এক্সপ্লোর

Noida Fire : বহুতলের ফ্ল্যাটে AC ফেটে ভয়াবহ আগুন, কালো ধোঁয়ায় ঢাকল এলাকা; ঘটনাস্থলে দমকলের একাধিক ইঞ্জিন

Fire Broke-Out in Building : আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

নয়ডা : বহুতলের ফ্ল্যাটে ভয়াবহ আগুন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছাল দমকলের ৬টি ইঞ্জিন। ঘটনার জেরে ওই হাই-রাইজ বিল্ডিং-সহ আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর অনুযায়ী, AC বিস্ফোরণ হয়ে এই ঘটনা ঘটেছে। ব্লিডিংয়ের ২২ তলার একটি ফ্ল্যাটে AC ফেটে এই পরিস্থিতি তৈরি হয়। উত্তরপ্রদেশের নয়ডার ১১৯ নম্বর সেক্টরের একটি সোসাইটির ঘটনা। এলাকাটি পড়ছে ১১৩ নম্বর সেক্টর থানা এলাকায়। আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকলকর্মীরা। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ইতিমধ্যে আগুনের ভিডিওয় সামনে এসেছে। তাতে দেখা যাচ্ছে, বহুতলের ওই ফ্ল্যাট থেকে কালো ধোঁয়া বেরোচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান গৌতম বুদ্ধ নগরের দমকল আধিকারিক এবং স্থানীয় পুলিশও। উদ্ধারকাজ তদারকি করছেন তাঁরা।

 


একইভাবে নয়ডার সেক্টর ৯-এর একটি বস্তিতেও আগুন লাগে এদিন। সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করা হচ্ছে।

চলতি মাসের গোড়ার দিকে নয়ডায় পৃথক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সেক্টর ৭৫-এ আচমকা আগুন দেখতে পাওয়া যায়। ওই এলাকায় একটি বহুতলের ১২ তলায় আগুন লাগে। খুব কম সময়ের মধ্যে তা ছড়িয়ে পড়ে। ওই ফ্ল্যাটের বাসিন্দারা ছাড়াও গোটা আবাসনেই ছড়িয়ে পড়ে উৎকণ্ঠা। আগুন নেভানোর লড়াইয়ে নামে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

নয়ডার সেক্টর ৭৫-এ একটি রেসিডেন্সিয়াল সোসাইটির ফ্ল্যাটে দ্বাদশ ফ্লোরে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান দমকলকর্মীরা। আগুন নেভানোর কাজে হাত লাগান তাঁরা। পরে আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এই অগ্নিকাণ্ডের ঘটনার খবর নেন এবং আধিকারিকদের ত্রাণ ও উদ্ধারকাজ দ্রুত করার ও আহতদের যথাযথ চিকিৎসার ব্যবস্থা নিশ্চিত করার নির্দেশ দিয়েছিলেন। প্রশাসনকে সর্বস্তরে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়। এই সেক্টর ৭৫ থেকেই মিনিট ১৫ দূরে সেক্টর ৫২-র একটি পেয়িং গেস্টেও আগুন লাগে। আধিকারিকরা জানান, ভবনটির নিচতলায় একটি রেস্তোরাঁ রয়েছে এবং উপরের তলাগুলো পিজি সুবিধা হিসেবে ব্যবহৃত হয়। আগুন লাগার খবর পাওয়ার পর ঘটনাস্থলে দমকলের দু'টি গাড়ি পাঠানো হয়। 

ডেপুটি প্রোডিউসার হিসেবে এবিপি লাইভ বাংলায় কর্মরত। ১৫ বছরের বেশি সময় ধরে এই পেশার সঙ্গে যুক্ত। ইংরেজিতে স্নাতকোত্তর। পরে যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে Post Graduate Diploma in Mass Communication। যোগাযোগ - deepm@abpnetwork.com
Read More

সেরা শিরোনাম

Chorbagan Stampede: চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
চোরবাগান সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিলের ঘটনায় গ্রেফতার ৭
News Live Updates: চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল! মৃত ১৯, আটক ১২, ঠিক কী ঘটেছিল ?
Accident: শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
শীতলা মন্দিরের কাছে তখন জমায়েত ভক্তদের, আচমকাই ধেয়ে এল নিয়ন্ত্রণহীন ট্রাক, মর্মান্তিক দুর্ঘটনায় মৃত অন্তত ১৩
CM Suvendu on Chorbagan Stampede :
"থিমের নামে প্যান্ডেলের ভিতরে অন্ধকার করে রেখে..", পুজোয় পদপিষ্ট হয়ে শিশু-সহ ১৯ জনের মৃত্যুতে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

ভিডিও

Chorbagan Durga Puja Stampede | চোরবাগানে সর্বজনীনের মণ্ডপে মৃত্যুমিছিল!
Durga Puja 2026 | গ্রামবাংলাই ছিল মূল ভিত্তি, তাকেই তুলে ধরল জাগরনী সাংস্কৃতিক সংস্থা
Durga Puja 2026 | 'মায়েরা মিথ্যা কথা বলে', কেন এমন থিম বানাল 'পূর্বাচল আমরা সবাই' ক্লাব?
Durga Puja 2026 | কাদামাটি থেকে প্রতিমা — পাটুলি সর্বজনীন দুর্গোৎসব তুলে ধরেছে মৃৎশিল্পীদের কথা
Aj Banglay | উমা এসেছে ঘরে। উৎসবের আনন্দে মেতে রাজ্য |

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Food Safety: প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
প্রিয়াগোল্ড বিস্কিটে ভুসি, ফুল ক্রিম দুধে ডিটারজেন্ট, কিশমিশে কীটনাশক, লাইসেন্স স্থগিত একাধিক সংস্থার
IND vs WI Highlights: ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
ফয়সালা হল না, বেঙ্গালুরুর ম্যাচ ভেস্তে গেল বৃষ্টিতে, ভারত vs ওয়েস্ট ইন্ডিজ় সিরিজ ২-২
Best Investment Plan : ৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
৯ লাখ টাকা কোথায় রাখলে মাসে পাবেন বেশি রিটার্ন ? পোস্ট অফিস না ব্যাঙ্ক FD ?
Bengal vs Services: সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
সার্ভিসেসের বিরুদ্ধে ৩ স্পিনারে নামছে বাংলা, প্র্যাক্টিস বাতিল! দুর্গামণ্ডপে লক্ষ্মীরা
Jio IPO : বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
বাজারে আসার আগেই JIo IPO ঘিরে তুমুল উৎসাহ, ২.৫ লক্ষ কোটি টাকা বিনিয়োগের আগ্রহ প্রকাশ
Droupadi Murmu: অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
অবিলম্বে বাতিল হোক SIR, EVM নয়, ফেরাতে হবে ব্যালট, এবার রাষ্ট্রপতির দ্বারস্থ হচ্ছে DMK
Bollywood News: ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
ভারত ছেড়ে চলে যেতে হবে ইমরান খানকে? স্থগিতাদেশ চেয়ে আদালতে অভিনেতা, পাশে দাঁড়ালেন আমির খানের প্রাক্তন স্ত্রী
Road Accident : ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
ডিভাইডার ভেঙে রাস্তার ধারে নর্দমায় গিয়ে পড়ল গাড়ি, ৮ তীর্থযাত্রীর মৃত্যু ; জখম ১৭
Embed widget