Snow Leopard Captured : ক্যামেরায় ধরা পড়ল 'পাহাড়ের ভূত' ! এই প্রথম ধৌলাধার অভয়ারণ্যে ছবি উঠল তুষার চিতার
Snow Leopard Photo : অভয়ারণ্যের ভিতরে এই তুষার চিতার ছবি আগে কখনও এই প্রথম ছবির মাধ্যমে নিশ্চিত হওয়া গেল, বিশ্বের অন্যতম দুর্লভ এই প্রাণীটি অভয়ারণ্যের ভিতরে এখনও বাস করে!

শিমলা : বন্যপ্রাণ নিয়ে সংরক্ষণ নিয়ে চর্চা করেন ? তাহলে এই খবরটা পড়ে চমকে যাবেন আপনি। 'Ghost of the Mountains' বা 'পাহাড়ের ভূত' এর কথা শুনেছেন নিশ্চয়ই 'Ghost of the Mountains' বা ' ভূত' ? হ্যাঁ ঠিকই ধরেছেন। তুষার চিতা-কেই এই নামে ডাকা হয়। এবার হিমাচল প্রদেশের ধৌলাধার বন্যপ্রাণ অভয়ারণ্যে (Dhauladhar Wildlife Sanctuary) প্রথমবার ক্যামেরায় ধরা পড়ল তুষার চিতার ছবি। ধৌলাধার অভয়ারণ্যের সরকারি লোগোতে এতদিন ধরেই তুষার চিতার ছবি হয়ত সকলেই দেখেছেন, কিন্তু চোখের সামনে তুষার চিতা ? ভাবতেই পারেন না বন্যপ্রাণ-প্রেমীরা। আসলে এই অভয়ারণ্যের ভিতরে এই তুষার চিতার ছবি আগে কখনও এই প্রথম ছবির মাধ্যমে নিশ্চিত হওয়া গেল, বিশ্বের অন্যতম দুর্লভ এই প্রাণীটি অভয়ারণ্যের ভিতরে এখনও বাস করে!
তুষার চিতাকে 'Ghost of the Mountains' বা 'পাহাড়ের ভূত' বলা হয়। কারণ,এরা লোকচক্ষু থেকে দূরেই থাকে। মানুষের নৈকট্য অনুভব করলে এরা মোটেই সামনে আসে না। বরফে ঢাকা পাহাড়ে তাদের গায়ের রং এমনভাবে মিশে যায় যে সহজে চোখে পড়ে না। মজার বিষয় কী জানেন, ধৌলাধার অভয়ারণ্যের সরকারি লোগোতে এতদিন ধরেই তুষার চিতার ছবি ছিল। কিন্তু বাস্তবে অভয়ারণ্যের ভিতরে কেউ এই চিতা দেখেনি। এবার অন্তত সেই অপেক্ষার অবসান হল। গবেষকদের মতে, এই আবিষ্কার প্রমাণ করে যে ধৌলাধার পাহাড়ে এখনও তুষার চিতা থাকে। এই পাহাড়ি অঞ্চলের পরিবেশ এখনও অনেকটাই সুস্থ এবং বন্যপ্রাণের জন্য নিরাপদ। এই ছবিতে দেখা গিয়েছে Dhauladhar Wildlife Sanctuary-তে থাকে তুষার চিতা (Snow Leopard), হিমালয়ান ব্রাউন বিয়ার , এশিয়াটিক ব্ল্যাক বিয়ার, সাধারণ চিতাও (Common Leopard)। এর থেকেই প্রমাণিত , এই অভয়ারণ্যে এখনও এই পশুদের পর্যাপ্ত খাবার, বনভূমি এবং সুস্থ বাস্তুতন্ত্র রয়েছে।
গবেষকদের ধারণা, ক্যামেরায় ধরা পড়া তুষার চিতাটি সম্ভবত একটি Wildlife Corridor দিয়ে যাচ্ছিল। এই সব রাস্তা দিয়েই বলের প্রাণীরা এক পাহাড় থেকে এলাকায় পাহাড়ে যায়। এই ধরনের করিডর অভয়ারণ্যে খুবই গুরুত্বপূর্ণ। এই সব পথ ব্যবহার করে প্রাণীরা নতুন এলাকায় গিয়ে বংশবিস্তার করতে পারে। প্রয়োজন অনুযায়ী খাবার বা নিরাপদ আশ্রয় খুঁজে নেয়। IUCN এর মতো সংগঠন তুষার চিতাকে 'Vulnerable' বা ঝুঁকিতে থাকা প্রাণী হিসেবে চিহ্নিত করেছে। যথাযথ সংরক্ষণ না হলে ভবিষ্যতে এই প্রাণীর সংখ্যা আরও কমে যেতে পারে। ভারতে মূলত লাদাখ, জম্মু ও কাশ্মীর, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, সিকিম এবং অরুণাচল প্রদেশের উচ্চ পার্বত্য অঞ্চলে তুষার চিতার দেখা মেলে। বন্যপ্রাণ বিশেষজ্ঞদের মতে, ধৌলাধার অভয়ারণ্যে প্রথমবার তুষার চিতার ছবি ধরা পড়া সত্যিই একটি তাৎপর্যপূর্ণ ঘটনা। এই ছবি থেকে অন্তত এটুকু পরিষ্কার, 'Ghost of the Mountains' বা 'পাহাড়ের ভূত'এখনও আছে, স্বমহিমায়। তবে অন্তরালই তাদের পছন্দ। আর এদের বাঁচতে দেওয়া মানুষের কর্তব্য ।























