এক্সপ্লোর

জলে আর্সেনিক, টিউবওয়েলও খারাপ, উত্তর ২৪ পরগনায় রমরমিয়ে চলছে নকল জলের কারখানা

পুলিশ জানিয়েছে, স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে বেআইনি কারখানাগুলি চলছে। অভিযুক্তদের খোঁজ চলছে।

সমীরণ পাল, উত্তর ২৪ পরগনা: বারাসতের পর এবার দত্তপুকুর। ফের উত্তর ২৪ পরগনায় নকল জল তৈরির কারবারের পর্দাফাঁস করল পুলিশ। উধাও দুই মালিকের খোঁজ চলছে। এতেই শেষ নয়, পুলিশি অভিযানের পরই ওই এলাকার আরও কয়েকটি কারখানায় ঝাঁপ বন্ধ হয়ে গিয়েছে। বারাসতে নকল জল তৈরির কারখানার হদিশ মেলার পর সাতদিনও কাটল না। ফের এমনই কারখানার খোঁজ পেল পুলিশ, এবার একই জেলার দত্তপুকুরে। বৃহস্পতি ও শুক্রবার দত্তপুকুরের নেতাজি পল্লিতে অভিযান চালিয়েছে জেলার এনফোর্সমেন্ট ব্রাঞ্চ। আধিকারিকদের আসার আগেই অবশ্য গা ঢাকা দেন কারখানার মালিক। কারখানা থেকে ২০ লিটারের জার ও লেবেল উদ্ধার হয়। অভিযানের খবর পেয়ে এলাকার আরও কয়েকটি কারখানায় ঝাঁপ পড়ে। কয়েকজন অবশ্য কারখানা চালানোর কথা স্বীকার করে নিয়েছেন। যেমন মনোতোষ বর। তাঁর সোজাসাপটা বক্তব্য, কী করব, এলাকায় পানীয় জলের অভাব, তাই নকল জলের কারখানা খুলেছি। স্থানীয়দেরও দাবি, এলাকার অধিকাংশ টিউবওয়েল খারাপ। তারপর জলে রয়েছে আর্সেনিক। তাই ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে এসব কারখানা। যদিও পশ্চিম চিল্কাপুর পঞ্চায়েত সদস্য ও তৃণমূল নেতা জগবন্ধু অধিকারীর দাবি, এখানে পানীয় জলের কোনও সমস্যা নেই। আর এই সব কারখানার লাইসেন্স তাঁরা দেননি, সবই আগের বোর্ডের দেওয়া। পুলিশ জানিয়েছে, স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করে বেআইনি কারখানাগুলি চলছে। অভিযুক্তদের খোঁজ চলছে।

সেরা শিরোনাম

CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
CJP-র প্রতিবাদ-আন্দোলনের মধ্যেই দিল্লিতে আটক জনপ্রিয় বিজেপি নেতার মেয়ে, এক্স হ্যান্ডেলে লিখলেন...
Gyanesh Kumar: দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
দিল্লিতে অরবিন্দ কেজরিওয়ালের বাড়ির বাইরে প্রচুর পুলিশ, ককরোচদের আন্দোলনে যাওয়ার কথা ছিল
Cockroach Janta Party : অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
অভিজিৎ দীপকে-সহ আটক ৩ প্রধান মুখ, 'ককরোচদের' আন্দোলনে এবার নেতৃত্ব দেবেন ইনি ; আগেই ভিডিও রেকর্ড
Abhijeet Dipke : অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা
অভিজিৎ দীপকের বাড়ির সামনে ২০ পুলিশকর্মীর টিম, জোরদার নিরাপত্তা

ভিডিও

CJP Protest Delhi News : বিমানের ভিতর থেকেই আটক অভিজিৎ দীপকে, সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা | ABP Ananda
CM Suvendu Adhikari : আলোকসজ্জা, পুরকর্মীদের বকেয়া! আর কী জানালেন মুখ্যমন্ত্রী?
RG Kar Incident | আর জি করে অভয়াকাণ্ড গোটা পৃথিবীকে নাড়া দিয়েছিল : CM Suvendu Adhikari
RG Kar News | আমার মেয়ের বিচার হলে স্বাস্থ্যদফতর সমস্ত দুর্নীতি মুক্তি পাবে : রত্না দেবনাথ
Narendra Modi | এবার নয়ডা এয়ারপোর্টের নাম বদলে হল নরেন্দ্র মোদি এয়ারপোর্ট |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Gold Price : সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
সোনার দামে হঠাৎ চমক ! আজ কিনলে কমে পাবেন ? কত চলছে রেট ?
Success Story : ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
ছিল না কোচিং, 'বই আর চ্যাটজিপিটি'র সাহায্য নিয়েই Civil Service Exam এ পঞ্চম! অবাক করা কীর্তি
8th Pay Commission : ৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
৫৯,০০০-৬৯,০০০ টাকা হতে পারে বেসিক পে, অষ্টম বেতন কমিশনে কার বেতন কত বাড়বে ?
Suvendu Adhikari: অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
অক্টোবরের অগ্রিম বেতন কবে পাবেন পুলিশ কর্মীরা ? জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী
Metro : মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
মেট্রোযাত্রীদের জন্য বিরাট সুখবর! বেলেঘাটা থেকে সেক্টর ফাইভ ট্রায়াল রান শুরু, কবে শুরু যাত্রী পরিষেবা?
CJP Protests: ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
ককরোচদের আটকাতে দিল্লির রাস্তায় কাঁটা, সীমানায় মোতায়েন BSF, রাজধানী এখন দুর্ভেদ্য দুর্গ
Cockroach Janta Party : গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
গতিবিধি দেখতে উড়ছে ড্রোন, ইতিমধ্যেই আটক ২০০ ; কোন অবস্থায় দাঁড়িয়ে যন্তর মন্তরে প্রতিবাদ ?
Maharashtra SIR: শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
শতায়ু ভোটার ২ লক্ষ ৭০ হাজার, বয়স ১০১-১৫০ বছর, মহারাষ্ট্রের SIR ঘিরেও বিতর্ক, বার বার চিঠি, ত্রুটি সংশোধন অবশেষে
Embed widget