এক্সপ্লোর

Night Vision Goggles: নাইট ভিশন গগলসের সাহায্যে বায়ুসেনার বিমানের অবতরণ, কী বিশেষ প্রযুক্তি রয়েছে এই চশমায়?

Indian Air Force: রাতের অন্ধকারে অভিযান চালানোর ক্ষেত্রে আলোই মূল বাধা হয়ে দাঁড়ায় সেনাবাহিনীর পথে। সেই সমস্যারই সমাধান করবে এই নাইট ভিশন গগলস এবং তার উন্নত প্রযুক্তি। 

Night Vision Goggles: প্রথমবারের জন্য নাইট ভিশন গগলস (Night Vision Goggles) ব্যবহার করে একটি বিমানের (Aircraft) অবতরণ করিয়েছে ভারতীয় বায়ু সেনাবাহিনী (Indian Air Force)। ইস্টার্ন সেক্টরের (Eatern Sector) একটি অ্যাডভান্সড ল্যান্ডিং গ্রাউন্ডে (Advanced Landing Ground) এই বিমানের অবতরণ করানো হয়েছে। এই সাফল্যের খবর ভারতীয় বায়ু সেনাবাহিনীর এক্স হ্যান্ডেল থেকে শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ইস্টার্ন সেক্টরের মধ্যে রয়েছে ভারতের উত্তর-পূর্বের বিভিন্ন রাজ্য, যেমন- ওড়িশা, ঝাড়খণ্ড, সিকিম, পশ্চিমবঙ্গ এবং বিহারের অংশবিশেষ। এর পাশাপাশি ইস্টার্ন সেক্টর চিন, নেপাল, ভুটান, মায়নামার এবং বাংলাদেশের সঙ্গে ৬৩০০ কিলোমিটার বিস্তীর্ণ আন্তর্জাতিক সীমান্তের সুরক্ষারও তদারকি করে। 

নাইট ভিশন গগলস- কী সুবিধা হয় এই বিশেষ চশমায় 

নাইট ভিশন গগলসে মূলত ব্যবহার করা হয় থার্মাল ইমেজিং প্রযুক্তি। এর সাহয্যে ইনফ্রারেড লাইট ক্যাপচার বা বন্দি করা হয়। এই পদ্ধতিতে অন্ধকারেও স্পষ্ট দেখা যাবে যে কী হচ্ছে। অর্থাৎ কম আলো কিংবা অন্ধকারে ভাল দৃশ্যমানতা পাওয়া সম্ভব হবে নাইট ভিশন গগলসের সাহায্যে। থার্মাল ইমেজিং প্রযুক্তি অন্ধকারেই সবচেয়ে ভালভাবে কাজ করে। অর্থাৎ সহজ ভাষায় বললে নাইট ভিশন গগলসের সাহায্যে রাত্রিবেলায় যেকোনও জায়গায় পর্যবেক্ষণ চালানো, কোনও উদ্ধারকার্য করা, কিছু খোঁজা এবং গোপন কোনও অভিযান করা সম্ভব। কারণ এই বিশেষ চশমা রাতের অন্ধকাতেও আপনাকে কোনও জিনিস দেখার সুবিধা দেবে। 

নাইট ভিশন গগলসের ব্যবহার ভারতীয় বায়ুসেনার জন্য কতটা কার্যকরী 

কম আলোয় কিংবা অন্ধকারে কোনও অভিযান চালাতে হলে তা নিরাপদে এবং আরও দক্ষতার সঙ্গে করা সম্ভব হবে এই নাইট ভিশন গগলসের প্রযুক্তির মাধ্যমে। রাত্রিবেলা কোনও অভিযান চালানোর ক্ষেত্রে এই বিশেষ চশমা থাকলে ভারতীয় বায়ুসেনা আরও দক্ষ হয়ে নিজেদের কাজে সাফল্য পাবে। রাতের অন্ধকারে অভিযান চালানোর ক্ষেত্রে আলোই মূল বাধা হয়ে দাঁড়ায় সেনাবাহিনীর পথে। সেই সমস্যারই সমাধান করবে এই নাইট ভিশন গগলস এবং তার উন্নত প্রযুক্তি। 

এক্স মাধ্যমে দুটি ভিডিও শেয়ার করেছে ভারতীয় বায়ু সেনাবাহিনী। সেখানে দেখা গিয়েছে, বায়ুসেনার এয়ারক্র্যাফট নাইট ভিশন গগলসের প্রযুক্তির সাহায্যে একদম সফলভাবে অবতরণ করতে সক্ষম হয়েছে। একটি ভিডিওতে বিমানের অবতরণ দেখানো হয়েছে। আর একটি ভিডিও বিমানের ভিতর থেকে তোলা হয়েছে। দুই ভিডিওতেই দেখা গিয়েছে একটি উজ্জ্বল সবুজ রং যা মূলত নাইট ভিশন গগলসের ভিস্যুয়ালে দেখা যায়। জনজাতির পরিষেবা প্রযুক্তি হাত ধরে অনেকদিন থেকেই নিজেদের বিভিন্ন অভিযান আরও উন্নত করার পথে ব্রতী হয়েছে ভারতীয় বায়ুসেনা। এই নাইট ভিশন গগলসের ব্যবহার সেই সফরেরই একটা গুরুত্বপূর্ণ অংশ। 

আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।

আরও পড়ুন
Sponsored Links by Taboola

সেরা শিরোনাম

NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
NEET Exam: NEET প্রশ্নফাঁসের জন্য দায়ী এই ব্যক্তিরা, প্রকাশ্যে এল সেই নাম, CBI-এর চার্জশিটে বড় দাবি! 
Viral News: নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
নিজে থেকেই দুলছে কুয়োর জল! গ্রামে রহস্যময় কাণ্ড, ছড়িয়ে পড়ল চাঞ্চল্য, কারণ খুঁজছেন বিশেষজ্ঞরা
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
Earthquake : রাত থেকে একাধিকবার কাঁপল মাটি, বারবার ভূমিকম্প এই রাজ্যে, আতঙ্ক চরমে
PM Narendra Modi-NCPI Meet: দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও
দিল্লিতে NCPI সাংসদদের সঙ্গে ব্রেকফাস্ট বৈঠকে প্রধানমন্ত্রী মোদি, থাকবেন শিবসেনার ৬ সাংসদও

ভিডিও

Suvendu Adhikari: মিথ্যা তথ্য যাঁরা দিচ্ছেন তাঁদের বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে: মুখ্যমন্ত্রী
Calcutta Highcourt: গুন্ডাদমন আইনের বিরোধিতায় দুটি জনস্বার্থ মামলা খারিজ করল কলকাতা হাইকোর্ট
Gold-Diamond Recovery: কলকাতা বিমানবন্দর থেকে উদ্ধার ১ কোটি টাকারও বেশি মূল্যের সোনা-হীরে। Kolkata
Amit Shah: আবু তাহেরের বার্তার পর মুর্শিদাবাদের ৩ সাংসদের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
BJP Government: জামবনির বিডিও অফিস থেকে গ্রেফতার সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার | ABP Ananda Live

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Tewolde Gebremariam: আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
আর একটু হলেই নিয়ে নিচ্ছিল পাকিস্তান এয়ারলাইন্স, তার আগেই বাজিমাত টাটাদের, এয়ার ইন্ডিয়ার নতুন সিইও হলেন…
Bombay High Court: ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
ধর্ষণে দোষী সাব্যস্ত তরুণ তেজপাল, ট্রায়াল কোর্টের রায় বাতিল, ‘তেহলকা’র প্রাক্তন সাংবাদিক বললেন…
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Bad Road Condition: গর্ত ভর্তি রাস্তা, বর্ষার জলে সেখানেই তৈরি মরণফাঁদ, দমদম থেকে দুর্গাপুর, নিত্যযাত্রীদের ভোগান্তি
Cancer Research: চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
চিউয়িং গামে কমবে মাথা এবং ঘাড়ের ক্যান্সারের ঝুঁকি? গবেষণায় নয়া তথ্য, কী বলছেন বিজ্ঞানীরা?
Lottery Prize Win: বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
বিরাট ভাগ্য, ফেলে দেওয়া লটারির টিকিট কুড়িয়ে ১১ কোটি জিতলেন সাফাইকর্মী, তাজ্জব সকলে
Abhishek Banerjee: 'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
'তদন্তে যোগ দিয়ে পুলিশকে সাহায্য করুন', আগাম জামিন চাওয়া অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে নির্দেশ সুপ্রিম কোর্টের
Pakistani Boxers: কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
কমনওয়েলথ গেমস খেলতে গিয়ে গ্লাসগোতে নিখোঁজ কুদরতুল্লা, কেন বারবার হারিয়ে যান পাকিস্তানি বক্সাররা?
Kolkata Blood Bank Scam: এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
এবার বিপাকে কলকাতার আরও ৬টি ব্লাড ব্যাঙ্ক, তালিকায় কারা ? কী কী অভিযোগ ?
Embed widget