এক্সপ্লোর

ED Office Fire: গভীর রাতে মুম্বইয়ে ED-র দফতর বিধ্বংসী আগুন, প্রচুর নথিপত্র পুড়ে যাওয়ার আশঙ্কা

Mumbai ED Office Fire: দক্ষিণ মুম্বইয়ের ব্য়ালার্ড এস্টেট এলাকায়, Kaiser-I-Hind বিল্ডিংয়ে ED-র দফতর।

মুম্বই: মুম্বইয়ে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের দফতরে বিধ্বংসী আগুন। শনি-রবিবার গভীর রাতে আগুন লাগে ED-র দফতরে। আগুন নেভাতে প্রায় ছ’ঘণ্টা ধরে রীতিমতো যুদ্ধ করতে হয় দমকলবাহিনীকে। শেষ পর্যন্ত আগুন যদিও নিয়ন্ত্রণে এসেছে, প্রচুর নথিপত্র পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। (ED Office Fire)

দক্ষিণ মুম্বইয়ের ব্য়ালার্ড এস্টেট এলাকায়, Kaiser-I-Hind বিল্ডিংয়ে ED-র দফতর। সেখানে গভীর রাতে, ২.৩০টে নাগাদ আগুন লাগে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে যে ছবি ও ভিডিও সামনে এসেছে, তাতে গল গল করে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছে। মই বেয়ে উঠে জল ছুড়তে দেখা গিয়েছে দমকল কর্মীদের। (Mumbai ED Office Fire)

মুম্বই দমকল বাহিনী জানিয়েছে, রাত ৩.৩০টে নাগাদ তাদের কাছে আগুন লাগার খবর আসে। আগুন বেশ ছড়িয়ে পড়েছে, লেভেল-২ পর্যায়ে রয়েছে বলে জানা যায়। সঙ্গে সঙ্গে ED-র দফতরের উদ্দেশে রওনা দেয় দমকলবাহিনী। দমকলের একাধিক  ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। দেখা যায়, পাঁচতলা বিল্ডিংয়ের চতুর্থ তলায় আগুন ধরেছে। তত ক্ষণে আগুন লেভেল-৩ পর্যায়ে পৌঁছে যায়। 

যুদ্ধকালীন তৎপরতায় এর পর আগুন নেভানোর কাজ শুরু হয়। আগুন নেভানোর কাজে হাত দেয় দমকলের আটটি ইঞ্জিন, ছ’টি জাম্বো ট্র্যাক্টর, একটি এরিয়েল টাওয়ার টেন্ডার, একটি ব্রিদিং অ্যাপারেটাস ভ্যান, একটি উদ্ধারকারী ভ্যান, একটি কুইক রেসপন্স ভেহিকল এবং একটি অ্যাম্বুল্যান্স। কিন্তু তার পরও আগুন নেভাতে রীতিমতো হিমশিম খেতে হয় দমকল কর্মীদের। 

প্রায় ছ’ঘণ্টার চেষ্টায় আগুন নেভানো সম্ভব হয়। এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই। তবে আগুনে প্রচুর নথিরত্র পুড়ে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশাপাশি, ED-র দফতরের সরঞ্জামও নষ্ট হয়ে গিয়ে থাকতে পারে বলে আশঙ্কা। কিন্তু কী থেকে আগুন লাগল, এত দ্রুত আগুন বিধ্বংসী আকার ধারণ করল কী করে, তা এখনও পরিষ্কার ভাবে জানা যাচ্ছে না। দমকল সূত্রে খবর, আগুন লাগার কারণ এখনও পর্যন্ত নির্দিষ্ট ভাবে জানা যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। 

সেরা শিরোনাম

Red Sea Shipwreck: অভিবাসী বোঝাই নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
অভিবাসী বোঝাই নৌকা উল্টে গেল লোহিত সাগরে, মৃত শিশু-সহ শতাধিক, নিখোঁজ বহু
News Live Updates: এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
এবার কলকাতায় মিছিলের ডাক মমতার, মঙ্গলবার দুপুরে, রাজাবাজার থেকে পার্ক সার্কাস পর্যন্ত
Municipal Elections: পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
পুজোর পরই পুরভোট, ড্রপবক্স আনছে বিজেপি, প্রার্থী হতে চাইলে জমা দেওয়া যাবে নাম, ঘোষণা সুকান্তর
Ashutosh Ranka Press Meet: 'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার
'গত ৭২ ঘণ্টায় এই দেশ স্বৈরতন্ত্রের নগ্ন রূপ দেখেছে, যা ১৯৭৫ সালকেও ছাপিয়ে যায়', তোপ আশুতোষ রাঙ্কার

ভিডিও

CJP Protest Delhi : ‘এভাবে আমাদের আটকানো যাবে না, আজ ফের যন্তরমন্তর অভিযান’, বললেন CJP নেতা অজিঙ্কা
Abhishek Banerjee: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ডকাণ্ডে নোটিস দিতে অভিষেকের বাড়িতে পুলিশ
Gariahat Bridge: দুর্গাপুজোর আগে নতুন রূপে সেজে উঠল গড়িয়াহাট ব্রিজ
Baruipur News: বারুইপুরে মমতা-তৃণমূলের বিধায়ককে মারধরের অভিযোগ, বিজেপির বিরুদ্ধে মারধরের অভিযোগ
CJP Protest Delhi : আজও 'যন্তরমন্তর চলো', এরই মাঝে দিল্লিতে রেল পরিষেবা চালু; খুলল মেট্রোর গেট | ABP

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Dhruv Rathee Citizenship: ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
ধ্রুব রাঠী কোন দেশের নাগরিক? ভারতীয় না জার্মান? ছাড়া পেয়েই জবাব দিলেন ইউটিউবার
AFG vs BAN: ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
ইতিহাস তৈরি করলেন হাসান মাহমুদ, বাংলাদেশের প্রথম ফাস্টবোলার হিসাবে গড়লেন এই কীর্তি
Delhi CJP Protest : দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
দিনে ১.৫ লাখ টাকা ক্ষতি প্রতি দোকানে, ককরোচদের প্রতিবাদ নিয়ে সরব বাজার সংগঠন
Durga Puja 2026: 'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
'অষ্টমীতে তোমার পাড়ায়'-এর পরে আসছে নতুন গান, অভিনয়ে সৌম্য-অরুণিমা
10 Lakh Fund : ২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
২০০০ টাকা SIP করেই পেতে পারেন ১০ লাখ টাকা ? কীভাবে সম্ভব, এখানে রইল হিসেব
Akash Deep: চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
চোট সারিয়ে ফিরে আগের চেয়েও ধারাল, প্রতিপক্ষদের সতর্ক করে দিলেন আকাশ দীপ
Car Insurance: প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
প্রথম গাড়ি কিনছেন? গাড়ির বিমা করার আগে এই সব বিষয় না জানলে কিন্তু আপনারই ক্ষতি
Viral Video: ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
ন্যাড়া ছাত্রের মাথায় ‘তবলা’ বাজিয়ে হাসি! ভিডিয়ো ভাইরাল হতেই সাসপেন্ড শিক্ষক
Embed widget