এক্সপ্লোর

কংগ্রেস ছেড়ে বিজেপিতে, জ্যোতিরাদিত্যের বিরুদ্ধে জালিয়াতির মামলা ফের চালু

ওই শাখার এক অফিসার সংবাদ সংস্থাকে বলেছেন, জনৈক সুরেন্দ্র শ্রীবাস্তবের দাখিল করা অভিযোগের পরিপ্রেক্ষিতে নতুন করে তথ্য পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।

ভোপাল: কংগ্রেস ছেড়ে বিজেপিতে যাওয়ার পরদিনই জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও তাঁর পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা পুনরায় চালু করার পথে পা বাড়াল মধ্যপ্রদেশের আর্থিক অপরাধ দমন শাখা। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী ও তাঁর পরিবারের লোকজনের বিরুদ্ধে একটি জমি বিক্রির সময় নথি, দলিল জাল করার অভিযোগ দায়ের হয়েছিল। ১৮ বছরের সম্পর্ক চুকিয়ে কংগ্রেস ছেড়ে তিনি বিজেপিতে যেতেই আর্থিক অপরাধ মোকাবিলা শাখা এহেন অভিযোগ সম্পর্কে নতুন করে তথ্য খতিয়ে দেখা শুরু করেছে। ওই শাখার এক অফিসার সংবাদ সংস্থাকে বলেছেন, জনৈক সুরেন্দ্র শ্রীবাস্তবের দাখিল করা অভিযোগের পরিপ্রেক্ষিতে নতুন করে তথ্য পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে। শাখা প্রকাশিত এক বিজ্ঞপ্তি অনুসারে, শ্রীবাস্তব নামে ওই ব্যক্তি জ্যোতিরাদিত্যদের বিরুদ্ধে নতুন করে অভিযোগ দায়ের করেছেন যে, রেজিস্ট্রির নথি জাল করে তাঁরা তাঁকে মহলগাঁওয়ে একখন্ড জমি বিক্রি করেছেন, যেটি ২০০৯ সালে হওয়া মূল চুক্তিতে যে বোঝাপড়া হয়েছিল, তা থেকে আয়তনে ৬০০০ বর্গফুট ছোট। শ্রীবাস্তব প্রথম অভিযোগটি পেশ করেছিলেন ২০১৪-র ২৬ মার্চ। সেই অভিযোগ তদন্ত করে খতিয়ে দেখে ২০১৮ সালে বন্ধ করে দেওয়া হয়। যেহেতু তিনি ফের আমাদের পিটিশন দিয়েছেন, তাই আমরা তথ্য নতুন করে খতিয়ে দেখব, বলেন ওই অফিসার। এদিকে জ্যোতিরাদিত্যের ঘনিষ্ঠ সহযোগী বলে পরিচিত পঙ্কজ চতুর্বেদী নতুন করে তথ্য খতিয়ে দেখার বিষয়টিকে রাজনৈতিক প্রতিহিংসা বলে আখ্যা দিয়ে বলেছেন, তথ্যপ্রমাণের অভাবে মামলাটি বন্ধ হয়ে গিয়েছিল। এখন প্রতিশোধস্পৃহা চরিতার্থ করতে ফের সেটি চালু করা হল। সংবিধান ও আইনের প্রতি আমাদের পূর্ণ আস্থা আছে। আমাদের ন্যয়বিচার মিলবে, কমলনাথ সরকার মুখের মতো জবাব পাবে। প্রসঙ্গত, জ্যোতিরাদিত্য়ের কংগ্রেস ছাড়ার পাশাপাশি মধ্যপ্রদেশে তাঁর শিবিরের ২২ দলীয় বিধায়কও ইস্তফা দিয়ে জোর ধাক্কা দিয়েছে কমলনাথ সরকারকে।

সেরা শিরোনাম

Baruipur Incident: বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
বারুইপুরে নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগে মোমবাতি মিছিল , মুখ খুললেন রাত দখলের অন্যতম উদ্যোক্তা রিমঝিম সিন্হা
News Live: 'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
'জীবিত অবস্থাতেই বস্তাবন্দি করে পুকুরে ফেলা হয় নাবালিকাকে', বারুইপুরে ধর্ষণ করে খুনের অভিযোগে, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট প্রকাশ্যে
TMC News: গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
গেটে তালা, পার্টি অফিসে ঢুকতেই পারল না 'কালীঘাট-তৃণমূল', ২১ জুলাই-বৈঠক হল পাশের ক্লাবে
Amit Shah On Shyama Prasad: 'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ
'কাশ্মীরের জন্য জীবনের বলিদান দিয়েছেন শ্যামাপ্রসাদ..', বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ভিডিও

Suvendu Adhikari : শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের জন্মজয়ন্তীতে বাম-কংগ্রেস-তৃণমূলকে নিশানা মুখ্যমন্ত্রীর
PM Modi :
TMC News :
PM Modi :
Amit Shah: কলকাতায় এসে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে গেলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Crime News : খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
খাবারে ১৫-২০টা ঘুমের ওষুধ! স্বামীকে 'খুন করে বাথরুমে পুঁতে দিলেন স্ত্রী', তারপর ভয়ঙ্কর ‘নাটক’
Gold Price: সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
সপ্তাহের শুরুতেই সোনার দামে বড় চমক? বিনিয়োগ করলে বিরাট মুনাফা এবার? দেখে নিন আজকের রেট চার্ট
Mexico vs England: নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
নাটকীয় ম্যাচে ৯৮ সেকেন্ডের ব্যবধানে জোড়া গোল বেলিংহ্যামের, ১০ জনে খেলেও শেষ আটে ইংল্যান্ড
Maharashtra Rain : ১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
১৬টি ট্রেন বাতিল, ধসের জেরে জাতীয় সড়কে যান চলাচল ব্যাহত; বিস্তীর্ণ অংশে দুর্ভোগ মহারাষ্ট্রে
Donald Trump on Harry Kane : 'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
'মহান খেলোয়াড়', ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেনের প্রশংসা ট্রাম্পের
Dilip Ghosh : 'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
'পরিষেবা দিন, নয়তো পদত্যাগ করুন' কাকে হুঁশিয়ারি দিলেন দিলীপ ঘোষ?
Mumbai Rain: ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
ভয়ঙ্কর! প্রবল বৃষ্টিতে চোখের সামনে ধূলিস্মাৎ তিনতলা বাড়ি, একাধিক মহিলার মর্মান্তিক মৃত্যু মুম্বইয়ে
Debraj Chakraborty Arrest: অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
অটোচালক থেকে প্রোমাটার - অভিযোগ, দেবরাজ বাহিনীর থেকে নিস্তার ছিল না কারও
Embed widget