এক্সপ্লোর

Attack On Female Doctor: আরজি কর কাণ্ডের প্রতিবাদের মাঝেই মদ্যপ রোগীর হেনস্থার শিকার মহিলা চিকিৎসক

Mumbai News: মুম্বইয়ের সিওন হাসপাতালের একজন আবাসিক মহিলা চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠল মদ্যপ রোগী ও তার আত্মীয়দের বিরুদ্ধে। এই বিষয়ে এখনও পর্যন্ত ২ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে।

মুম্বই: কলকাতার RG কর হাসপাতালের জুনিয়র চিকিৎসককে ধর্ষণ ও খুনের প্রতিবাদে দেশজুড়ে বিক্ষোভ হচ্ছে। নারী নির্যাতন বিরোধী আইন আরও কড়া করার দাবি উঠছে। এই পরিস্থিতিতে দাঁড়িয়ে মদ্যপ রোগী ও তার সঙ্গীদের বিরুদ্ধে একজন মহিলাকে চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থা করার অভিযোগ উঠল (Attack On Female Doctor)। ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের রাজধানী মুম্বইয়ে (Mumbai) সিওন হাসপাতালে (Sion Hospital)। ইতিমধ্যেই আক্রান্ত ওই মহিলা চিকিৎসকের অভিযোগের ভিত্তিতে দুজনের বিরুদ্ধে দুর্ব্যবহার ও শারীরক হেনস্থার মামলা দায়ের করেছে মুম্বই পুলিশ।

আরও পড়ুন: RG Kar Doctor Death Case: RG কর কাণ্ডে স্বতঃপ্রণোদিত হস্তক্ষেপ সুপ্রিম কোর্টের, মঙ্গলে শুনানি

এপ্রসঙ্গে সংবাদ সংস্থা এএনআইকে Sion-MARD ও BMC-MARD-এর সাধারণ সম্পাদক অক্ষয় মোরে বলেন, "অভিযুক্ত ওই মদ্যপ রোগী জখম অবস্থায় শনিবার মাঝরাতে সাত-আটজন আত্মীয়ের সঙ্গে হাসপাতালে এসেছিল। ওই রোগীর মুখে আঘাতের চিহ্ন ছিল। তাকে দেখে মনে হচ্ছিল মারধর করা হয়েছে। হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে দেখে আরও চিকিৎসার জন্য ইএনটি ডিপার্টমেন্টে পাঠান ভোর সাড়ে তিনটে নাগাদ। সেই সময়ে ওই ডিপার্টমেন্টের দায়িত্বে ছিলেন একজন মহিলা আবাসিক চিকিৎসক। নিয়ম মেনে তিনি যখন ক্ষতগুলির চিকিৎসা করছিলেন তখন মদ্যপ অবস্থায় থাকা রোগী ওই চিকিৎসককে অশ্লীল কথাবার্তা বলে হেনস্থা করতে থাকে। এমনকী রোগীর সঙ্গে থাকা আত্মীয় ও সঙ্গীরা তাকে নিয়ন্ত্রণ করার বদলে মহিলা চিকিৎসককেই উল্টোপাল্টা কথা বলতে থাকে। কিছুক্ষণের মধ্যে ওই আবাসিক চিকিৎসককে শারীরিকভাবে হেনস্থাও করে। হাসপাতালে থাকা নার্সরা বাধা দেওয়া চেষ্টা করলেও মহিলা চিকিৎসকের হাতে আঘাত লাগে। পরিস্থিতি খারাপ হচ্ছে দেখে হাসপাতালের নিরাপত্তা রক্ষীদের ডাকা হয়। তাঁরা ঘটনাস্থলে আসতেই মদ্যপ ওই রোগী এবং তার আত্মীয়রা সেখান থেকে পালিয়ে যায়। সাধারণত এই ধরনের ঘটনা মাঝে মধ্যেই ঘটে আর যার বেশিরভাগই চাপা পড়ে যায়। কিন্তু, কলকাতায় যে ঘটনা ঘটেছে তারপর আমরা এই বিষয়টিকে আর ছোট করতে দেখতি পারছি না। আইনিভাবে অভিযুক্তদের বিরুদ্ধে উপযুক্ত পদক্ষেপ নেওয়া হচ্ছে।"

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Independence Day 2026: ৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
৮০তম স্বাধীনতা দিবস, দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির, রেড রোডে অনুষ্ঠানস্থলে উপস্থিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী
News Live Updates: স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
স্বাধীনতার পর এই প্রথমবার লালকেল্লায় 'বন্দে মাতরম' বাজল, প্রধানমন্ত্রী বললেন...
CJP Instagram Account: গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
গায়েব হয়ে গেল ককরোচ জনতা পার্টির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, স্বাধীনতা দিবসের সকালে, পুনরুদ্ধারের পর অভিজিৎ দীপকে লিখলেন…
Indonesia Earthquake : ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা
ভয়াবহ ভূমিকম্প ইন্দোনেশিয়ায়, ধসে গেল বাড়িঘর, বিরাট ধ্বংসলীলা

ভিডিও

Nirmal Ghosh | নির্মল ঘোষকে লক্ষ্য করে ডিম, তারপরেই মুখ খুললেন Samik Bhattacharya
Kolkata News: ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতায় শুরু হয়েছে গামা নাইফ রেডিওসার্জারি
Ayushman Bharat Scheme | কেন্দ্র বা রাজ্য কার্ড না থাকলে 'ব্রহ্মাস্ত্র' হবে আধার নম্বর! বড় আপডেট
RG Kar Incident | হেলমেট পরেও হল না রক্ষা! Nirmal Ghosh-কে দেখতেই পরপর ডিম
Ayushman Bharat Scheme : কার্ড না-থাকলেও মিলবে বিমার সুবিধা! কীভাবে?

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
NRS এ নার্সের মৃত্যু , কনুইয়ের নীচে সূচ ফোটানোর দাগ , কী বললেন মৃতার স্বামী
CBI: 'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
'ঘুষ নিলেই CBI-কে জানান', প্রচার শুরু, পোস্টার পড়ল নিজাম প্যালেসে
RG Kar Case: 'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
'বৃহত্তর যড়যন্ত্রের কথা আগেই বলেছি', নির্মল ঘোষের গ্রেফতারির পর ফের বিস্ফোরক অনিকেত মাহাতো
Independence Day 2026: দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
দেশের জাতীয় পতাকা, সংবিধান ও জাতীয় সঙ্গীতের প্রতি সম্মান না দেখালে কী শাস্তি হতে পারে জানেন?
Howrah: নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
নেই খুলি, সাত সকালে সাঁকরাইল বটতলায় ঝোপের মধ্যে উদ্ধার বৃদ্ধার রক্তাক্ত দেহ
IND vs SL: ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
ব্যাটিং ঠিক না করলে সরে যাও, শ্রীলঙ্কা সিরিজ়ের আগেই ভারতীয় তারকাকে বিসিসিআইয়ের সতর্কবার্তা!
Dry Days in August: অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
অগাস্টে এই দিনগুলিতে বন্ধ থাকবে মদের দোকান, সেপ্টেম্বরে কী হবে ?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
NRS-এ নার্সের রহস্যমৃত্যুতে এবার হাতিয়ার সিসিটিভি, ঠিক এই সময়ের ফুটেজেই রয়েছে রহস্যের সমাধান?
Embed widget