এক্সপ্লোর

৩৭০ ধারা: শ্রীনগরে বিক্ষোভ দেখাতে গিয়ে আটক ফারুক আবদুল্লার বোন, মেয়ে সহ মহিলারা

সূত্রের খবর, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ ভাবে চলে যেতে বলে পুলিশ। কিন্তু তাঁরা নির্দেশ মানতে রাজি না হওয়ায় মহিলা সিআরপিএফ জওয়ানরা তাঁদের ঘিরে ধরে পুলিশের গাড়িতে তুলে দেন।

শ্রীনগর: সংবিধানের ৩৭০ অনু্চ্ছেদ রদ করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা বাতিল ও রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে টুকরো করার সিদ্ধান্তের বিরুদ্ধে হাতে প্যামরকার্ড নিয়ে, কালো আর্মব্যান্ড বেঁধে মঙ্গলবার দুপুরে শ্রীনগরে বিক্ষোভ কাশ্মীরি মহিলাদের। বিক্ষোভকারীদের মধ্যে ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লার বোন সুরাইয়া, মেয়ে সাফিয়াও। পুলিশ ওই দুজন সহ একাধিক মহিলা কর্মীকে আটক করেছে। সুরাইয়া, সাফিয়ার নেতৃত্বে বিক্ষোভ দেখাতে রাস্তায় নামেন তাঁরা। সূত্রের খবর, বিক্ষোভকারীদের শান্তিপূর্ণ ভাবে চলে যেতে বলে পুলিশ। কিন্তু তাঁরা নির্দেশ মানতে রাজি না হওয়ায় মহিলা সিআরপিএফ জওয়ানরা তাঁদের ঘিরে ধরে পুলিশের গাড়িতে তুলে দেন। অভিযোগ, তাঁদের কর্মসূচি কভার করতে আসা সাংবাদিকদের হাতে প্রচারপত্র, বিবৃতিপত্র দিতে গেলেও মহিলাদের বাধা দেয় পুলিশ। বিবৃতিতে বলা হয়েছে, আমরা কাশ্মীরের মহিলারা ভারত সরকারের ৩৭০ ও ৩৫ এ অনুচ্ছেদ বাতিল, জম্মু ও কাশ্মীরের মর্যাদা হ্রাস করে বিভাজনের একপেশে সিদ্ধান্ত খারিজ করছি। সেখানকার বাসিন্দাদের নাগরিক হিসাবে প্রাপ্য স্বাধীনতা ও মৌলিক অধিকার ফেরানোর দাবি করেন মহিলারা, জানান যে তাঁরা ‘মানুষ হিসাবে লাঞ্ছিত, প্রতারিত ও বঞ্চিত’ বোধ করছেন। গ্রাম ও শহরে ধৃত বন্দি লোকজনের অবিলম্বে মুক্তি ও সামরিক বাহিনী সরানোর দাবিও করেন তাঁরা। কাশ্মীরের বাস্তব অবস্থার সঠিক ছবি তুলে ধরা হচ্ছে না বলেও অভিযোগ করা হয় বিবৃতিতে। এদিকে গতকাল কাশ্মীরে পোস্টপেড মোবাইল পরিষেবা আবার চালু হওয়ার কয়েক ঘন্টার মধ্যেই ‘আগাম সাবধানতামূলক ব্যবস্থা’ হিসাবে এসএমএস চালাচালি বন্ধ করে দেওয়া হয়। টানা ৭২ দিন বন্ধ থাকার পর সোমবার দুপুরে গোটা কাশ্মীরে পোস্টপেড মোবাইল পরিষেবা ফের চালু হয়। যদিও ইন্টারনেট পরিষেবায় বিধিনিষেধ বহালই থাকে। তবে বিকাল ৫টা নাগাদ এসএমএস পরিষেবা ফের বন্ধ হয়ে যায়। ফলে প্রায় ৪০ লক্ষ গ্রাহক হতাশ হন, যাঁরা ভেবেছিলেন মোবাইল ফের সচল হওয়ায় এসএমএস পরিষেবা পুরোদমে চলবে। গতকাল রাতে কাশ্মীরের সোপিয়ানে রাজস্থানের এক ট্রাকচালককে গুলি করে হত্যা করে এক সন্দেহভাজন পাকিস্তানি নাগরিক সহ দুই সন্ত্রাসবাদী। এক বাগিচামালিকও তাদের হাতে নিগৃহীত হয়। উপত্যকা থেকে ফল সরবরাহ বাড়তে থাকায় হতাশায় মরিয়া হয়ে তারা শরিফ খানকে নামে শনাক্ত হওয়া ব্যক্তিকে হত্যা করে বলে জানিয়েছে পুলিশ।

সেরা শিরোনাম

Suvendu on Chorbagan Stampede : চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
চোরবাগান সর্বজনীনে নিহতদের পরিবারকে আর্থিক সাহায্যের ঘোষণা, সরকারি চাকরির আশ্বাস মুখ্যমন্ত্রীর
News Live Updates: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃতদের পরিবারকে ক্ষতিপূরণ, ঘোষণা রাজ্য ও কেন্দ্রের, এখনও পর্যন্ত ১৯ জনের মৃত্যু
Suvendu on Chorbagan Stampede : 'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
'অত্যন্ত বেদনাদায়ক ঘটনা, ফ্যাক্ট ফাইন্ডিং হবে', চোরবাগান সর্বজনীনে দুর্ঘটনায় মন্তব্য মুখ্যমন্ত্রীর
Chorbagan Stampede Death: চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'
চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত্যুমিছিল, মমতা-তৃণমূলের নিশানায় শুভেন্দুর ‘ভাইপো’, শমীক বললেন, 'সে তো নাবালক!'

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget