এক্সপ্লোর

Manmohan Singh Corona Positive: করোনা আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ

করোনা আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী, এইমসে চিকিৎসাধীন তিনি

নয়াদিল্লি: করোনা আক্রান্ত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। এইমসে তাঁর চিকিৎসা শুরু হয়েছে। এইমসের ট্রমা সেন্টারে তিনি চিকিৎসাধীন বলে হাসপাতাল সূত্রে খবর। 

মনমোহন সিংহের দ্রুত আরোগ্য কামনা করে ট্যুইট করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লিখেছেন, আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী ডা. মনমোহন সিংহের সুস্বাস্থ্য এবং দ্রুত আরোগ্য় কামনা করছি।

এদিন প্রাক্তন প্রধানমন্ত্রীর করোনা আক্রান্ত হওয়ার খবর পেয়ে দ্রুত আরোগ্য কামনা করেছেন এরাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ট্যুইটারে তিনি লিখেছেন, এইমাত্র খবর পেলাম প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ কোভিড পজিটিভ। স্যর আপনার দ্রুত আরোগ্য কামনা করছি।

দেশজুড়ে উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে সংক্রমণ। এই আবহে গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লেখেন দেশের প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ। করোনা মোকাবিলায় বর্তমান প্রধানমন্ত্রীকে ৫ পরামর্শ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

কংগ্রেসের বর্ষীয়ান নেতা চিঠিতে টিকাকরণের উপর বিশেষ জোর দিয়েছেন। তিনি লিখেছেন, নির্দিষ্ট সংখ্যক মানুষের টিকাকরণের জন্য পর্যাপ্ত টিকা প্রয়োজন। আগামী ৬ মাসের জন্য কী পরিমাণ ভ্যাকসিনের অর্ডার দেওয়া হয়েছে তার তথ্য প্রকাশ্যে আনা উচিত।

জরুরি প্রয়োজনের ভিত্তিতে ১০ শতাংশ ভ্যাকসিন বিতরণ করা কেন্দ্রীয় সরকারের উচিত। রাজ্যগুলোতে পর্যাপ্ত ভ্যাকসিন আছে কিনা তাও দেখতে হবে। টিকা থাকলেই রাজ্যগুলি পরিকল্পনাঅনুযায়ী কাজ করতে পারবে।

৪৫ বছরের কম বয়স কিন্তু করোনা মোকাবিলায় সামনের সারিতে থেকে লড়াই করছেন, তাঁদের টিকাকরণের ক্ষেত্রে সরকারের নমনীয়তা দেখানো উচিত। এই তালিকায় আছেন, বাস, ট্যাক্সি চালক, পুরকর্মী, পঞ্চায়েত কর্মীরা।

বেশি পরিমাণ টিকা উৎপাদনের জন্য তহবিল গঠন সহ ছাড়ের দিকে কেন্দ্রকে নজর দিতে হবে। আরও উৎপাদনেকর জন্য লাইসেন্স দেওয়ার ব্যবস্থার কথাও বলেছেন প্রাক্তন প্রধানমন্ত্রী।

ইউরোপীয় মেডিকেল এজেন্সি অনুমোদিত কোনও সংস্থার থেকে টিকা আমদানি করা যেতে পারে। কারণ এখন যে টিকা দেওয়া হচ্ছে তা সীমিত পরিমাণে।

এদিকে, আগের সব নজির ভেঙে এই নিয়ে পরপর দুদিন একদিনে করোনা সংক্রমণ ছাপিয়ে গেল আড়াই লক্ষ। এদিকে স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ লক্ষ ৭৩ হাজার ৮১০ জন। মৃত্যু হয়েছে ১,৬১৯ জনের। ১ লক্ষ ৪৪ হাজার ১৭৮ জনকে হাসপাতাল থেকে ছাড়া হয়েছে। মোট আক্রান্তের সংখ্যা ১ কোটি ৫০ লক্ষ ৬১ হাজার ৯১৯ জন। অ্যাক্টিভ কেস ১৯ লক্ষ ২৯ হাজার ৩২৯। মোট সুস্থতার সংখ্যা ১ কোটি ২৯ লক্ষ ৫৩ হাজার ৮২১। মোট মৃতের সংখ্যা ১ লক্ষ ৭৮ হাজার ৭৬৯।

সেরা শিরোনাম

NCPI MP in Lok Sabha: সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
সাংসদপদ খারিজ নিয়ে চিঠির উত্তর দিতে আবারও সময় চাইল NCPI, এই নিয়ে চতুর্থবার সময় বৃদ্ধির অনুরোধ সুদীপ বন্দ্যোপাধ্যায়দের
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
ABP Ananda Top 10, 8 October 2026 :পড়ুন এই মুহূর্তের সেরা বাছাই, চোখ রাখুন নেটদুনিয়ার নজরকাড়া খবরে - Afternoon
Mohan Bhagwat: পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
পুজোর আগে তিনদিনের সফরে রাজ্যে এলেন আরএসএস প্রধান মোহন ভাগবত, কী কর্মসূচি রয়েছে তাঁর?
Gyanesh Kumar Controversy: বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?
বাদ পড়েন দেশের প্রধান বিচারপতি, নির্বাচন কমিশনার বাছাই করেন কারা? কী বলছে নতুন আইন?

ভিডিও

PM Narendra Modi Speech:
PM Narendra Modi Speech:
Barun Biswas | কবে মিলবে বিচার? অপেক্ষায় বরুণ বিশ্বাসের পরিবার
INDI Alliance Protest |
Gyanesh Kumar Row | জ্ঞানেশ কুমারের অপসারণ চেয়ে CJP-এর 'দিল্লি চলো' অভিযানে যোগ দেবে AISA-ও

ফটো গ্যালারি

ব্যক্তিগত কর্নার

সেরা প্রতিবেদন
সেরা রিল
Donald Trump: 'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
'আমিই নোবেলের যোগ্য, ৮টি যুদ্ধ থামিয়েছি', নোবেল শান্তি পুরস্কার নিয়ে ফের দাবি ডোনাল্ড ট্রাম্পের
Madan Mitra: মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
মদন মিত্রর মুখে রাহুল-প্রিয়ঙ্কা-ককরোচদের 'ভূয়সী প্রশংসা', জ্ঞানেশ কুমারকে নিয়ে বিধায়ক বললেন...
Astrology: 'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
'কাকতালীয়' ঘটনা ঘটবে এই রাশির ভাগ্যে ! তবে, সর্বস্বান্ত হতে পারেন একটি ক্ষেত্রে, জানেন কী ঘটবে আগামীকাল ?
SBI FD Rates : স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
স্টেট ব্যাঙ্কে ১ লাখের FD করলে ১,৩,৫,১০ বছরে কত রিটার্ন পাবেন ?
West Bengal Government: পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
পশ্চিমবঙ্গ সরকারে গুরুত্বপূর্ণ পদ পেলেন মিঠুন চক্রবর্তী, একেবারে মন্ত্রীর সমান মর্যাদা
Weight Loss Drugs for Children: ১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
১০ বছরের কম বয়সি শিশুদের জন্য নয় এইসব ওষুধ এবং অস্ত্রোপচার, ছোটদের স্থূলতা নিয়ে এই প্রথম নির্দেশিকা জারি করল WHO
Abhishek Banerjee: ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
ফের অভিষেকের বাড়িতে পুলিশ, এবার কোন ঘটনায় নোটিস দিতে গিয়েছে তারা ?
Gambhir on Agarkar: 'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
'ইতিহাস সদয় হবে', বিদায়ী প্রধান নির্বাচক আগরকরের উদ্দেশে আবেগঘন পোস্ট ভারতীয় কোচ গম্ভীরের
Embed widget