এক্সপ্লোর

Artificial Heart Transplantation: রাজ্যে প্রথম কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন, সাফল্য কলকাতার চিকিৎসকদের

ছত্তীসগঢ়ের রায়পুরের বাসিন্দা ৫৪ বছরের ব্যক্তি। চার ঘণ্টার চেষ্টায় তাঁর শরীরে বসানো হল Ventricular Assist System বা কৃত্রিম হৃদযন্ত্রের অংশ। পূর্ব ভারতে এই ধরনের অস্ত্রোপচার এই প্রথম। ঠিক কী হয়েছিল ওই ব্যক্তির?

ঝিলম করঞ্জাই, কলকাতা: হৃদযন্ত্র প্রায় বিকল। তড়িঘড়ি প্রয়োজন ছিল প্রতিস্থাপনের। কিন্তু চাইলেই তো আর হৃদযন্ত্র পাওয়া যায় না। তাই বাঁচার আশা প্রায় ছেড়েই দিয়েছিলেন পরিবারের সদস্যরা। কিন্তু হাল ছাড়তে নারাজ ছিলেন চিকিত্‍সকরা।  শেষে মুকুন্দপুরের মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের জটিল অস্ত্রোপচারে এল সাফল্য। আর তার সঙ্গে সঙ্গে রাজ্যে প্রথম কৃত্রিম হৃদযন্ত্র প্রতিস্থাপন হল।

ছত্তীসগঢ়ের রায়পুরের বাসিন্দা ৫৪ বছরের ব্যক্তি। চার ঘণ্টার চেষ্টায় তাঁর শরীরে বসানো হল Ventricular Assist System বা কৃত্রিম হৃদযন্ত্রের অংশ। পূর্ব ভারতে এই ধরনের অস্ত্রোপচার এই প্রথম। ঠিক কী হয়েছিল ওই ব্যক্তির? রক্ত সঞ্চালন ক্ষমতা  কমে যায়। আর তার ফলেই অবস্থা গুরুতর হয়ে গিয়েছিল এই ব্যক্তির। প্রতিস্থাপনযোগ্য হৃদযন্ত্র না মেলায় কৃত্রিম হৃযন্ত্রের অংশ প্রতিস্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়।

চিকিত্‍সকরা জানাচ্ছেন, যন্ত্রটি রোগীর আসল হৃদযন্ত্রের সঙ্গে জুড়ে দেওয়া হয়। যার সঙ্গে থাকা একটি বিশেষ পাইপ দিয়ে রক্ত কৃত্রিম হৃদযন্ত্রের অংশে আসবে এবং সেখান থেকে আগে থেকে নির্দিষ্ট করে দেওয়া গতিবেগে সঞ্চালিত হবে। যন্ত্রটি সক্রিয় রাখতে দুটি ব্যাটারির প্রয়োজন হয়। সেই ব্যাটারি দুটি থাকে শরীরের বাইরে। কিন্তু যন্ত্রটির নিয়ন্ত্রক বা কন্ট্রোলারটি থাকে ভিতরে।

এই গোটা অস্ত্রোপচারের নেতৃত্ব দিয়েছেন মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালের হৃদরোগ বিশেষজ্ঞ কুণাল সরকার। তিনি বলেন, যে কোনও সিস্টেম চালাতে শক্তির প্রয়োজন হয়। এর শক্তি আসবে দুটি ব্যাটারির মাধ্যমে। যেটা আমাদের মোবাইলের ব্যাটারির মতো। তবে তুলনায় ভারি। এইগুলি মূলত লিথিয়াম ব্যাটারি। প্রত্যেককে দুটো সেট দেওয়া হয়। ১২ ঘণ্টা চার্জের জন্য সময় লাগে। মোট ৮টি ব্যাটারি দেওয়া হয়েছে। কেউ যদি মনে করেন ২৪ঘণ্টা ব্যাটারির সাহায্য়ে থাকবেন, তাহলে একবার চার্জ দিতে হবে। যত দিন যাচ্ছে ব্যাটারি ছোট হচ্ছে। সঙ্গে থাকে কন্ট্রোলার। কতটা রক্ত পাম্প করছে তা বোঝা যায়।

হাসপাতাল সূত্রে খবর, এখন স্থিতিশীল রয়েছেন এই ব্যক্তি।  সোমবার ৫৪ বছরের প্রতিস্থাপন হয়েছে। আজ জানাচ্ছেন সাড়া দিচ্ছে। খাপ খেয়ে গিয়েছে। আগামীদিনে এই অপারেশন করতে আশাবাদী।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

Indian Air Force: বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
বিমান থেকে তোলা বায়ুসেনার বিমানঘাঁটির ছবি পোস্টে সতর্কবার্তা IAF-এর, ছবি তুলে দেশকে বিপদে ফেলছেন না তো?
Jharkhand Protest: জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
জ্বলল বিক্ষোভের আগুন, উত্তাল রাঁচি থেকে সংসদ চত্বর, ‘রাহুল গান্ধী ক্ষমা চান’, পাল্টা প্রিয়ঙ্কা
News Live: 'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
'নেতাজিকে অপমান করছে, ধিক্কার জানাই', শ্যামবাজারে মমতা বন্দ্যোপাধ্যায়
SC On SIR: SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের
SIR ট্রাইবুনালে কত আবেদনের নিষ্পত্তি? ট্রাইব্য়ুনালের গতি নিয়ে কড়া মন্তব্য় সুপ্রিম কোর্টের

ভিডিও

Abhishek Banerjee's PA: পরপর ৪ দিন, শালবনিতে জমি প্রতারণা মামলায় অভিষেকের PA-কে ম্যারাথন জিজ্ঞাসাবাদ CID-র
PSC Recruitment: 'মুখ্যমন্ত্রীর নির্দেশমতো PSC-তে দ্রুত নিয়োগ প্রক্রিয়া শুরু হবে',জানালেন PSC-র চেয়ারম্যান অনিল ভার্মা
Debraj Chakraborty News: তোলাবাজির টাকায় ৫ বছরেই ১০০ কোটির ৩০টি সম্পত্তি! | TMC | ABP Ananda
TMC News: সুপ্রিম কোর্টে TMC-র তহবিল মামলা, কালীঘাট তৃণমূল-কে টাকা দেওয়াতে আপত্তি ঋতব্রত তৃণমূলের-এর
R G Kar Case: মুখ্যমন্ত্রীর নির্দেশের পর নির্মল ঘোষ-সহ ৩ জনের বিরুদ্ধে নতুন FIR

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
সমাজের প্রান্তিক মানুষের কথা ভেবে ব্যারাকপুরে পুজো স্পেশাল 'MLA ক্যান্টিন'-র ঘোষণা কৌস্তভ বাগচীর
NASA-ISRO Lunar Mission: চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
চাঁদে এবার মানুষের ঠিকানা, ঘাঁটি নির্মাণে ISRO-কে আহ্বান NASA-র, কী করবে চিন?
Bajaj Pulsar: নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
নতুন পালসার N160 S ও N160 SS, বাড়ল ইঞ্জিনের শক্তি, নয়া অবতারে আসছে বাজাজের এই বাইক
Shiboposad-Mithun: ২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
২৫ বছর পূর্তিতে অবশেষে একসঙ্গে কাজ, মিঠুন চক্রবর্তীর 'জীবনের গল্প' নিয়ে আসছেন শিবপ্রসাদ-নন্দিতা
Dilip Ghosh: বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
বৃষ্টি হলেই জল জমে কলকাতায়,'আন্তর্জাতিক পরামর্শ' নিয়ে সেই সমাধানের কথা বললেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ
Paschim Burdwan News : 'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
'সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব', হুঁশিয়ারি পুলিশের; সতর্ক হয়ে গেল অবৈধ কারবারিরা
Delhi High Court: জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
জিনস পরা মেয়ে দেখে ছেলেরা বিপথগামী হতে পারে! POCSO মামলায় আজব যুক্তি, আদালত বলল…
BJP News: তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
তৃণমূল পরিচালিত উলুবেড়িয়া জোয়ারগোড়ি পঞ্চায়েত দখল করল গেরুয়া  শিবির
Embed widget