এক্সপ্লোর

হিংসা ছড়ানোর আশঙ্কা, রাস্তা অবরুদ্ধ করে চাক্কা জ্যামের সিদ্ধান্ত প্রত্যাহার কৃষকদের

যদিও আজ দেশজুড়ে পালিত হবে চাক্কা জ্যাম কর্মসূচি। বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চলবে চাক্কা জ্যাম। কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক সংগঠনের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। একাংশের মতে লালকেল্লাকাণ্ড থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা।

নয়াদিল্লি: কেন্দ্রের কৃষি আইন বাতিলের দাবিতে প্রতিবাদ-আন্দোলন জারি আছে। কিন্তু রাজধানীতে রাস্তা অবরুদ্ধ করে চাক্কা জ্যামের সিদ্ধান্ত থেকে সরে এল কৃষক সংগঠন। কৃষক নেতা রাকেশ টিকাইত জানিয়েছেন, আমাদের কাছে প্রমাণ রয়েছে কিছু লোক এই চাক্কা জ্যামকে কেন্দ্র করে হিংসা ছড়াতে পারে। সেই কারণেই উত্তরপ্রদেশ ও উত্তরাখণ্ডে রাস্তা অবরুদ্ধ করা হচ্ছে না বলে জানিয়েছে কৃষক সংগঠন। যদিও আজ দেশজুড়ে পালিত হবে চাক্কা জ্যাম কর্মসূচি। বেলা ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত চলবে চাক্কা জ্যাম। কৃষি আইন বাতিলের দাবিতে কৃষক সংগঠনের এই কর্মসূচিকে সমর্থন জানিয়েছে কংগ্রেস। একাংশের মতে লালকেল্লাকাণ্ড থেকে শিক্ষা নিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন কৃষকরা। অন্যদিকে, চাক্কা জ্যাম কর্মসূচি উপলক্ষে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা লালকেল্লা চত্বর। দিল্লি পুলিশ জানিয়েছে, দিল্লি-এনসিআর এলাকায় প্রায় ৫০ হাজার আধা সেনা ও পুলিশ মোতায়েন করা হয়েছে। রাজধানীর ১২টি মেট্রো স্টেশনে বিশেষ নিরাপত্তার বন্দোবস্ত রয়েছে। কৃষক সংগঠনের পক্ষ থেকে বলা হয়েছে, ৩ ঘণ্টার এই কর্মসূচিতে কোনও জরুরি পরিষেবায় বাধা দেওয়া হবে না। যার মধ্যে আছে দমকল, অ্যাম্বুলেন্স, স্কুল বাস। সাধারণ মানুষের কোনও সমস্যা হবে না। কিন্তু কেন্দ্রের ৩ কৃষি আইনের জন্য কৃষকদের কী পরিস্থিতি তা মানুষের বোঝা প্রয়োজন।  দিল্লি সহ পার্শ্ববর্তী অঞ্চলে এই চাক্কা জ্যাম হবে। এই তালিকায় নেই উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ। কৃষকদের সমস্যা সমাধানের জন্য ট্যুইট করেছে রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার কমিশন। তারা লিখেছে, “সরকার এবং আন্দোলনকারীদের কৃষক আন্দোলন নিয়ে যথেষ্ট সংযত হওয়ার আবেদন জানানো হচ্ছে। অফলাইন এবং অনলাইন উভয় ক্ষেত্রেই আন্দোলন হওয়া উচিত শান্তিপূর্ণ। মানবাধিকারের স্বার্থে এই সমস্যার সমাধান করতে হবে।"
উল্লেখ্য, হাজার হাজার কৃষক প্রজাতন্ত্র দিবসের র‍্যালিতে পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়ে বলে অভিযোগ। অভিযোগ র‍্যালির রুট পরিবর্তন করে কৃষকরা। অভিযোগ অনুমতি ছাড়াই লালকেল্লার ভেতর ঢুকে পড়ে তাঁরা। লালকেল্লা কাণ্ডে জড়িত থাকার অভিযোগে ৮৪ জনকে গ্রেফতার করেছে দিল্লি পুলিশ। উল্লেখ্য, সেপ্টেম্বর মাসে সংসদে পাশ হয় ৩ কৃষি আইন। ইতিমধ্যে কেন্দ্রের সঙ্গে ১১ দফায় বৈঠক হয়েছে কৃষকদের। তাতে মেলেনি কোনও সমাধান সূত্র।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

News Live Updates: অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিকিৎসার জন্য বিদেশযাত্রায় অনুমতি দিল না কলকাতা হাইকোর্ট
SpaceX Rocket Crash on Moon: পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
পাঁচ তলা বাড়ির সমান রকেট আছড়ে পড়ল চাঁদের মাটিতে, নতুন গহ্বরের সৃষ্টি হল চন্দ্রপৃষ্ঠে
Tulu Mondal: আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
আড়ালে থেকেই রক্ষাকবচ চেয়ে আদালতের দ্বারস্থ টুলু, সন্দেহজনক ব্যাগের খোঁজে ব্যবসায়ীর শ্বশুরবাড়িতে পুলিশ
Durgapur Money Recovered: দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?
দুর্গাপুরে পরিত্যক্ত ইটভাটা থেকে ৪৮ লক্ষ টাকা উদ্ধার, কীভাবে এল এত টাকা ? কারা রয়েছে এর পিছনে ?

ভিডিও

Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ২ | কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা? | ABP Ananda LIVE
Ghantakhanek Sange Suman(০৪.০৮.২৬)পর্ব ১ | NDA ও মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI, বিদ্রোহের আঁচ BJP অন্দরেও
Tulu Mondal : টুলু মণ্ডলের বিশাল সম্পত্তির হদিশ! জালে টুলু মণ্ডলের আরেক ম্যানেজার | ABP Ananda LIVE
Liluah Shootout: লিলুয়ার বার্মা কলোনিতে মদের আসরে গুলি, আহত যুবক | ABP Ananda
Abhishek Banerjee | অভিষেকের বিদেশ যাওয়ার আর্জির মামলা হাইকোর্টে ফেরাল সুপ্রিম কোর্ট | TMC

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Petrol Diesel Price : আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
হরমুজ নিয়ে আশার খবর, সরাসরি প্রভাব তেলের দামে ? আজ কত টাকায় মিলবে পেট্রোল-ডিজেল? ভোর ৬ টায় প্রকাশিত দাম
Cargo Ship Attacked : ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
ভয়ঙ্কর হামলা ! লোহিত সাগরে হামলায় ডুবল ভারতের পতাকাবাহী জাহাজ
Annapurna Yojana: জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
জুলাইয়ে ঢুকেছিল অন্নপূর্ণা যোজনার টাকা, তারপর অগস্টে কেন ঢোকেনি ৩ হাজার টাকা?
Liluah Shootout: মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
মদের আসরে গুলি, লিলুয়ায় গুলিবিদ্ধ যুবক
Assam Flood: অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
অসমে ভয়াবহ বন্যা, মৃতের সংখ্যা বহু, হাঁটুজলে নেমে বন্যাবিধ্বস্তদের দেখতে গেলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা
Shashi Panja : 'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
'কালীঘাট তৃণমূল', NCPI নাকি 'ঋতব্রত তৃণমূল'-এ? কোন শিবিরে শ্যামপুকুরের শশী পাঁজা?
Kolkata Blood Bank Scam: রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
রক্ত নিয়ে বেআইনি কারবার, কোটি কোটি টাকার প্লাজমা পাচার ভিনরাজ্যে, বন্ধ হল কলকাতার নামি ব্লাড ব্যাঙ্ক
Weather Update: ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
ভোর থেকে কলকাতায় শুরু বৃষ্টি, চলতি সপ্তাহে আরও বাড়বে বর্ষণ, আবহাওয়া নিয়ে বড় আপডেট হাওয়া অফিসের
Embed widget