এক্সপ্লোর

দুর্গাপুর থেকে রহস্যময়ভাবে নিখোঁজ বিষ্ণুপুরের কারখানার জেনারেল ম্যানেজার

কিন্তু কথা হল, তাঁর বাড়ি বাস স্ট্যান্ডের দিকে নয়, বরং পুরো উল্টোদিকে। অর্থাৎ তাঁর নিজের ইচ্ছেয় কোথাও যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

দুর্গাপুর: বাঁকুড়ার বিষ্ণুপুরের এক বেসরকারি কারখানার জেনারেল ম্যানেজার রহস্যময়ভাবে হারিয়ে গিয়েছেন দুর্গাপুর থেকে। গতকাল দুর্গাপুরের সিটি সেন্টার এলাকার একটি শপিং মলে দাড়ি কামাতে যান তিনি। তারপর থেকে আর তাঁর খোঁজ মিলছে না। নিখোঁজ ওই ব্যক্তির নাম রাজেশ জৈন। দুর্গাপুরের গাঁধী মোড়ের একটি বহুতল আবাসনের বাসিন্দা রাজেশ গতকাল দুপুরে সিটি সেন্টার এলাকার একটি শপিং মলের সালোঁয় দাড়ি কামাতে যান। তাঁর স্ত্রীর দাবি, তাঁদের গাড়ি সার্ভিসিংয়ে ছিল ফলে রাজেশ যান অটোতে। তারপর থেকে তাঁর আর কোনও খোঁজ নেই। সুইচড অফ তাঁর মোবাইলও। তাঁর স্ত্রী অভিযোগ করেছেন, রাজেশের ফোন থেকে একবার তাঁকে ফোন করে কিডন্যাপাররা, বলে, তিনি তাদের হেফাজতে রয়েছেন। কিন্তু তারা মুক্তিপণ চাইছিল কিনা তিনি বুঝতে পারেননি, তারা বাংলায় কথা বলছিল, তিনি বাংলা ভাল বোঝেন না। গতকাল সন্ধেয় দুর্গাপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করে পরিবার। পুলিশ ওই শপিং মলের সালোঁয় গিয়ে সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেছে। তারা জানতে পেরেছে, বেলা ২টো ২০ নাগাদ রাজেশ ওই সালোঁয় আসেন, ৩টে নাগাদ ওখান থেকে বেরিয়ে হেঁটে অটো স্ট্যান্ডে যান। তারপর অটো ধরে যান সিটি সেন্টার বাস স্ট্যান্ডের দিকে। কিন্তু কথা হল, তাঁর বাড়ি বাস স্ট্যান্ডের দিকে নয়, বরং পুরো উল্টোদিকে। অর্থাৎ তাঁর নিজের ইচ্ছেয় কোথাও যাওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যে অটোয় রাজেশ উঠেছিলেন, তার চালককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সেই সঙ্গে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বাড়ির লোককে, খতিয়ে দেখা হচ্ছে রাজেশের কল ডিটেল। মোবাইলের টাওয়ার লোকেশন খতিয়ে দেখে তাঁর খোঁজ চলছে।

সেরা শিরোনাম

Nepal Flash Floods : বিধ্বস্ত নেপালে বিস্ময়কর ঘটনা সুড়ঙ্গে, 'বিরল' সাফল্য উদ্ধারকারীদের
বিধ্বস্ত নেপালে বিস্ময়কর ঘটনা সুড়ঙ্গে, 'বিরল' সাফল্য উদ্ধারকারীদের
West Bengal News Live : আজ নিউটাউনে মহানায়কের নামাঙ্কিত প্রতিষ্ঠানের শিলান্য়াস, থাকবেন মুখ্য়মন্ত্রী-সহ বিশিষ্টরা
আজ নিউটাউনে মহানায়কের নামাঙ্কিত প্রতিষ্ঠানের শিলান্য়াস, থাকবেন মুখ্য়মন্ত্রী-সহ বিশিষ্টরা
Saugata Roy : অমিত শাহের বাড়ি পৌঁছে গেলেন সৌগত রায়, কী দাবি বর্ষীয়ান তৃণমূল সাংসদের ?
অমিত শাহের বাড়ি পৌঁছে গেলেন সৌগত রায়, কী দাবি বর্ষীয়ান তৃণমূল সাংসদের ?
Train Services Disruption : রেলযাত্রীদের দুর্ভোগের মধ্যেই নতুন করে ধস, নিউ ফরাক্কায় মেরামতির কাজে সমস্যা
রেলযাত্রীদের দুর্ভোগের মধ্যেই নতুন করে ধস, নিউ ফরাক্কায় মেরামতির কাজে সমস্যা

ভিডিও

যুক্তি তক্কো পর্ব ২ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
যুক্তি তক্কো পর্ব ১ : ডিগবাজি-তোলাবাজি — সবই রেখে পাশে — কী পেল ভোটারেরা গত সাড়ে তিন মাসে?
Suvendu Adhikari:'ফ্রি প্যালেস্তাইন লিখলে, কেন লিখবেন না ফ্রি পিওকে?' কড়া বার্তা মুখ্যমন্ত্রীর
NCPI News : সুদীপ-কাকলিদের আর্জি মানলেন লোকসভার স্পিকার | তৃণমূলত্যাগী ২০জন সাংসদকে ৩ সপ্তাহ সময়।
RG Kar Case: RG কর মেডিক্য়ালে নিহত চিকিৎসকের দেহ তড়িঘড়ি সৎকারকাণ্ডে গ্রেফতার সোমনাথ দে

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
West Bengal News Live: ৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
৭ ডিসেম্বরের মধ্যে পুরভোট শেষ করতে চায় কমিশন, প্রথম দফায় ভোট হয়ত কলকাতা, হাওড়া, বালি-সহ ৮ পুরসভায়
Nepal Flash Flood : 'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
'সাহায্য নয়, ক্ষতিপূরণ চাই', হঠাৎ ভারত সহ ৩ দেশকে কেন নিশানা নেপালের? চাঞ্চল্যকর দাবি
Enzo Fernandez: প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
প্রিমিয়ার লিগে ইতিহাস! রেকর্ড অর্থে আর্জেন্তিনার সুপারস্টারকে সই করাল ম্যাঞ্চেস্টার সিটি
Iran US War: 'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
'সাংঘাতিক বড় এবং শক্তিশালী হামলা হবে', যুদ্ধের মাঝেই ইরানকে চরম হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের
Indian Cricket Team: ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
ভারত-আফগানিস্তান সিরিজ়ের দল ঘোষণার পরেই তারকা অলরাউন্ডারের ইঙ্গিতবাহী পোস্ট
Malda News: গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
গঙ্গার ভাঙনে বিপর্যস্ত প্রাথমিক শিক্ষা, মালদায় বন্ধ ৯টি স্কুল, অনিশ্চয়তায় পড়ুয়াদের ভবিষ্যৎ
Dengue Update: ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
ডেঙ্গি থেকে কীভাবে বাঁচবেন ? কী পরামর্শ চিকিৎসকদের ? রইল কিছু জরুরি বার্তা
Ritabrata Banerjee On Kalighat TMC: এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের,
এবার কালীঘাট-তৃণমূলের সঙ্গে BJP-র ‘সেটিং’ তত্ত্ব ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের, "..খুব দুঃখজনক"
Embed widget