এক্সপ্লোর

চিন সীমান্তে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে, জানালেন সেনা প্রধান

শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে সেনা প্রধান, বায়ুসেনা প্রধান ও নৌসেনা প্রধান বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল বিপিন রাওয়াতও।

নয়াদিল্লি: ভারত-চিন সীমান্তে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে। জানালেন সেনা প্রধান জেনারেল এম এম নারাভানে। তিনি বলেছেন, দুপক্ষের সেনা কম্যান্ডারদের মধ্যে একের পর এক বৈঠকে পরিস্থিতি অনেকটাই উন্নত হয়েছে, যা যা মতপার্থক্য আছে, সবই মিটিয়ে ফেলা হবে। সেনা প্রধান বলেছেন, তিনি সকলকে আশ্বস্ত করছেন, যে গোটা ভারত-চিন সীমান্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। কর্পস কম্যান্ডার স্তরে টানা আলোচনা চলছে, সমান পদমর্যাদার কম্যান্ডারদের মধ্যেও আঞ্চলিক স্তরে কথাবার্তা চলছে।  এর ফলে উত্তেজনা অনেকটা কমেছে, তাঁদের আশা, আলোচনার ফলে মতপার্থক্য পুরোটাই মিটিয়ে ফেলা যাবে। লাদাখের প্যাংগং হ্রদ এলাকায় মে মাসের শুরুতে চিনা আগ্রাসন নিয়ে বিক্ষিপ্ত সংঘর্ষের খবর আসে। শোনা যাচ্ছিল, চিনা সেনারা ওই হ্রদ মোটরবোটে টহল দিচ্ছে, চিনা কপ্টারও ঢুকে পড়েছে এলাকায়। উপগ্রহ থেকে তোলা ছবিতেও দেখা যায়, প্যাংগং থেকে ২০০ কিলোমিটার দূরে একটি বিমান বন্দরে ৪টি চিনা যুদ্ধবিমানের উপস্থিতি।  ভারত জানায়, চিনা সেনা প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় ভারতীয় সেনার চলাচলে বাধা দিচ্ছে, এ নিয়ে দুপক্ষের সেনা কম্যান্ডারদের মধ্যে এ মাসের ৬ তারিখ উচ্চ পর্যায়ের আলোচনা হয়। এখনও পর্যন্ত পাঁচ দফা আলোচনা হয়েছে। শুক্রবার প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহকে সেনা প্রধান, বায়ুসেনা প্রধান ও নৌসেনা প্রধান বর্তমান পরিস্থিতি সম্পর্কে অবহিত করেছেন। ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ, জেনারেল বিপিন রাওয়াতও।

সেরা শিরোনাম

Maharashtra News: ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
ভয়ঙ্কর ঘটনা, ডেটে নিয়ে গিয়ে প্রেমিকাকে ধাক্কা মেরে খাদে ফেললেন যুবক, তারপর পুলিশকে বললেন...
News Live Update : তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
তৃণমূল এখন ত্রিখণ্ডিত, নাম, নিশান মুছে গিয়েছে : শুভেন্দু
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?

ভিডিও

Suvendu Adhikari:
Kunal Ghosh: কুণাল ঘোষকে নিরাপত্তা দেওয়ার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে নির্দেশ
Yogi Adityanath:
Suvendu Adhikari:
CJP protest | যন্তর মন্তরে কর্মসূচির আবেদন নিয়ে পার্লামেন্টারি স্ট্রিট থানায় CJP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
Cockroach Janta Party : 'ককরোচ জনতা পার্টির নাম করে টাকা দাবি', সমাজমাধ্যমে সতর্কবার্তা CJP-র
iPhone Offers: অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
অবিশ্বাস্য অফার, ৬০ হাজারেরও কমে পাবেন iPhone 17 Pro, কোথা থেকে কীভাবে কেনা যাবে এত কম দামে ?
Jammu And Kashmir: নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
নিয়ন্ত্রণরেখা পেরিয়ে অনুপ্রবেশের চেষ্টা, বিস্ফোরণে মৃত্যু ৪ পাক জঙ্গির, খতম লস্করের কম্যান্ডারও
Road Accident : ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
ভয়াবহ, নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল ছাত্রবাহী স্কুলভ্যান ; তারপর যা হল...
Rishabh Pant: নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
নিউজিল্য়ান্ড এ দলের বিরুদ্ধে প্রথম দু'ম্য়াচে নেই পন্থ, পরিবর্ত হিসেবে কে ঢুকে পড়লেন?
Sai Sudharsan: রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
রঞ্জিতে ফিল্ডিং করার সময় ফের চোট, কিউয়ি সফর থেকে কি ছিটকে যাবেন সুদর্শন?
Gyanesh Kumar : দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
দেশজুড়ে বিতর্কের কেন্দ্রবিন্দুতে, অসাধারণ শিক্ষাগত যোগ্যতা জ্ঞানেশ কুমারের ; দেখে নিন একনজরে...
Abishek Porel Exclusive: 'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
'রোজ রাতে কেঁদেছি, বাবা-মায়ের জন্য কষ্ট হতো', জেল থেকে বেরিয়ে সেঞ্চুরির স্বস্তি অভিষেকের
Embed widget