এক্সপ্লোর

কানপুর আইআইটি-র শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ বিদেশি ছাত্রীর, দূতাবাসের হস্তক্ষেপ

কানপুর আইআইটি-র শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন এক বিদেশি ছাত্রী। নিজের দেশের দূতাবাসে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। আইআইটি কানপুরের তরফে জানানো হয়েছে, দূতাবাসের নির্দেশ অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কানপুর: কানপুর আইআইটি-র শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আনলেন এক বিদেশি ছাত্রী। নিজের দেশের দূতাবাসে ওই শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ জানান তিনি। আইআইটি কানপুরের তরফে জানানো হয়েছে, দূতাবাসের নির্দেশ অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। প্রতি বছরের মতো ছাত্রছাত্রী বিনিময় প্রথার আওতায় বেশ কিছু বিদেশি ছাত্রছাত্রী এখানে পড়াশোনা করতে আসেন। ছয় মাস থেকে দুবছর পর্যন্ত এখানে থেকে পড়াশোনা করেন তারা। নির্যাতিতা ছাত্রীও এই নিয়মানুযায়ী পড়তে এসেছিলেন আইআইটি কানপুরে। সূত্রের খবর, ইঞ্জিনিয়ারিং বিভাগে একজন সিনিয়ার প্রফেসারের অধীনে পড়াশোনা করছিলেন এই ছাত্রী। বেশ কয়েকদিন যাবৎ মনমরা হয়েছিলেন তিনি। এরপরই আইআইটির মহিলা সেলে ওই সিনিয়ার প্রফেসারের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ জানান তিনি। কিন্তু তাঁর অভিযোগ গ্রহণ না করে সেটিকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে আইআইটির মহিলা সেল। এরপরেই নিজের দেশের দূতাবাসের দ্বারস্থ হন ওই ছাত্রী। এরপর আইআইটি কানপুরকে বিষয়টিকে গুরুত্ব সহকারে যাচাই করার নির্দেশ দেয় দূতাবাস। আইআইটির তরফে জানানো হয়েছে সুপ্রিম কোর্টের নির্দেশিকা অনুযায়ী শ্লীলতাহানি বিষয়ে যেমন নির্দেশিকা রয়েছে তা মেনেই অনুসন্ধান চালানো হবে। আইআইটির ডেপুটি ডিরেক্টর জানান, ‘গত সপ্তাহে প্রতিষ্ঠানের এর শিক্ষকের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ আনেন এর ছাত্রী। কর্মক্ষেত্রে যৌন নির্যাতন সংক্রান্ত যে আইন আছে সেই মতোই চলছে অনুসন্ধান। ইতিমধ্যেই আইআইসি-র সুপারিশ অনুযায়ী অভিযুক্ত শিক্ষককে বরখাস্ত করা হয়েছে।’ আইআইটি কানপুরের দাবি, আইআইসি-র সুপারিশ অনুযায়ী এই ধরনের অভিযোগে সবসময় বিশেষ গুরুত্ব দিয়ে ব্যবস্থা নেওয়া হয়।

সেরা শিরোনাম

Drug Racket : 'স্পিড পোস্টের' মাধ্যমে বাড়ি বাড়ি গাঁজা 'ডেলিভারি' ! কীভাবে এই চক্র চলত জানেন ? হতবাক পুলিশও
'স্পিড পোস্টের' মাধ্যমে বাড়ি বাড়ি গাঁজা 'ডেলিভারি' ! কীভাবে এই চক্র চলত জানেন ? হতবাক পুলিশও
৮ দিন ধরে ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে, ১০০ ঘণ্টার অভিযানে বিস্ময়করভাবে উদ্ধার নিরাপত্তাকর্মী
৮ দিন ধরে ১৪০ টন ধ্বংসাবশেষের নীচে চাপা পড়ে, ১০০ ঘণ্টার অভিযানে বিস্ময়করভাবে উদ্ধার নিরাপত্তাকর্মী
Mahua Moitra: রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
Mahua Moitra: রক্ষাকবচ চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ মহুয়া মৈত্র
Kunal Ghosh:
"বক্তব্য শুনতে বাধ্য নই", কেন রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের ওরিয়েন্টেশন কর্মসূচি থেকে বেরিয়ে এলেন কুণাল ঘোষ ?

ভিডিও

Ashapur Brinjal GI Tag : আমের পর এবার বেগুনেও বাজিমাত! GI ট্যাগ পেল মালদার আশাপুর বেগুন
BJP Government in Bengal : থানায় থানায় হেল্প ডেস্ক, পথে নামবে 'দুর্গা স্কোয়াড', নারী নিরাপত্তা জিরো টলারেন্স
Debraj Chakraborty Arrested : ধৃত দেবরাজ, এবার মিলল ৭ দিনের পুলিশি হেফাজত!
Tarapith Temple : BJP ক্ষমতায় আসতেই ১৫ বছর পর তারাপীঠ মন্দিরে বড় বদল
Ritabrata Banerjee in Delhi :

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Energy Drinks In Trouble : এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
এনার্জি ড্রিঙ্কসের দাবি নিয়ে আপত্তি, এই ৬ কোম্পানিকে নোটিস ধরাল FSSAI
FIFA World Cup 2026: টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
টরন্টোয় রোনাল্ডো-উন্মাদনা, 'সিআর৭'-কে ১০ সেকেন্ড দেখার জন্য রাস্তার ধারে সমর্থকদের ঢল
India Total Debt: ৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
৭২৭৮০৬১৬৮৬০০০০...অনেকটা বাড়ল ভারতের বৈদেশিক ঋণ, ঠিক কত টাকা ধার, হিসেব দিল RBI
Vaibhav Sooryavanshi: ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
ভারতীয় দলে বৈভবের অভিষেক যত পিছিয়ে যাবে তত... বড় মন্তব্য করলেন গাওস্কর
Viral Video: মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
মেট্রোয় ‘How to Kill Men’ বই পড়ছিলেন এক মহিলা, মুহূর্তে ভাইরাল সেই ভিডিও!
Dhaniakhali Violence: ৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
৮ বছর আগে 'লুঠপাট' তৃণমূলের, 'ভয়ের পরিবেশ' কাটতেই অভিযোগ বিজেপি নেতার, গ্রেফতার ৬
Hindu Marriage Act: ‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
‘শুধুমাত্র রেজিস্ট্রি যথেষ্ট নয়, সাতপাকে না ঘুরলে বিয়ে বৈধ বলে গণ্য নাও হতে পারে’, বলল আদালত
New Tax Regime: শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
শুধু পুরোনোতে নয়, নতুন কর ব্যবস্থাতেও রয়েছে কর ছাড়ের সুবিধা; কোন কোন ক্ষেত্রে তা কার্যকর জেনে নিন
Embed widget