এক্সপ্লোর

Elon Musk : 'ভবিষ্যতে অর্থহীন হয়ে যাবে অর্থ', বলছেন বিশ্বের সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক ; কেন ?

Musk on Money : বিশ্বের সবথেকে ধনী মানুষ ও প্রথম লক্ষ কোটিপতি (ট্রিলিয়নেয়ার) ইলন মাস্ক

'অর্থ পর্যায়ক্রমে হয়ে পড়বে অর্থহীন।' ঠিকই শুনছেন। এমন মন্তব্য করেছেন বিশ্বের সবথেকে ধনী মানুষ ও প্রথম লক্ষ কোটিপতি (ট্রিলিয়নেয়ার) ইলন মাস্ক। XPrize Foundation নামে একটি সংস্থার এক্সিকিউটিভ চেয়ারম্যান পিটার ডায়ামন্ডিসকে দেওয়া এক সাক্ষাৎকার এমন কথাই বলেছেন মাস্ক। তিনি ভবিষ্যতের নিরিখে এমন তথ্যও তুলে ধরেছেন যেখানে মানুষের কায়িক শ্রম অপশনাল হয়ে পড়বে এবং মুদ্রার কোনও অস্তিত্ব থাকবে না বলে দাবি করেছেন তিনি। ডায়ামন্ডিসের সঙ্গে মাস্কের কথোপকথনের একটি ভিডিও ক্লিপ এক্স হ্যান্ডেলে শেয়ার করা হয়েছে। সেই অনুযায়ী, মাস্ক বিশ্বাস করেন যে আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা বা AI রোবোট বিশ্ব অর্থনীতির ভোল বদলে দেবে। মাস্ক বলছেন, "AI এবং রোবট এত বেশি পণ্য ও পরিষেবা তৈরি করবে যে, মানুষের জন্য করার মতো আর কোনও কাজই অবশিষ্ট থাকবে না।"

মাস্ক বলেন, “কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ও রোবট এত বিপুল পরিমাণ পণ্য ও সেবা তৈরি করবে যে, মানুষের জন্য আর কোনও কাজই অবশিষ্ট থাকবে না।” মাস্কের মতে, স্বয়ংক্রিয় ব্যবস্থার মাধ্যমে সৃষ্ট এই প্রাচুর্য এক বিশাল অর্থনৈতিক পরিবর্তনের সূচনা করবে; যেখানে রোবোটের উৎপাদিত পণ্য ও সেবার পরিমাণ অর্থের প্রকৃত জোগানকে বহুগুণ ছাড়িয়ে যাবে, যার ফলে খুচরা পণ্যের দাম কমতে কমতে প্রায় শূন্যের কোঠায় নেমে আসবে। 

তিনি আরও বলেন যে, রোবট-শ্রম সস্তা ও নিরবচ্ছিন্ন হওয়ায় উৎপাদন খরচ কার্যত বিলুপ্ত হয়ে যাবে। পণ্য বা পরিষেবা সরবরাহের জন্য মানুষকে পারিশ্রমিক দেওয়ার প্রয়োজন না থাকায়, অর্থের প্রচলিত প্রয়োজনীয়তাও আর থাকবে না। মাস্কের কথায়, আমার মনে হয়, ভবিষ্যতে কোনও এক পর্যায়ে অর্থের আর কোনও গুরুত্ব থাকবে না।

চলতি বছরের শেষ নাগাদই কোডিং-এর আর কোনও মূল্য থাকবে না বলে সম্প্রতি দাবি করেছেন মাস্ক (Elon Musk on Coding)। Anthropic-এর Claude Code এবং OpenAI-এর Codex ইতিমধ্যেই কোডিং সংক্রান্ত ধ্যানধারণা বদলে দিতে শুরু করেছে। শুধুমাত্র কোড লিখেই দেয় না, গোটা সফ্টওয়্যার আর্কিটেকচারকে পরিচালনা করতে শুরু করেছে AI Tool-গুলি। নিজে নিজেই টেস্ট রান চালায়, ত্রুটি সংশোধনও করে নেয় নিজে থেকেই। সেই পরিস্থিতিতেই কোডিং নিয়ে ভবিষ্যদ্বাণী করেন মাস্ক। তাঁর কথায়, “চলতি বছরের শেষ নাগাদই পরিস্থিতি বদলে যাবে বলে মনে হয় আমার। AI সরাসরি বাইনারি তৈরি করছে এবং আরও ভাল বাইনারি তৈরি করছে। নির্দিষ্ট লক্ষ্য নিয়ে অপটিমাইজ়ড বাইনারি তৈরি করা গেলেই চিরাচরিত কোডিং অতিক্রম করা সম্ভব। এ বছরের শেষ নাগাদ আর প্রয়োজনই পড়বে না (কোডিং-এর)।”

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Falta Jahangir Khan: জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
জেলবন্দি জাহাঙ্গির খান, এবার তাঁর বাড়ি ভাঙার কাজ শুরু করল প্রশাসন, কী অভিযোগ ?
Kedarnath Dham: শীতকালের জন্য বন্ধ হল কেদারনাথ মন্দিরের দরজা, আগামী সোমবার বন্ধ হবে বদ্রীনাথ ধামের দরজা
শীতকালের জন্য বন্ধ হল কেদারনাথ মন্দিরের দরজা, আগামী সোমবার বন্ধ হবে বদ্রীনাথ ধামের দরজা
West Bengal News Live Updates: চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
চিকিৎসক অভিজিৎ সরকারের আকস্মিক মৃত্যুর পরতে পরতে রহস্য, মৃত্য়ুর আগে ফেসবুকজুড়ে বিভিন্ন আশঙ্কার কথা পোস্ট
Pareshram Das: 'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...
'পরেশরাম দাস একটা মাফিয়া, ওখানকার বড় গুন্ডা', মন্তব্য মুখ্যমন্ত্রীর, পাল্টা ধৃত বিধায়ক বলছেন...

ভিডিও

CM Suvendu Adhikari: মেচেদায় ISKCON মন্দিরে মুখ্যমন্ত্রী, করলেন গো-সেবা, দিলেন পুজো, বাজালেন খোল
Abhishek Banerjee Kalighat News: ধৃত ৩ জনকে নিয়ে কালীঘাটের ঘটনার পুনর্নির্মাণ করল পুলিশ | ABP
CM Suvendu Adhikari: Abhishek Banerjee-র জন্মদিনের সেলিব্রেশনে ধুন্ধুমার, ফের আক্রমণে মুখ্যমন্ত্রী
CM Suvendu Adhikari:
Kunal Ghosh:

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Nandigram News: ‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
‘প্রাক্তন মুখ্যমন্ত্রী সৎ ছিলেন, দলটা খারাপ ছিল’, নন্দীগ্রামে বললেন শুভেন্দু অধিকারী
RG Kar Case:“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
“মিডিয়ায় ফুটেজের জন্য না করে, আপনাদের কাজ করুন”, কড়া বার্তা মুখ্যমন্ত্রীর, সন্দীপ ঘোষের জামিন ইস্যুতে এবার যা বললেন অভয়ার মা..
SIR Row: উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
উত্তরপ্রদেশে ১.২৭ কোটি হিন্দুর নাম বাদ, বেড়েছে মুসলিম ভোটার? কমিশনের কাছে যোগী আদিত্যনাথ
Rajiv Gandhi: বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
বাড়ি নিয়ে যেতে পারেননি প্রথম সন্তানকে, নিজেহাতে তাকে সমাধিস্থ করেন রাজীব, খোলসা করলেন সনিয়া গাঁধী
Abhaya Mother Ratna Debnath:
" এগুলি টিকিটিকি, আরশোলা, ছারপোকা.. ইট মারলেই ঠিক হয়ে যাবে", অভয়া মঞ্চকে আক্রমণ অভয়ার মা রত্না দেবনাথের
Diwali Firecracker: দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
দিওয়ালিতে ভয়াবহ ঘটনা, জানলা দিয়ে রকেট ঢুকে আগুনে পুড়ে ছাই বিছানা-আসবাব, এসি নষ্ট, ভয়াবহ অভিজ্ঞতা
New Covid Variant: মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
মহামারীর রূপ নেবে করোনার নতুন এই ভ্যারিয়েন্ট? কতটা ভয়ঙ্কর? কী জানাচ্ছে WHO? জানুন উপসর্গগুলো
FD Rates November : ৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
৮.৬০ শতাংশ পর্যন্ত সুদ পাবেন নভেম্বরে, এই ব্যাঙ্কগুলি বদলেছে FD রেটস 
Embed widget