এক্সপ্লোর

মকর সংক্রান্তির আগেই পারদ পতন, একধাক্কায় নামল ৩ ডিগ্রি সেলসিয়াস

আজ ভোর ফের ঠান্ডা অনুভব হচ্ছে রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, মকর সংক্রান্তিতে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে।

কলকাতা: ভোর থেকেই শীতের আমেজ। ফের পড়তে শুরু করেছে পারদ। শেষ পৌষে শীতের স্বাদ পেয়ে হাসি ফুটেছে রাজ্যবাসীর মুখে। মকর সংক্রান্তির আগে একদিনে ৩ ডিগ্রি নামল পারদ। আজ কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৮ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি। আজ ভোর ফের ঠান্ডা অনুভব হচ্ছে রাজ্যজুড়ে। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কয়েকদিন ফের পারদ পতনের সম্ভাবনা রয়েছে। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছে, মকর সংক্রান্তিতে রাজ্যে জাঁকিয়ে ঠান্ডা পড়বে। গত ১০ বছরের জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে, তৃতীয়স্থানে ২০২১। আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজ্যে ঢুকছে উত্তুরে হাওয়া। হাওয়া অফিস সূত্রে খবর, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২০ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৭ ডিগ্রি সেলসিয়াস বেশি। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। যা কি না, গত ১০ বছরের জানুয়ারির সর্বোচ্চ তাপমাত্রার নিরিখে তৃতীয় স্থানে। এর আগে, ২০১৭-র ২৬ জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩১ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ২০১২ সালের ১ জানুয়ারি সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩০ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এক্ষেত্রে সর্বকালীন রেকর্ড ১৯৭৩-এ। সে বছর জানুয়ারিতে সর্বোচ্চ তাপমাত্রা উঠেছিল ৩২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াসে। মাঘ মাস পড়ার আগেই  উধাও হয়ে যায় শীত ফুসমন্তর। উত্তুরে হাওয়ার জায়গায় যেন দখিনা বাতাসের স্বাদ পেতে শুরু করে বঙ্গবাসী। পৌষের মাঝামাঝি সময় থেকেই তাপমাত্রার পারদ স্বাভাবিকের থেকে অনেকটাই বেশি। তবে, আশার বাণী শুনিয়ে আবহাওয়া দফতর জানায় মকর সংক্রান্তির আগে রাজ্যে ফের ফিরছে শীত। সেই পূর্ভাবাস অনুযায়ী আজ একধাক্কায় তাপমাত্রা নামল ৩ ডিগ্রি।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

CBI: এবার কাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে CBI ? বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
এবার কাদের বিরুদ্ধে সরাসরি তদন্ত করতে পারবে CBI ? বড় সিদ্ধান্ত রাজ্য সরকারের
President Droupadi Murmu: বীরবিক্রমে জঙ্গি নিকেশ করে শহিদ, মরণোত্তর কীর্তিচক্র নিতে গিয়ে রাষ্ট্রপতির কাঁধে মাথা রেখে কান্না মায়ের
বীরবিক্রমে জঙ্গি নিকেশ করে শহিদ, মরণোত্তর কীর্তিচক্র নিতে গিয়ে রাষ্ট্রপতির কাঁধে মাথা রেখে কান্না মায়ের
CM Suvendu Adhikari: মিটবে কি খারাপ রাস্তার সমস্যা ?
মিটবে কি খারাপ রাস্তার সমস্যা ? "প্রায় ১০০০ কোটি টাকা বরাদ্দ", দিল্লিতে বৈঠকের পর বড় বার্তা মুখ্যমন্ত্রীর
Meera Bhattacharjee On Suvendu: মুখে না বললেও হয়তো... শুভেন্দু অধিকারীকে কী বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রীর?
মুখে না বললেও হয়তো... শুভেন্দু অধিকারীকে কী বার্তা বুদ্ধদেব ভট্টাচার্যর স্ত্রীর?

ভিডিও

Swarup Biswas : প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ বিশ্বাসের বাসভবনে পুলিশ
Shunun Mukhyamantri | TMC সরকারটা ছিল এই রাজ্যে ক্যানসার, আর ওষুধ সাধারণ মানুষ: মৌসুমী কয়াল
Shunun Mukhyamantri | 'আমরা অধিকার লড়ে নিয়েছি, এবার মানুষের অধিকার ফিরিয়ে দিতে হবে', বললেন পাপিয়া
Shunun Mukhyamantri |
Shunun Mukhyamantri | আমজনতা চাহিদা 'বুঝতে পারেনি' তৃণমূল? কী বললেন চাঁচলের TMC বিধায়ক?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
IND vs AFG Test: সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
সপ্তাহান্তেই আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন গিলরা, কেমন হবে ভারত-আফগান টেস্টের পিচ?
Satakshi Nandy: আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
আমায় নিয়ে ধারণা বদলাচ্ছে, সুযোগ পেলে সেরা অভিনয়টাই করব: শতাক্ষী নন্দী
Tollywood News: 'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
'আমার ওপর এইভাবে মানসিক নির্যাতন..' সোশ্যাল মিডিয়ায় বিস্ফোরক পোস্ট টলি অভিনেত্রীর! কী হয়েছে?
Cyber Fraud : OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
OTP শেয়ার না করলেও খালি হতে পারে অ্যাকাউন্ট, নতুন ফাঁদ পেতেছে প্রতারকরা, কী করবেন ?
Rajesh Exports SEBI Case : ১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
১৫ লাখ কোটির জালিয়াতিতে বাজার থেকে নিষিদ্ধ রাজেশ এক্সপোর্ট, ঝুঁকির মুখে LIC-র টাকা ! বিপাকে কানারা ব্যাঙ্ক
UPI Circle :  এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
এবার সন্তানদের খরচে নজর রাখতে পারবে বাবা-মা, এল 'UPI Circle'
TMC News: রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
রাতের অন্ধকারে তৃণমূল নেতাদের বিরুদ্ধে পুকুর ভরাটের অভিযোগ, রুখে দিলেন বিজেপি কর্মীরা
Suruchi Sangha Chaos: অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
অত্যাচারের অভিযোগে জনরোষ আছড়ে পড়ল নিউ আলিপুরে সুরুচি সঙ্ঘে
Embed widget