ক
Meerut Case: পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
পরকীয়ার কারণে স্বামীকে মেরে নীল ড্রামে, সাহিল-মুসকানকে ফাঁসির সাজা দিল আদালত
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও

ভিডিও

Durga Puja 2026 : মণ্ডপজুড়ে গাড়ি বারান্দার ইতিহাস, এবিপি আনন্দর বিশেষ সম্মান পেল তেলেঙ্গাবাগান |ABP
Durga Puja 2026 : বাস্তবতায় সেরা এবার ঠাকুরপুকুর এস বি পার্ক সর্বজনীন, থিম সেখানে কোলিয়ারি | ABP
Durga Puja 2026 | বাগবাজার সর্বজনীনের পুজোর উদ্বোধন রাজ্যপালের
India Gate Gobindobhog Rice: দুর্গাপুজো উপলক্ষে 'ইন্ডিয়া গেট' বাজারে আনছে গোবিন্দভোগ চালের নতুন প্যাকেট
Durga Puja 2026 : ৭৭ বছরে বেহালা ইয়ং মেনস্, কৃষ্টিভাবনায় সেরার শারদ আনন্দ সম্মান পেল এই পুজো

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Justice Kurian Joseph: ‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
‘নির্বাচন কমিশনারের বিশেষ সুবিধা ভোগ করা উচিত নয়’, জ্ঞানেশকে নিয়ে বিতর্কের মধ্যেই মন্তব্য সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতির
PF Withdrawal Rules : ১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
১ লাখ PF অ্যাকাউন্টে থাকলে কত টাকা তুলতে পারবেন ? ২৫,০০০, ৫০,০০০ না ৭৫,০০০ টাকা ?
Rashifol: আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
আগামীকাল এই সময়টি শুভ, ভাগ্য বদলে যাবে ২ রাশির ! এই সব কাজে হাত দিলেই ফলবে 'সোনা'
Delhi Police: ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
ভয়ঙ্কর অত্যাচার, যৌনাঙ্গে আঘাত, দিল্লি পুলিশের মারে শ্রবণশক্তি হারালেন ছাত্রী? মারাত্মক অভিযোগ
Bihar Phone Thief: ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
ফোন চুরি করতে এসে প্রাণ নিয়ে টানাটানি চোরের, বেশ কিছুক্ষণ ঝুলে থাকল ট্রেনের জানলায়, ভাইরাল ভিডিও
Astro: ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
ভাগ্যে শুধুই 'দুঃসংবাদ' এই একটি রাশির ! তবে জীবন বদলে যাচ্ছে এঁদের, কী ঘটবে আগামীকাল ?
Rahul Gandhi on Dharna: CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
CBI তদন্ত সবে শুরু, তার মধ্যেই রাজ্যপাল হয়ে গেলেন বিজেপি নেতা? ইন্ডিয়া গেটে ধর্নায় রাহুল গাঁধী, অঙ্কিতা ভন্ডারীর মা-বাবার পাশে
Ranji Trophy: দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
দিল্লিকে হারিয়ে উঠেই পরের ম্যাচের অঙ্ক শুরু বাংলার, জোড়া ধাক্কার মাঝেই প্রাপ্তি শাহবাজ
Embed widget