এক্সপ্লোর

বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা হবে না, অক্টোবর থেকে চালু হতে পারে নতুন শিক্ষাবর্ষ, মত নিশঙ্কের

বিশেষজ্ঞ কমিটি মত দিয়েছে, জুলাইয়ে যে চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল, করোনার জেরে তা বাতিল করতে হবে। এক আধিকারিক জানিয়েছেন, আগের পরীক্ষাগুলিতে পড়ুয়াদের ফলের ভিত্তিতে চূড়ান্ত পরীক্ষার নম্বর দিতে হবে। যে পড়ুয়ারা এই পদ্ধতিতে খুশি নন, তাঁরা অতিমারীর প্রকোপ কমে গেলে চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ পাবেন।

নয়াদিল্লি: করোনার জেরে বাতিল হয়ে যেতে পারে বিশ্ববিদ্যালয় ও উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানগুলির চূড়ান্ত বর্ষের পরীক্ষা। নতুন শিক্ষাবর্ষ শুরু হয়ে যাবে অক্টোবর থেকে। কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী রমেশ পোখরিয়াল নিশঙ্ক ইউনিভার্সিটি গ্রান্টস কমিশনকে এ ব্যাপারে নির্দেশ দিয়েছেন। এ বছর জুলাইতে হওয়ার কথা ছিল বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত বর্ষের পরীক্ষা। কিন্তু করোনার জেরে গোটা রুটিন ওলটপালট হয়ে গিয়েছে। মানব সম্পদ উন্নয়ন মন্ত্রী ইউজিসি-কে ইন্টারমিডিয়েট ও টার্মিনাল সেমিস্টার পরীক্ষা সংক্রান্ত গাইডলাইন ফের খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন, একই সঙ্গে নতুন করে তৈরির কথা বলেছেন অ্যাকাডেমিক ক্যালেন্ডার। শোনা যাচ্ছে, এ ব্যাপারে একটি প্যানেল তৈরি হয়েছে, তার মাথায় রয়েছেন হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর সি কুহাদ। এক সপ্তাহের মধ্যে সংশোধিত গাইডলাইন ঘোষিত হতে পারে। তবে তাতে সব থেকে বেশি গুরুত্ব দিতে হবে ছাত্রছাত্রী, শিক্ষকশিক্ষিকা ও শিক্ষাকর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তাকে। বিশেষজ্ঞ কমিটি মত দিয়েছে, জুলাইয়ে যে চূড়ান্ত পরীক্ষা হওয়ার কথা ছিল, করোনার জেরে তা বাতিল করতে হবে। এক আধিকারিক জানিয়েছেন, আগের পরীক্ষাগুলিতে পড়ুয়াদের ফলের ভিত্তিতে চূড়ান্ত পরীক্ষার নম্বর দিতে হবে। যে পড়ুয়ারা এই পদ্ধতিতে খুশি নন, তাঁরা অতিমারীর প্রকোপ কমে গেলে চূড়ান্ত পরীক্ষায় বসার সুযোগ পাবেন। আগে থেকেই ভর্তি হওয়া পড়ুয়াদের জন্য নয়া শিক্ষাবর্ষ চালু হওয়ার কথা ছিল অগাস্ট থেকে, নবাগতরা আসতেন সেপ্টেম্বর থেকে। তাও পিছিয়ে অক্টোবর করে দেওয়া হয়েছে। তবে নয়া যে গাইডলাইনই ইস্যু হোক,করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে তা তৈরি হবে। দেশজোড়া লকডাউন ঘোষণা হওয়ার পর ১৬ মার্চ থেকে বন্ধ রয়েছে যাবতীয় স্কুল কলেজ। লকডাউনের জেরে শিক্ষাগত ক্ষতি ও সে ব্যাপারে ঠিকমত ব্যবস্থা নেওয়ার জন্য এপ্রিলে ইউজিসি দুটি কমিটি তৈরি করে। প্রথমটির নেতৃত্বে হরিয়ানা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আর সি কুহাদ, তাঁকে দায়িত্ব দেওয়া হয় লকডাউনের মধ্যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা নেওয়ার বিষয়টি দেখতে ও বিকল্প অ্যাকাডেমিক ক্যালেন্ডার তৈরি করতে। দ্বিতীয় কমিটির দায়িত্ব ছিল অনলাইন শিক্ষার মানোন্নয়নের পরামর্শ দেওয়া, এর মাথায় ছিলেন ইগনু-র উপাচার্য নাগেশ্বর রাও। এই দুই প্যানেলের পরামর্শ অনুযায়ী মানব সম্পদ উন্নয়ন মন্ত্রক ২৯ এপ্রিল জুলাইয়ে বিশ্ববিদ্যালয়ের চূড়ান্ত পরীক্ষা হবে বলে ঘোষণা করে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Cockrooch Janata Party: ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
Cockrooch Janata Party: ককরোচ জনতা পার্টির সংসদ ভবন অভিযানের আগেই দিল্লি জুড়ে জমায়েত নিষিদ্ধ, বড় সিদ্ধান্ত পুলিশের
Sonam Wangchuk: 'অবস্থার সামান্য উন্নতি', কেমন আছেন সোনম ওয়াংচুক ? জানাল হাসপাতাল
'অবস্থার সামান্য উন্নতি', কেমন আছেন সোনম ওয়াংচুক ? জানাল হাসপাতাল
West Bengal News Live Updates: ২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
২১ জুলাই নিয়ে 'ঋতব্রত তৃণমূল'-এর তৎপরতা তুঙ্গে, মেয়ো রোডে সভার প্রস্তুতি খতিয়ে দেখলেন ববি, চন্দ্রিমা, অরূপ, সন্দীপনরা
FIFA World Cup 2026 : মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে সোমবার ছুটি দিতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের
মাঝরাতে বিশ্বকাপের ফাইনাল, চাইলে সোমবার ছুটি দিতে পারে স্কুল, বড় ঘোষণা রাজ্যের

ভিডিও

Amit Shah: সোনার বাংলার স্বপ্ন শেষ করে দিয়েছিল তৃণমূল, ফের সোনার বাংলা গড়বে বিজেপি সরকার : অমিত শাহ
Amul Factory in Howrah: আমূলের শিলান্যাস অনুষ্ঠানে যোগ দিয়ে কী বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী?
Debjit Sarkar on Abhishek Banerjee: 'অভিষেকের কার্যালয়ের ভিতরে কেন সাদা শাড়ি?', পোস্ট করে কটাক্ষ দেবজিৎ সরকারের
Rajarhat News: রাজারহাটে বিস্ফোরণকাণ্ডে গ্রেফতার বেড়ে দুই, এবার পুলিশের জালে মহম্মদ শাহেনশা
NCPI: দিল্লির রাজঘাটে ২১ জুলাই পালন করবে NCPI, বিবৃতি দিয়ে জানালেন NCPI মুখ্য সচেতক কাকলি ঘোষ দস্তিদার

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Sudip Banerjee : লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
লোকসভায় অভিষেকের আসনে বসবেন সুদীপ বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় সারিতে অভিষেক
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Abhishek Banerjee: '৩০ কোটি...'! ফের নয়া কাণ্ডে নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়ের, এতেও দুর্নীতি ?
Messi Retirement: আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
আজ রাতেই অবসর? মেসির পোস্ট দেখে হইচই শুরু, কান্না চাপতে পারছেন না স্ত্রী আন্তোনেলা
Sona Pappu Case : ২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
২০ কোটি টাকা গেছে তৃণমূলের কোন কোন নেতার কাছে ? সোনা পাপ্পু কাণ্ডে সাক্ষীর বয়ান ফাঁস
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Rajarhat Bomb Blast : রাজারহাট বিস্ফোরণ কাণ্ডে রিপোর্ট পেশ NIA-র, কী দাবি সংস্থার ? নেপথ্যে কে ?
Vastu Tips : বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
বাড়ির এই ৫টি জিনিস পরিবর্তন করলেই বদলাবে ভাগ্য! বাস্তু দোষ দূর করার সহজ উপায় জেনে নিন
TMC News: 'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
'অভিষেকের জন্য তৃণমূল শেষ হয়ে গিয়েছে', মমতার হাত ছাড়লেন রাজ্যের এই প্রাক্তন মন্ত্রী
Sukanta Majumdar: 'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
'আমার বাড়ি যদি অবৈধ হয়, তাহলে আপনারা...', অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিস ভাঙা প্রসঙ্গে যা বললেন সুকান্ত মজুমদার
Embed widget