এক্সপ্লোর

Elon Musk War Prediction: যুদ্ধ অবশ্যম্ভাবী, আগামী ৫-১০ বছরের মধ্যেই! ইলন মাস্কের ভবিষ্যদ্বাণী ঘিরে শোরগোল

Elon Musk: নির্দিষ্ট করে নাম না নিলেও, তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা শুরু হয়েছে।

নয়াদিল্লি: ধন-সম্পদে তাঁর ধারেকাছে নেই কেউ। ব্যবসা-বাণিজ্য়ের পাশাপাশি, মহাকাশ অভিযানেও হাতযশ হয়েছে বেশ। ধনকুবের ইলন মাস্ক এবার বড় ভবিষ্যদ্বাণীও করে দিলেন। তাঁর দাবি, আগামী পাঁচ থেকে ১০ বছরের মধ্যে বড় যুদ্ধ বাঁধবে পৃথিবীতে। নির্দিষ্ট করে নাম না নিলেও, তাঁর ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা শুরু হয়েছে। (Elon Musk)

রাশিয়া বনাম ইউক্রেন, ইজরায়েল বনাম হামাস-সহ গত কয়েক বছরে একের পর এক রক্তক্ষয়ী যুদ্ধ, সংঘাত দেখেছে গোটা বিশ্ব। তাবড় শক্তিধর দেশগুলির মধ্যে সংঘাত বেড়েই চলেছে লাগাতার। সেই আবহেই বড় বিপর্যয়ের ইঙ্গিত দিলেন মাস্ক? আর তাই প্রশ্ন উঠছে, এমনি এমনি নিশ্চয়ই একথা বলবেন না মাস্ক। তাহলে কি চোখের আড়ালে বড় কিছু ঘটছে? (Elon Musk War Prediction)

বিভিন্ন দেশের পারমাণবিক প্রতিরোধ সংক্রান্ত রীতি নীতি বদলে যাওয়া নিয়ে মাইক্রোব্লগিং সাইট X (সাবেক ট্যুইটার)-এ একটি আলোচনায় যোগ দেন মাস্ক। Hunter Ash নামের একটি হ্যান্ডল দাবি করে, বৃহদাকার যুদ্ধ প্রতিরোধ করে পরমাণু অস্ত্র। সেই কারণে আধুনিক সরকারগুলি আত্মতুষ্টিতে ভোগে। বহিরাগত চাপ আর আগের মতো অনুভূত হয় না। এর প্রত্যুত্তরেই মাস্ক লেখেন, ‘যুদ্ধ অবশ্যম্ভাবী, ৫ বছর, বড় জোর ১০ বছর’।

মাস্কের এই ভবিষ্যদ্বাণী নিয়ে চর্চা শুরু হলেও, সেই নিয়ে কোনও ব্যাখ্যা পেশ করেননি মাস্ক। ফলে তাঁরই AI চ্যাটবট Grok-এর কাছে ব্যাখ্যা চাইতে শুরু করেন অনেকে। তাতে মাস্কের পুরনো মন্তব্যগুলি স্মরণ করিয়ে দেয় Grok, যেখানে ইউরোপ তথা ব্রিটেনের শরণার্থী সঙ্কট, তাইওয়ান নিয়ে আমেরিকা ও চিনের মধ্যে টানাপোড়েন, এমনকি ইউক্রেন থেকে তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা ঘটতে পারে বলে ইঙ্গিত দিয়েছিলেন তিনি।

আমেরিকায় ডোনাল্ড ট্রাম্প সরকারে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন মাস্ক। আমেরিকার সরকারের সবকিছু মোটামুটি তাঁর নখদর্পণে বলেই মনে করছেন X ব্যবহারকারীরা। তাই মাস্কের ভবিষ্যদ্বাণীকে লঘু করে দেখেত নারাজ তাঁরা। তাবড় রাষ্ট্রের মধ্যে যুদ্ধ বাঁধলে, সেই যুদ্ধ পরমাণু যুদ্ধের আকার নেবে কি না, সেই আশঙ্কাও প্রকাশ করেছেন কেউ কেউ।

যুদ্ধ অবশ্যম্ভাবী কেন বলছেন মাস্ক, সেই নিয়ে এই মুহূর্তে সরগরম নেটদুনিয়া। আমেরিকা এবং চিনের মধ্যে সংঘাত বিরাট আকার ধারণ করতে পারে কি না, সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করেছেন কেউ কেউ। মাস্ক কেন ধোঁয়াশা জিইয়ে রাখছেন, কেন বিশদ তথ্য প্রকাশ করছেন না, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।

সেরা শিরোনাম

West Bengal News Live Updates: পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গরুবোঝাই ট্রাক আটকালেন বিজেপি বিধায়ক
পূর্ব মেদিনীপুরের পটাশপুরে গরুবোঝাই ট্রাক আটকালেন বিজেপি বিধায়ক
Nepal Helicopter Collision : এভারেস্টের দিকে যাওয়ার পথে মুখোমুখি ধাক্কা দুই হেলিকপ্টারের, বড় দুর্ঘটনা, মৃত্যু
এভারেস্টের দিকে যাওয়ার পথে মুখোমুখি ধাক্কা দুই হেলিকপ্টারের, বড় দুর্ঘটনা, মৃত্যু
Fire News : বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
বহুতল অফিসে ভয়াবহ অগ্নিকাণ্ড, প্রাণে বাঁচতে লাফ দিল মানুষ, বাড়ির বাইরে ঝুলে বাঁচার আর্তি
Kalyan Banerjee : 'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?
'জেলে ঢোকাব, কী অবস্থা করব দেখে নেবেন', হুঁশিয়ারি কল্যাণের ; নিশানায় কে ?

ভিডিও

Tulu Mondal News: গ্রেফতার রবিউল ইসলাম, টুলু মণ্ডলের সঙ্গে কীভাবে যোগাযোগ? | Birbhum | ABP Ananda
Kalyan Banerjee:
CJP News, Bankura News | বাবার খুনের অভিযোগ তুলে এবার SP-এর দ্বারস্থ বাঁকুড়ার CJP নেতা | #abpananda
Kalyani JNM Hospital | কল্যাণীর JNM হাসপাতালে অ্যাম্বুল্যান্সের বিল ঘিরে উঠেছে অনিয়মের অভিযোগ
Indranil Sen Arrest : লালবাজারে তলব ধৃত প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেনের মেয়েকে | #abpananda

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Road Accident : মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
মর্মান্তিক, প্রায় মধ্যরাতে ভ্যান ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ৬, গুরুতর আহত কিশোর
Cyclone Alert: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় 'মুরাসু', আগামী কয়েকদিন উত্তর ও দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কতটা ?
Mamata Banerjee House: প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
প্রায় দ্বিগুণ করা হল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির প্রধান গেটের উচ্চতা, পুলিশ বলছে কারণ নিরাপত্তাই
LPG price : দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
দীপাবলির আগেই বড় ধাক্কা, সিলিন্ডারের দাম কত বাড়ল কলকাতায় ? আজ কত দাম ঘরোয়া রান্নার গ্যাসের?
Astrology : ১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
১২৮ বছর পর এমন সংযোগ ! দীপাবলির আগে এই ২ দিন অর্থের স্রোত, পাহাড়প্রমাণ লাভের যোগ ৫ রাশির
Gold Selling Tips: পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
পুরনো সোনার গয়না বিক্রি করলেই বেশি দাম পাবেন ? ভুল ভাবছেন ! এই ৫ বিষয় আগে জানুন
CM Suvendu Adhikari: মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
মতুয়াদের জন্য 'কল্পতরু', কী কী প্রতিশ্রুতি মুখ্যমন্ত্রীর ?
Health Department: ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর,
ফের বায়োমেট্রিক হাজিরা বাধ্যতামূলক করল রাজ্য স্বাস্থ্য দফতর, কড়া বার্তা স্বাস্থ্যমন্ত্রীর, "কিছু মাওবাদী ডাক্তারদের.."
Embed widget