এক্সপ্লোর

Pakistan Explosion : পাকিস্তানে ভয়াবহ বিস্ফোরণ ! চলল গুলি, নিহত বহু

Explosion And Gunfire In Karachi : পাকিস্তানে ফের হামলা। রয়টার্স ও স্থানীয় সংবাদ মাধমের খবর অনুযায়ী, শনিবার পাকিস্তানের রাজধানী করাচির একটি প্রধান সড়কে বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে।

পাকিস্তান : পাকিস্তানে ফের হামলা। রয়টার্স ও স্থানীয় সংবাদ মাধমের খবর অনুযায়ী, শনিবার করাচির একটি প্রধান সড়কে বিস্ফোরণ ও গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। পাকিস্তানের সম্প্রচারকারী সংস্থা ARY নিউজ সংস্থা এবং জিও নিউজ জানিয়েছে যে, বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় ও পাকিস্তান আবহাওয়া দপ্তরের নিকটবর্তী একটি সড়কে আধাসামরিক বাহিনী পাকিস্তান রেঞ্জার্সের কার্যালয়ের কাছে বিস্ফোরণটি ঘটে। বিস্ফোরণের পর ওই এলাকায় গুলির শব্দও শোনা যায়। 

শনিবার এক ভয়াবহ পরিস্থিতির শিকার হল পাকিস্তানের করাচি। প্রথমে জোরালো বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, আর তার ঠিক পরপরই শুরু হয় মুহুর্মুহু গুলি। রীতিমতো ভয়ঙ্কর এক পরিস্থিতি তৈরি হয়। স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, পাকিস্তান রেঞ্জার্সের কার্যালয়ের কাছে বিস্ফোরণটি ঘটেছে। ডন পত্রিকার তথ্যমতে, উদ্ধারকর্মীরাও ঘটনাস্থলে পৌঁছেছেন। এই ঘটনায় অন্তত তিনজন পুলিশ কর্মী নিহত হয়েছেন।

করাচির গুলিস্তান-ই-জোহরের যে নির্দিষ্ট এলাকায় এই ঘটনাটি ঘটে। আর এই এলাকাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি জায়গা। কারণ এর আশেপাশেই রয়েছে একাধিক শিক্ষাপ্রতিষ্ঠান, পাকিস্তানের আবহাওয়া ভবন এবং আধাসামরিক বাহিনী ‘রেঞ্জার্স’-এর সদর দপ্তর। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ঘটনাটি ঘটার পর পুরো এলাকাটি ঘিরে ফেলে সামরিক বাহিনী। বড়সড় তল্লাশি অভিযান শুরু করে তারা। 

তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর একটি নৃশংস চরমপন্থী বিচ্ছিন্ন গোষ্ঠী জামাত-উল-আহরার (জুএ) সিন্ধু রেঞ্জার্স সদর দপ্তরে হামলার দায় স্বীকার করেছে। খোলাফা-ই-রশিদীন ইশতিশহাদী ব্রিগেড নামক একটি আত্মঘাতী দল এই হামলাগুলো চালিয়েছে বলে সূত্রের খবর। সিন্ধুর মুখ্যমন্ত্রী বলেছেন, তিনি "বিস্ফোরণের শব্দ এবং গুলিবর্ষণের ঘটনার বিষয়টি সম্পর্কে অবগত এবং এই ঘটনার বিস্তারিত তদন্তের জন্য যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

উল্লেখ্য, মার্চ মাসেও পাকিস্তানে বড় হামলা হয়েছিল। ছিন্নভিন্ন হয়ে উড়ে গিয়েছিল বহু পাক সেনার দেহ। পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকা মীরানশাহ বাজারের পাকিস্তানি সেনার চেকপোস্টের কাছে আত্মঘাতী হামলা চালাল এক জঙ্গিগোষ্ঠী। বিকেল সাড়ে ৪টে নাগাদ একটি বিস্ফোরক বোঝাই মোটরসাইকেলে চেপে এক সন্ত্রাসবাদী উত্তর ওয়াজিরিস্তানের মীরানশাহ শহরে অবস্থিত চশমা পুলের কাছে সেনাবাহিনীর চেকপোস্টে ধাক্কা মারে। তাতে বিরাট বিস্ফোরণ ঘটে। তাতে সে নিজেও ছিন্ন ভিন্ন হয়ে যায়। সঙ্গে সঙ্গে ভয়াবহ বিস্ফোরণে আশেপাশে বহু মানুষের দেহও ছিটকে পড়ে। সেই হামলায় ১৮ জনের মৃত্যু হয়েছে এবং ৩০ জনের বেশি মানুষ গুরুতর আহত হয়েছিল। ফিদাইন হামলার দায় স্বীকার করেছে হাফিজ গুল বাহাদুর গ্রুপের মদতপুষ্ট জঙ্গি সংগঠন উস্তুদ উল খোরাসান (USK)। 

সাংবাদিকতা নিয়ে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশুনো। ৮ বছরের অভিজ্ঞতা সংবাদ জগতে। রাজনৈতিক, বিনোদন, ক্রাইম, হেলথ ও লাইফস্টাইল সংক্রান্ত বিষয় নিয়ে লিখতে ভালোবাসি।

Read More
আরও পড়ুন
Sponsored Links by Taboola
Advertisement

সেরা শিরোনাম

BJP Inner Clash: ৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
৩ মাসেই বিজেপি-তে দ্বন্দ্ব চরমে? দুই গোষ্ঠীর মধ্যে হাতাহাতি-মারামারি, মণ্ডল সভাপতিকে ডিম ছুড়লেন দলেরই কর্মীরা
Bypoll Results: বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
বিজেপি-র ৩০ বছরের দুর্গে ধস, প্রথমবার ভোটে নেমেই বাজিমাত প্রশান্ত কিশোরের, মধ্যপ্রদেশেও জোর ধাক্কা
Cancer New Treatment: ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
ক্যান্সারের চিকিৎসায় যুগান্তকারী পদক্ষেপ, নিজের জীবন বাজি রাখলেন মহীয়সী নারী, শুরু হল ক্লিনিক্যাল ট্রায়াল
Nitin Gadkari : এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
এবার কেন্দ্রীয়মন্ত্রী নিতিন গডকড়ীর বাড়ির সামনে বিক্ষোভ মিছিল, ব্যারিকড টপকানোর চেষ্টা; আটক অনেকে
Advertisement

ভিডিও

Maniktala House Collapse | হুড়মুড়িয়ে ভাঙল বিপজ্জনক বাড়ির একাংশ | ABP Ananda LIVE
Abhishek Banerjee | চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার আর্জি অভিষেকের, হাইকোর্টে যেতে বলল সুপ্রিম কোর্ট
Tmc News | সুপ্রিম কোর্টে অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না 'কালীঘাট তৃণমূল' | ABP Ananda LIVE
Burdwan News |
Militant Arrest: জঙ্গি-যোগে তৃতীয় গ্রেফতারি, STF-এর হাতে গ্রেফতার হামিমের সহযোগী | ABP Ananda LIVE
Advertisement

ফটো গ্যালারি

Advertisement

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Bollywood News: মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
মা হননি কেন? কারণ জানালেন নায়িকা, টাকা থাকতে IVF করালেন না কেন, তাও খোলসা করলেন
Govt Schemes : বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
বেকার যুবকদের ২৫০০ টাকা করে দেবে সরকার ! আপনার কাছে এসেছে এই মেসেজ ?
Priyanka Gandhi On Gaumutra : IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
IIT গবেষককে 'গোমূত্র বিশেষজ্ঞ' বলে ব্যঙ্গ ! প্রিয়াঙ্কা গান্ধীকে পাল্টা বোঝালেন ২০০-র বেশি শিক্ষাবিদ
Solar Eclipse 2026 : এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
এবারের সূর্যগ্রহণে সাবধান থাকুন গর্ভবতী মহিলা ও শিশুরা ! অবশ্যই মেনে চলুন এই নিয়মগুলো
Cockroach Janta Party: ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
ককরোচ জনতা পার্টির আন্দোলনকে নিয়ে কী মত? তসলিমা নাসরিন বললেন, ‘...পরিণতি ভাল হয় না’
Weather Alert: ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
ঝেঁপে বৃষ্টি কলকাতায়, সপ্তাহের শুরুতেই ভারী দুর্যোগ, তুমুল ঝড়বৃষ্টির সতর্কতা হাওয়া অফিসের
Karnata News: চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
চিপসের প্যাকেটে সারপ্রাইজ, মুখে দিতেই…বেঘোরে মৃত্যু শিশুর
Bollywood News: মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
মার খেতে হয়, হাতছাড়া বিয়ের গয়নাগাটিও, স্বামী ও শ্বশুরবাড়ির বিরুদ্ধে গার্হস্থ্য হিংসার মামলা নায়িকার
Embed widget